কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৪, ১০:৫৫ পিএম
আপডেট : ০৪ অক্টোবর ২০২৪, ১১:০০ পিএম
অনলাইন সংস্করণ

লেবানন-ফিলিস্তিন নিয়ে অবশেষে হুঁশ ফিরল সৌদির?

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ। ছবি : সংগৃহীত
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ। ছবি : সংগৃহীত

ঘুম ভেঙেছে মধ্যপ্রাচ্যের কুম্ভকর্ণ সৌদি আরবের। ইসরায়েলি হামলায় লেবানন ও গাজা পুড়লেও অনেকটাই নীরব রিয়াদ। ইরানও ইসরায়েলের ওপর হামলা চালানোর পর মুখে কুঁলুপ এটে বসেছিল দেশটি। তবে এবার বোধহয় সৌদির ঘুম ভাঙল। চীনের মধ্যস্থতায় গেল বছর ইরান-সৌদির সম্পর্ক আবারও জোড়া লাগে।

তবে আঞ্চলিক বিভিন্ন ইস্যুতে দুই দেশের মতপার্থক্য বেশ প্রবল। সৌদি আরব প্রতিবেশীদের সঙ্গে ভালো সম্পর্ক চাইলেও রিয়াদ চায় না তেহরান তাকে ছাড়িয়ে যাক। এজন্য তেহরান বিরোধী জোটেও রিয়াদকে দেখা গেছে বার বার।

এজন্য প্রতিরোধ যোদ্ধাদের প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার পাল্টা প্রতিক্রিয়ায় ইসরায়েলে ইরান হামলা চালালেও চুপ ছিল সৌদি। তবে এবার হুঁশ ফিরেছে দেশটির। বৃহস্পতিবার সৌদির পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহানের সঙ্গে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাক্ষাতে তা স্পষ্ট হয়েছে।

উভয় নেতা এসময় লেবানন ও ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন নিয়ে আলোচনা করেছেন। ইসরায়েলের অপরাধের বিরুদ্ধে ইসলামি দেশগুলোর ঐক্যেরও আহ্বান জানিয়েছেন তারা। কাতারে এশিয়ান কো-অপারেশেন ডায়ালগ সামিটের এক ফাঁকে এই আলোচনা হয়। সম্মেলনে মুসলিম দেশগুলোর মধ্যে সম্পর্ক বাড়ানোর ব্যাপারে জোর দেন পেজেশকিয়ান।

তিনি বলেন, সৌদি আরবের মতো মুসলিম দেশ, যাদেরকে আমরা ভাই বলে মনে করি, তাদের উচিত মতভেদ পাশ কাটিয়ে ঐক্যবদ্ধ হওয়া। সৌদি পররাষ্ট্রমন্ত্রীও ইরানের সঙ্গে সম্পর্ক বাড়ানোর ওপর জোরারোপ করেন। ইসরায়েল পুরো অঞ্চলে যুদ্ধ ছড়িয়ে দেওয়ার পায়তারা করছে বলেও ইঙ্গিত দেন ফয়সাল বিন ফারহান।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রিয় দল হারলে মন ভালো করার ৬ উপায়

নাটকে ফেরার আভাস দিলেন মিম

সাইফুজ্জামানের বাসায় দ্বিতীয় দিনের মতো অভিযানে দুদক

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ফ্যামিলি কার্ড সম্প্রসারণ পরিকল্পনা নিয়ে বৈঠক

কাপ্তাই হ্রদ থেকে বিএনপি নেতার মরদেহ উদ্ধার

বক্স অফিসে ঝড় তুলেছে ‘দ্য ওডিসি’

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও ৩ শিশুর মৃত্যু

মশা নিধনে দেশীয় উদ্ভাবনকে গুরুত্ব দেওয়ার আহ্বান স্থানীয় সরকারমন্ত্রীর

হারের পরও ‘উদযাপনের’ ছুটি ঘোষণা! ট্রলের মুখে আর্জেন্টিনার প্রেসিডেন্ট

জামায়াত নেতার ব্যক্তিগত গাড়িচালকের মরদেহ মিলল মাছের ঘেরে

১০

‘আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে’

১১

যুক্তরাষ্ট্র সফর শেষে ইরান যাচ্ছেন ইরাকের প্রধানমন্ত্রী 

১২

আর্জেন্টিনা হেরে যাওয়ায় কুষ্টিয়ায় সমর্থকের আত্মহত্যা

১৩

কণার কণ্ঠে মিষ্টি প্রেমের গান ‘মন দাও’

১৪

তাইওয়ানের আশপাশে চীনা জাহাজের তৎপরতা বেড়েছে

১৫

শিরোপা না জিতেও বীরের সম্মান, আর্জেন্টিনায় সাধারণ ছুটি ঘোষণা

১৬

হেফাজতের সঙ্গে আমাদের কোনো রাজনৈতিক সম্পর্ক নেই: ভূমি প্রতিমন্ত্রী

১৭

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়ের পূর্বাভাস

১৮

৯৬ মামলা: গ্রেপ্তার, জামিন, ফের গ্রেপ্তার সাহেদ

১৯

ফাইনাল খেলা দেখে ফেরার পর আর্জেন্টিনা সমর্থকের মৃত্যু

২০
X