কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৪, ০৯:১৬ পিএম
অনলাইন সংস্করণ

তবে কি ইরানের পরবর্তী টার্গেট নেতানিয়াহু?

ইরানের হিট লিস্ট বলে প্রচারিত সামাজিক মাধ্যমে ভাইরাল ছবি। ছবি : সংগৃহীত
ইরানের হিট লিস্ট বলে প্রচারিত সামাজিক মাধ্যমে ভাইরাল ছবি। ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্যে প্যান্ডোরার বাক্স খুলে দিয়েছে ইরান। মঙ্গলবার ইসরায়েলে একের পর এক মিসাইল হামলার পর এখন পাল্টা প্রতিক্রিয়ার প্রহর গুনছে মধ্যপ্রাচ্যের শক্তিশালী এ দেশটি। তবে শোনা যাচ্ছে, ইরানের টার্গেট আরও বড়। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ শীর্ষ কর্মকর্তারা হতে পারেন ইরানি ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তু।

লেবাননে প্রতিরোধ যোদ্ধাদের প্রধান হাসান নাসরুল্লাহ ইসরায়েলি হামলায় নিহত হওয়ার পর, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির নিরাপত্তা নিয়েও ঝুঁকি তৈরি হয়। গুঞ্জন উঠেছিল, খামেনিও ইসরায়েলের টার্গেট হতে পারেন।

এমন আশঙ্কার পরই নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয় খামেনিকে। তবে গোপন স্থান থেকে সহযোদ্ধা নাসরুল্লাহ হত্যার প্রতিশোধ নেওয়ার হুমকি দেন খামেনি। সেই হুমকির প্রতিফলও মঙ্গলবার দেখেছে মধ্যপ্রাচ্য। যুক্তরাষ্ট্রের হুঙ্কার উপেক্ষা করেই ইসরায়েলে প্রায় ২০০ ক্ষেপণাস্ত্র হামলা করে ইরান।

তবে এবার শোনা যাচ্ছে, ইরান আরও বড় মাছ শিকার করতে চায়। শুধু ইসরায়েলে হামলা চালিয়েই ক্ষান্ত থাকতে চায় না তেহরান, বরং পথের কাঁটা বেনিয়ামিন নেতানিয়াহুকেই দুনিয়া থেকে সরিয়ে দিতে চায় তারা। সম্প্রতি ইরানের তথাকথিত একটি হিট লিস্ট সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।

ভাইরাল হওয়া তালিকা অনুযায়ী, ইরানের সম্ভাব্য টার্গেটে রয়েছে নেতানিয়াহুসহ ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট। এমনকি দেশটির সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তারাও ওই তালিকায় স্থান পেয়েছেন।

তবে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ওই হিট লিস্টের সত্যতা যাচাই করা যায়নি। কিছুদিন আগে ইসরায়েল এ ধরনের একটি তালিকা প্রকাশ করেছিল। এরপরই এই হিট লিস্ট প্রকাশ্যে এলো।

সম্প্রতি ইসরায়েল প্রতিবেশী লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের এলিট ফোর্স রাদওয়ান বাহিনীর শীর্ষ কমান্ডারদের হত্যার পর একটি তালিকা প্রকাশ করেছিল। সেখানে দেখা যায়, বাহিনীটির শীর্ষ কমান্ডাররা ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন।

ইসরায়েলের এমন তালিকা নিশ্চিতভাবেই চটিয়েছে ইরানকে। আর তাই সোশ্যাল মিডিয়ায় ইরানের এই পাল্টা হিট লিস্ট ভাইরাল হয়েছে বলেই বিশ্বাস করছেন অনেকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

নারীদের লুটে নেওয়া ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের তিন সদস্য গ্রেপ্তার 

সরকারি চাকরিতে কোন গ্রেডে কত পদ ফাঁকা, জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

পুলিশ দেখে পালানোর চেষ্টা, ‘ছাদ থেকে পড়ে’ আ.লীগ নেতার মৃত্যু

১০ দিনে দ্রুত বাড়তে পারে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা

মধ্যপ্রাচ্য একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির দিকে এগিয়ে যাচ্ছে : ভ্যান্স 

ব্রাজিল সমর্থককে এআই দিয়ে আর্জেন্টিনার জার্সি পরিয়ে ট্রল, যুবককে লিগ্যাল নোটিশ

আশাশুনিতে ‘গোপন বৈঠক’ থেকে গ্রেপ্তার ৬

চমেক হাসপাতালে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বিরুদ্ধে মামলা

২০২৬ বিশ্বকাপের শীর্ষে রোনালদো, মেসি কোথায়?

১০

দুই বছর পর আবারও ওটিটিতে অপূর্ব

১১

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশনের উদ্যোগে আন্তর্জাতিক যোগ দিবস পালন

১২

যুবদল নেতার ছুরিকাঘাতে শিবির নেতা নিহত

১৩

গ্রুপ পর্বে পয়েন্ট সমান হলে কে যাবে নকআউটে, যা বলছে ফিফার নতুন নিয়ম

১৪

লেবাননে ইরানি প্রক্সিরা না থামলে আবারও হামলা হবে: ট্রাম্প

১৫

বহিষ্কৃত শিবির নেতা জিসান ২ দিনের রিমান্ডে

১৬

পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীতে এসএসসি বিরাশিয়ানের প্রাণবন্ত আয়োজন

১৭

যোগ দিবসে কলকাতায় মোদির যোগাসনচর্চা 

১৮

আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ লেখা, জানেন কি এর রহস্য?

১৯

মহশূন্যেও বিশ্বকাপ-জ্বর! স্পেস স্টেশনে ফুটবল সম্ভব?

২০
X