কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৪, ০২:১৪ পিএম
আপডেট : ১৮ অক্টোবর ২০২৪, ০২:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

লেবানন থেকে ছোড়া রকেট ঠেকাতে ব্যর্থ ইসরায়েল

ইসরায়েলে ছোড়া রকেট ধ্বংসে সক্রিয় হয় আয়রন ডোম। পুরোনো ছবি
ইসরায়েলে ছোড়া রকেট ধ্বংসে সক্রিয় হয় আয়রন ডোম। পুরোনো ছবি

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ বলেছে, ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে নতুন এক অধ্যায় শুরু করছে তারা। এরপরই জভুলুনের উপকূলীয় এলাকায় রকেট হামলা করেছে গোষ্ঠীটি। এসব রকেটের বেশ কিছু লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। যা ইসরায়েলের সামরিক বাহিনীও (আইডিএফ) স্বীকার করেছে।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (১৮ অক্টোবর) সকালে শক্তিশালী রকেট দিয়ে ইসরায়েলে হামলা করা হয়। তারা বন্দর নগরী হাইফার উত্তরে অবস্থিত উপকূলীয় এলাকায় সামরিক স্থাপনা লক্ষ্যবস্তু করে। টেলিগ্রামে দেওয়া আপডেটে হিজবুল্লাহ জানায়, তারা প্রথমবারের মতো ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালাতে সক্ষম ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। যা সফলও হয়েছে।

পরে বিবৃতিতে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলেছে, আজ সকালে হাইফা উপসাগর, আপার গ্যালিলি ও পশ্চিম গ্যালিলিতে সাইরেন বেজে উঠে। সেখানে আঘাত হানা রকেট লেবানন থেকে ছোড়া হয়। প্রায় ১৫টি রকেট শনাক্ত করে প্রতিরোধের চেষ্টা করে তারা। কিন্তু কিছু আটকানো গেলেও বাকিগুলো আঘাত হানে। এ ছাড়া রাতে ইসরায়েলি সামুদ্রিক অঞ্চলের অভ্যন্তরে উপকূল বরাবর একটি ড্রোন ভূপাতিত করে জব্দ করেছে তারা।

প্রসঙ্গত, ফিলিস্তিনের গাজার স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক শাখার নতুন প্রধান ইয়াহিয়া সিনওয়ার নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) এ দাবি করেছে ইসরায়েল।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ও অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিনবেট যৌথ বিবৃতিতে সিনওয়ার নিহত হওয়ার বিষয়টি জানিয়েছে। এর আগে তার মরদেহের দাঁত ও ডিএনএ পরীক্ষা করা হয়। পরীক্ষার ফলাফলের ভিত্তিতে যুদ্ধক্ষেত্রে প্রাপ্ত মরদেহটি সিনওয়ারের বলে নিশ্চিত হওয়ার দাবি করে ইসরায়েল। তবে এখনো হামাস এ ব্যাপারে কোনো বিবৃতি দেয়নি। ইসরায়েলের দাবি অস্বীকারও করেনি।

তবে বৃহস্পতিবার হিজবুল্লাহর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ‘ইসরায়েলি শত্রুপক্ষের সঙ্গে চলমান সংঘাত একটি নতুন এবং ক্রমবর্ধমান অধ্যায়ে রূপান্তরিত হয়েছে বলে ঘোষণা দিচ্ছে হিজবুল্লাহ।’ কিন্তু তারাও হামাস নেতার নিহতের বিষয়টি উল্লেখ করেনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নামাজে শরিক হওয়ার পর সামনে খালি জায়গা দেখলে যা করবেন

হাসপাতালে মনির খানের মা, স্বস্তির খবর দিলেন গায়ক

বিদায়ের আগে চা-শ্রমিককে কারামুক্ত করলেন ডিসি সারওয়ার

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স বলাতেই সিলেট ডিসি প্রত্যাহার : শিবির সভাপতি

মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী

বরিশালের সাবেক প্যানেল মেয়র খোকন গ্রেপ্তার

গোনা হচ্ছে সিলেট শাহজালাল মাজারের ডেগ ও দানবাক্সের টাকা

দুদকের সার্চ কমিটি গঠন

ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিলেন আইআরজিসির ফোর্স প্রধান 

টিএন্ডটির টাকা আত্মসাতের দায়ে তিন কর্মকর্তার ১০ বছরের কারাদণ্ড

১০

বাউফল উপজেলা ছাত্রদল সভাপতি কারাগারে

১১

বারবার পিছিয়ে যাওয়া সেই সিনেমার মুক্তির তারিখ ঘোষণা

১২

অভিযোগ চিফ প্রসিকিউটরের / নানা উপায়ে কালক্ষেপণ করছেন জিয়াউল আহসানের আইনজীবী 

১৩

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১৪

‘ঝরা বকুল’-এ মনিরা হয়ে হৃদয় ছুঁয়েছেন সুনেরাহ

১৫

স্কুলশিক্ষার্থী হত্যা মামলায় শিক্ষক-ছাত্র গ্রেপ্তার, আদালতে সোপর্দ

১৬

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ 

১৭

এনসিপির নতুন কর্মসূচি, নেতাকর্মীদের জরুরি নির্দেশনা

১৮

ডিসি সারওয়ারকে পুনর্বহালের দাবি গণঅধিকার পরিষদের নেতার

১৯

মেসিকে নিয়ে লিখতে গেলে একটি বইও যথেষ্ট নয়

২০
X