কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৪, ০২:৩৭ পিএম
আপডেট : ২০ অক্টোবর ২০২৪, ০২:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

গাজার উত্তরাঞ্চলে ১৫ দিন ধরে বন্ধ ত্রাণ সহায়তা

টানা ১৫ দিনেরও বেশি সময় ধরে গাজার উত্তরাঞ্চলে কোনও ত্রাণ পৌঁছায়নি। ছবি : সংগৃহীত।
টানা ১৫ দিনেরও বেশি সময় ধরে গাজার উত্তরাঞ্চলে কোনও ত্রাণ পৌঁছায়নি। ছবি : সংগৃহীত।

ফিলিস্তিনের গাজার উত্তরাঞ্চলে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইসরায়েল বাহিনীর তীব্র হামলার কারণে মানবিক পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ হয়ে উঠেছে। হামলায় গাজার শরণার্থী শিবির এবং আশ্রয়কেন্দ্রগুলোকেও রক্ষা করা সম্ভব হচ্ছে না। হামাসের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, টানা ১৫ দিনেরও বেশি সময় ধরে গাজার উত্তরাঞ্চলে কোনও ত্রাণ পৌঁছায়নি।

শনিবার (১৯ অক্টোবর) হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা সামি আবু জুহরি এক টেলিভিশন বিবৃতিতে এ অভিযোগ করেন।

একইসঙ্গে তিনি বলেন, ইসরায়েল মানবিক সহায়তার প্রবাহ রোধ করে রেখেছে এবং উত্তর গাজায় মানবিক সাহায্যের বিষয়ে মিথ্যা তথ্য ছড়াচ্ছে।

সামি জুহরি আরও অভিযোগ করেন, মধ্য গাজায় কিছু সংখ্যক ত্রাণ বিতরণের অনুমতি দেওয়া হয়েছে, কিন্তু উত্তর গাজার জন্য ১৫ দিনেরও বেশি সময় ধরে কোনও ত্রাণ প্রবেশ করতে দেওয়া হয়নি।

এদিকে, বিশ্ব খাদ্য কর্মসূচির গাজার কান্ট্রি ডিরেক্টর আন্তোইন রেনার্ড সতর্ক করেছেন যে, উত্তর গাজার সাধারণ জনগণ ভয়ঙ্কর অনাহারে রয়েছে। সেপ্টেম্বর মাসে তাদের ত্রাণ সহায়তা সর্বনিম্ন স্তরে পৌঁছেছে। তিনি জানান, উত্তর গাজায় ইসরায়েলের নতুন সামরিক অভিযানের কারণে ১ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত নতুন খাদ্য সহায়তা দেওয়ার অবস্থায় ছিল না। যদিও কিছু ত্রাণ কার্যক্রম শুরু হয়েছে, তা চাহিদার তুলনায় অতি সামান্য।

হামাসের অভিযোগ অনুযায়ী, ইসরায়েল তাদের অপরাধ ও গণহত্যার আলামত লুকানোর জন্য ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছে, যা অসহায় মানুষের জন্য আরও সমস্যার সৃষ্টি করেছে।

এ অবস্থায়, আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থাগুলো এ পরিস্থিতির অবনতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছে এবং পরিস্থিতি মোকাবিলায় জরুরি পদক্ষেপের গ্রহণের দাবি জানাচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১০

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১১

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১২

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১৩

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৪

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৫

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৬

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৭

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৮

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৯

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০
X