কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৪, ০৮:২৫ পিএম
আপডেট : ২০ অক্টোবর ২০২৪, ০৮:৪০ পিএম
অনলাইন সংস্করণ

ইরানে ইসরায়েলের হামলার পরিকল্পনা নিয়ে গোপন মার্কিন নথি ফাঁস

মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। ছবি : সংগৃহীত
মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। ছবি : সংগৃহীত

ইরানে প্রতিশোধমূলক হামলার সম্ভাব্য ছক কষেছে ইসরায়েল। তবে সেই পরিকল্পনা নিয়ে অস্বস্তিতে পড়েছে যুক্তরাষ্ট্র। কেননা মার্কিন প্রতিরক্ষা দপ্তরের কিছু গোপন নথিতে সেই হামলা পরিকল্পনার বিস্তারিত রয়েছে। আর সেই অতি গোপন নথিই ফাঁস হয়ে গেছে।

টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ইরানপন্থি টেলিগ্রাম চ্যানেল মিডল ইস্ট স্পেকটেটরে ওই নথিগুলো ফাঁস হয়। নথিগুলোতে ১৫ ও ১৬ অক্টোবরের তারিখ দেওয়া রয়েছে। তবে শুক্রবার থেকে অনলাইনে এসব নথি ছড়িয়ে পড়তে থাকে।

মার্কিন গণমাধ্যম ওই নথিগুলোর সত্যতা নিশ্চিত করেনি। আর পেন্টাগন এবং যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালকের অফিসও এ নিয়ে মুখ খোলেনি। তবে সিএনএন জানিয়েছে, অতি গোপনীয় তথ্য ফাঁস হওয়ার ঘটনায় তদন্তে নেমেছে মার্কিন কর্তৃপক্ষ।

ইসরায়েলেও এ নিয়ে হইচই পড়ে গেছে। মার্কিন গণমাধ্যম অ্যাক্সিওসকে ইসরায়েলি একজন কর্মকর্তা জানিয়েছেন, নথি ফাঁসের বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছেন তারা। যুক্তরাষ্ট্র বলছে, নথি ফাঁস হয়ে যাওয়া উদ্বেগের তবে এতে ইরানে হামলার পরিকল্পনায় কোনো প্রভাব পড়বে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদল নেতা বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X