কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৪, ০৯:০৭ এএম
আপডেট : ০৫ অক্টোবর ২০২৪, ১০:৫২ এএম
অনলাইন সংস্করণ

বৈরুত বিমানবন্দরের পাশেই ইসরায়েলি তাণ্ডব

লেবাননে ইসরায়েলি হামলা। ছবি : সংগৃহীত
লেবাননে ইসরায়েলি হামলা। ছবি : সংগৃহীত

লেবাননের রাজধানী বৈরুত আন্তর্জাতিক বিমানবন্দরএলাকায় তাণ্ডব চালিয়েছে ইসরায়েলি বাহিনী। বিমানবন্দরের খুব কাছাকাছি এলাকায় তারা হামলা চালিয়েছে।

শনিবার (০৫ অক্টোবর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বিমানবন্দরের খুব কাছাকাছি এলাকায় চৌইফাত অঞ্চলে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এ এলাকাটি বিমানবন্দরের ঠিক পূর্বে অবস্থিত। ফলে বর্তমানে আন্তর্জাতিক এ বিমানবন্দরে বর্তমাসে সীমিত পরিসরে বিমান ওঠানামা করছে।

কেবল বিমানবন্দর নয়, লেবাননের উত্তরাঞ্চলে একটি শরণার্থী শিবিরেও ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল। ফিলিস্তিনি শরণার্থী শিবির হিসেবে পরিচিত আল বেদ্দায়ী ক্যাম্পে এ হামলা চালানো হয়েছে।

এদিকে হিজবুল্লাহ জানিয়েছে, ইসরায়েলের সেনারা শুক্রবার বিকালের দিকে লেবাননের দক্ষিণাঞ্চলের ওদেইসাহ শহরের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করেছে। এ সময় তাদের সঙ্গে হিজবুল্লাহর সেনাদের ব্যাপক সংঘর্ষ হয়েছে।

গোষ্ঠীটি জানিয়েছে, তাদের ওপর ব্যাপক হারে বিস্ফোরণ ঘটানো হয়েছে। ফলে তারা পিছু হঠতে বাধ্য হয়েছে। সংঘর্ষে ইসরায়েলের বেশ কয়েকজন হতাহত হয়েছে।

হিজবুল্লাহ জানিয়েছে, ইসরায়েলি সেনারা আবার অগ্রসর হওয়ার চেষ্টা করছে এবং হিজবুল্লাহর সঙ্গে তাদের সংঘর্ষ চলছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এ সংঘর্ষে নিহতের কোনো তথ্য পাওয়া যায়নি। এ ছাড়া ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে হামলার বিষয়টি নিশ্চিত করা সম্ভব হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত গ্রেপ্তার

সাকিবের পর এবার দীঘির ‘পল্টি’?

১০

বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

১১

লটকন বাগান দেখাবে বলে ২ শিক্ষার্থীকে অপহরণচেষ্টা

১২

বকেয়া ৬ কোটি ৬ লাখ টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করল সিসিক

১৩

যুবকের গুলিবিদ্ধ লাশ পড়েছিল ভাসমান নৌকায়

১৪

বিদেশি নাগরিকদের হেনস্তা, প্রধান আসামি গ্রেপ্তার

১৫

সিএমএইচে চিকিৎসাধীন রাষ্ট্রদূত আনসারীর খোঁজ নিলেন ডা. রফিক

১৬

প্রতিশোধের মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী

১৭

বিসিপিএসের সভাপতি হলেন ডা. মওদুদ হোসেন আলমগীর

১৮

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১৯

ট্রাম্পের আবদারে নিয়ম পরিবর্তন করতে যাচ্ছে ফিফা!

২০
X