মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৪, ১২:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

যুদ্ধ দীর্ঘস্থায়ীর আশঙ্কা, মোকাবিলার অঙ্গীকার লেবাননিদের

লেবাননে গোলা ছুড়ছে ইসরায়েলের আর্টিলারি ইউনিট। ছবি: এপি
লেবাননে গোলা ছুড়ছে ইসরায়েলের আর্টিলারি ইউনিট। ছবি: এপি

হিজবুল্লাহর প্রধান হাসান নসরল্লাহ নিহতের পর প্রথমবারের মতো জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন লেবাননের সশস্ত্র গোষ্ঠীটির উপপ্রধান নাঈম কাসেম। ওই ভাষণে তিনি যুদ্ধ দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কার কথা জানিয়ে বলেন, ইসরায়েলের স্থল হামলা রুখে দিতে তারা প্রস্তুত। তিনি যে কোনো পরিস্থিতিতে ইহুদিদের অত্যাচারের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখার অঙ্গীকার করেন।

আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়, সোমবার (৩০ সেপ্টেম্বর) নাঈম কাসেম এমন হুঁশিয়ারি দেন। টেলিভিশনে সম্প্রচারিত তিনি বলেন, তারা ইসরায়েলের যেকোনো স্থল হামলা মোকাবিলা করতে প্রস্তুত। গাজা ও ফিলিস্তিনের সমর্থনে, লেবানন ও এর জনগণের প্রতিরক্ষা, বেসামরিক নাগরিক হত্যা ও গুপ্তহত্যার জবাবে হিজবুল্লাহ ইসরায়েলিদের বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধ অব্যাহত রাখবে।

তিনি আরও বলেন, আমরা যে কোনো পরিস্থিতি মোকাবিলা করব। ইসরায়েলকে স্থলপথে প্রতিরোধে আমাদের বাহিনী স্থল যুদ্ধের জন্য প্রস্তুত। আমরা জানি যুদ্ধ দীর্ঘ হতে পারে।’

হিজবুল্লাহ নেতার প্রধান রক্ষী এবং ঘনিষ্ঠ আরেক হিজবুল্লাহ সদস্যের উপস্থিতিতে ইরানি জেনারেল আব্বাস নীলফোরওশান এবং দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার আলী কারাকের সঙ্গে বৈঠকের সময় নসরুল্লাহ নিহত হন। দলের নির্বাচন ব্যবস্থা অনুযায়ী যত তাড়াতাড়ি সম্ভব দলের জন্য নতুন প্রধান নির্বাচন করা হবে বলে জানান তিনি।

এদিকে লেবাননে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল। দেশটির দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় নির্দিষ্ট লক্ষ্যে স্থল অভিযান শুরু করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী।

মঙ্গলবার (০১ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মঙ্গলবার সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলের সীমান্তবর্তী এলাকাগুলোতে কয়েক ঘণ্টা আগে লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহকে লক্ষ্য করে বিমান হামলা ও স্থল অভিযান শুরু করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, অভিযানগুলো সীমিত পরিসরে এবং হিজবুল্লাহর বিরুদ্ধে নির্দিষ্ট নিশানায় পরিচালিত হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র

আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ব্যবহারের নির্দেশনা

ইসরায়েলি সীমান্তের কাছে হিজবুল্লাহর গোপন ড্রোন কারখানার সন্ধান

১০

বিএটি বাংলাদেশের নতুন হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ

১১

গৃহবধূর আপত্তিকর ভিডিও ফাঁস, যুবকের বিরুদ্ধে মামলা

১২

অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে আছেন যারা

১৩

কালবেলার সাংবাদিককে কুপিয়ে জখম

১৪

ট্রাম্পের কথায় চলবে না ইসরায়েল: নেতানিয়াহু

১৫

ক্যালকুলেটরে হিসাব করে ‘ঘুষ’ চাইলেন সরকারি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

১৬

দায়িত্ব ছাড়লেন সারওয়ার, সিলেটের ভারপ্রাপ্ত ডিসি পিংকি সাহা

১৭

অস্ট্রিয়ার বিপক্ষে যে জার্সি পরে মাঠে নামবে আর্জেন্টিনা

১৮

সুনামগঞ্জে পাহাড়ি ঢলে ভেসে যাওয়া যুবকের লাশ উদ্ধার

১৯

মেসি-রোনালদোকেই সেরা মানেন এমবাপ্পে

২০
X