কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

লেবাননে হামলার আগে ফোনে ফোনে যে বার্তা ইসরায়েলের

ফোনে পাঠানো বার্তা ও লেবাননে ইসরায়েলি হামলা। ছবি : সংগৃহীত
ফোনে পাঠানো বার্তা ও লেবাননে ইসরায়েলি হামলা। ছবি : সংগৃহীত

লেবাননে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটিতে এ হামলা চালানোর আগে স্থানীয়দের মোবাইল ফোনে ক্ষুদে বার্তা দিয়েছে।

সোমবার (২৩ সেপ্টেম্বর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, লেবাননের দক্ষিণাঞ্চলের বাসিন্দারা জানিয়েছেন, ইসরায়েলি হামলার আগে তাদের ফোনে বার্তা পাঠানো হয়েছে। এতে হিজবুল্লাহর অবস্থান থেকে দূরে থাকতে বলা হয়েছে।

লেবাননের তথ্যমন্ত্রী জানিয়েছেন, তার কার্যালয়েও ফোনে এসব বার্তা পাঠানো হয়েছে।

দেশটির রাষ্ট্রীয় টেলিকম কোম্পানি ওগেরোর তথ্যমতে, ৮০ হাজারের বেশি ফোনে এ ধরনের বার্তা পাঠানো হয়েছে।

প্রতিষ্ঠানটির প্রধান বার্তা সংস্থা রয়টার্সকে জানান, এসব বার্তা ছিল ইসরায়েলের কাছ থেকে ‘বিপর্যয় ও বিশৃঙ্খলা সৃষ্টির জন্য একটি মনস্তাত্ত্বিক যুদ্ধ’।

এর আগে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, আজ লেবাননে প্রায় ৩০০ লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে তারা। তাদের এমন দাবির পর লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় হতাহতের বিষয়ে এ তথ্য জানিয়েছে।

এর আগে সম্প্রতি লেবাননজুড়ে ওয়াকিটকি ও পেজার বিস্ফোরণে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে। এরপর বৈরুতে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর একাধিক ঊর্ধ্বতন কমান্ডারসহ ৩৭ জন নিহত হন। এরপর প্রতিশোধ নিতে ইসরায়েলের রামাত ডেভিড ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়েছে হিজবুল্লাহও। ফলে লেবানন ও ইসরায়েলের মধ্যে সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা সৃষ্টি হয়েছে। এমন পরিস্থিতিতে সতর্কবার্তা জারি করে জাতিসংঘ।

জাতিসংঘের লেবাননে নিযুক্ত বিশেষ কর্মকর্তা জিনাইন হেনিস-প্লাসচার্ট এ সতর্কবার্তা দেন। সোমবার (২৩ সেপ্টেম্বর) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি জানান, এই অঞ্চলটি আসন্ন বিপর্যয়ের দ্বারপ্রান্তে। এটিকে আর সামনে বাড়তে দেওয়া যায় না। কেননা উভয়পক্ষকে নিরাপদ করে তোলার মতো কোনো সামরিক সমাধান নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে আজ কোথায় কী

কাতারে বিস্ফোরণ, নিহতরা সবাই ভারত ও পাকিস্তানের শ্রমিক

বদ্ধঘরে কেক কেটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

স্কটল্যান্ডের বিপক্ষে কি খেলবেন নেইমার? 

দেশের ১৫ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত

‘সিলেটে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে বন্যার আশঙ্কা, প্রস্তুত সিসিক’ 

প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে গিয়ে ধরা

হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত, পরিস্থিতি এখন ভালো রয়েছে: ট্রাম্প

বিএম কলেজে ছাত্রদলের দুই গ্রুপের হামলা, উত্তপ্ত ক্যাম্পাস

হালান্ডের জোড়া গোলে নকআউটে নরওয়ে

১০

২৩ জুন / ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

১১

ক্লোসাকে ছুঁয়ে মেসির পিছু ছুটছেন এমবাপ্পে

১২

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

১৩

সেনেগালকে গোলবন্যায় ভাসাচ্ছে নরওয়ে

১৪

ইরাককে নিয়ে ছেলেখেলা করে পরের রাউন্ডে ফ্রান্স

১৫

দীর্ঘ বিরতির পর ফের শুরু ফ্রান্স-ইরাক ম্যাচ

১৬

সেনেগালের মুখোমুখি নরওয়ে, বিশ্বমঞ্চে লড়াইয়ে নামলেন হালান্ড-মানে

১৭

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

১৮

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

১৯

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স-ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

২০
X