মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৪, ০৯:০৬ এএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলে ফের রকেট ছুড়ল প্রতিরোধ যোদ্ধারা

রকেট হামলা ঠেকাতে সক্রিয় হয় আয়রন ডোম। ছবি : সংগৃহীত
রকেট হামলা ঠেকাতে সক্রিয় হয় আয়রন ডোম। ছবি : সংগৃহীত

কয়েক বছর ধরেই থেমে থেমে সংঘাতে জড়াচ্ছে লেবানন ও ইসরায়েল। তবে সাম্প্রতিক সপ্তাহে বড় সংঘাতে জড়িয়ে পড়েছে দেশ দুটি। হামলা-পাল্টা হামলার মধ্যে আবারও ইসরায়েলে রকেট হামলা চালিয়েছে লেবাননের প্রতিরোধ যোদ্ধারা।

টাইমস অব ইসরায়েল জানিয়েছে, বুধবার (২৩ অক্টোবর) সকালে তেলআবিব লক্ষ্য করে দুটি দূরপাল্লার রকেট ছোড়ে প্রতিরোধ যোদ্ধারা। তবে এ হামলায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী-আইডিএফ বলছে, তারা বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে দুটি রকেট প্রতিহত করেছে।

এরপরও সতর্কতা হিসেবে তেল আবিব, হাইফা ও উত্তরে নাজারেথ এলাকায় সাইরেন বাজানো হয়েছে। এ ছাড়া মেটুলা, মিসগাভ আম এবং কেফার গিলাদিসহ উত্তর ইসরায়েলের গ্যালিলি এলাকার বেশ কয়েকটি শহরে সাইরেনের শব্দ শুনেছেন বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। নিরিট এলাকায় হামলার পর হিজবুল্লাহ জানিয়েছিল, তারা তেলআবিবের শহরতলির সামরিক গোয়েন্দা ইউনিট ৮২০০-এর গ্লিলট ঘাঁটিতে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এর আগে গত শনিবার লেবানন থেকে ছোড়া একটি ড্রোন তেল আবিবের উত্তরে সিজারিয়ায় নেতানিয়াহুর বাসভবনে আঘাত হানে। তবে এ সময় নেতানিয়াহু, তার স্ত্রী এবং পরিবার ওই বাসভবনে ছিলেন না। ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

১০

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

১১

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

১২

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

১৩

প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র

১৪

আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা

১৫

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৬

৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ব্যবহারের নির্দেশনা

১৭

ইসরায়েলি সীমান্তের কাছে হিজবুল্লাহর গোপন ড্রোন কারখানার সন্ধান

১৮

বিএটি বাংলাদেশের নতুন হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ

১৯

গৃহবধূর আপত্তিকর ভিডিও ফাঁস, যুবকের বিরুদ্ধে মামলা

২০
X