কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৪, ০৮:৪২ এএম
অনলাইন সংস্করণ

বার্তা নিয়ে লেবাননে ইরানের পার্লামেন্ট স্পিকার

প্লেন চালিয়ে লেবাননে যান রানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। ছবি : ইরনা
প্লেন চালিয়ে লেবাননে যান রানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। ছবি : ইরনা

লেবাননের প্রতি তেহরানের বার্তা নিয়ে শনিবার (১২ অক্টোবর) দেশটির রাজধানী বৈরুতে পৌঁছেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তিনি নিজেই প্লেন চালিয়ে লেবানন পৌঁছান।

দেশটিতে পৌঁছানোর পর লেবাননের পার্লামেন্টের স্পিকার নাবিহ বেরি ও তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী নাজিব মিকাতির সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি লেবাননের প্রতি ইরানের সমর্থন পুনর্ব্যক্ত করেন।

শনিবার ইরানের বার্তা সংস্থা ইরনার প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

আইন আল-তিনেহ রাজপ্রাসাদে লেবাননের পার্লামেন্টের স্পিকারের ওই গালিবাফের বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় তিনি আশ্বস্ত করে বলেন, এমন কঠিন পরিস্থিতিতে লেবাননের পাশে থাকবে ইরানের সরকার ও জনগণ।

পরে লেবানিজ প্রধানমন্ত্রী মিকাতির সঙ্গে গ্রান্ড সেরেইলে সাক্ষাৎ করেন গালিবাফ। সেই সঙ্গে রাস আল নাবা স্ট্রিটও পরিদর্শন করেন ইরানি পার্লামেন্টের স্পিকার।

কিছুদিন আগেই লেবানন ঘুরে গেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। লেবাননে যুদ্ধবিরতির জন্য বিভিন্ন দেশের সহায়তা চাইছে আঞ্চলিক সফরের ওই অংশ হিসেবে তিনিও বেরি ও মিকাতির সঙ্গে ব্ঠৈক করেন। শুক্রবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও গাজা ও লেবাননে ইসরায়েলের কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করেন।

গেল মাসের শেষ সপ্তাহে ইসরায়েলি বিমান হামলায় প্রতিরোধ যোদ্ধাদের প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হন। এর প্রতিশোধ নিতে ১ অক্টোবর ইসরায়েলে প্রায় ১৮১টি মিসাইল দিয়ে হামলা চালায় ইরান। এরপর লেবাননে নিয়মিত বিমান হামলা ছাড়াও সীমিত পরিসরে স্থল অভিযান শুরু করে ইসরায়েল। টানা কয়েক সপ্তাহে এসব হামলায় লেবাননে এখন পর্যন্ত ২ হাজার ২০০ এর বেশি মানুষ নিহত হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চেয়ারে বসে নামাজ আদায়কালে চেয়ারের পা কোথায় থাকবে?

ক্যালকুলেটরে ‘ঘুষ’ হিসাব করা সেই কর্মকর্তা প্রত্যাহার

জামায়াত আমিরের সঙ্গে সুইস রাষ্ট্রদূতের বৈঠক

মিয়ানমারে ভোট ঘিরে ছয় মাসে ৭০০ নাগরিক নিহত: জাতিসংঘ

ধানমন্ডির সেই বাড়িতে ঢুকে ছবি-ভিডিও ধারণের সময় যুবক আটক

হরমুজ প্রণালি তেহরানই পরিচালনা করবে : গালিবাফ

ষড়যন্ত্রকারীদের রাজপথে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করা হবে: সিসিক প্রশাসক

নিষিদ্ধ দলের তৎপরতা চোখে পড়া জাতির জন্য ব্যর্থতা: রেলমন্ত্রী 

হামলা-লুটপাট আতঙ্কে ঘর ছাড়ছেন পাংশার মানুষ

জাতীয় চিড়িয়াখানা থেকে সাভারে ‘ডোনাল্ড ট্রাম্প’

১০

বগুড়ায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

১১

বিশ্বকাপ থেকে বিদায় নিল আরও এক দেশ

১২

বিদায়বেলায় সাবেক ডিসি সারওয়ার আলমের আবেগঘন স্ট্যাটাস

১৩

বাংলাদেশি শিক্ষার্থীকে হত্যা, মারার পরও চাওয়া হচ্ছিল মুক্তিপণ

১৪

বর্ধিত স্বাস্থ্য বাজেট অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ব্যয়ের আহ্বান প্রজ্ঞার

১৫

সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলনের আদেশ বাতিল

১৬

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কার্যকারিতা নিয়ে পেজেশকিয়ানের স্ট্যাটাস

১৭

বগুড়ায় সাবেক ইউপি সদস্য নিহত

১৮

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া

১৯

‘আমার বন্ধু মহাজাদু জানে’

২০
X