কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৪, ০৮:০৫ পিএম
আপডেট : ২৭ অক্টোবর ২০২৪, ০৯:১৮ পিএম
অনলাইন সংস্করণ

ইরানের সঙ্গে বড় যুদ্ধে প্রস্তুত নয় ইসরায়েল

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইরানের সঙ্গে বড় ধরনের যুদ্ধের জন্য এখনো ইসরায়েল পুরোপুরি প্রস্তুত নয় বলে জানিয়েছেন সামরিক বিশ্লেষকরা।

তেহরান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফুয়াদ ইজাদি বলেন, ইসরায়েল ইরানের বিরুদ্ধে বড় যুদ্ধের পরিকল্পনা করছে, তবে তা এখনই নয়। তার মতে, ইসরায়েল বর্তমানে কৌশলগতভাবে প্রস্তুতি নিচ্ছে এবং এ কারণে ইরানে তাদের হামলার পরিসর ছিল সীমিত।

ইজাদি ইঙ্গিত করেন, ২০০৬ সালে লেবাননে হামলার আগে ইসরায়েল এক বছর ধরে প্রস্তুতি নিয়েছিল। তেমনি ইরানের ক্ষেত্রেও এমনই পরিকল্পনা চলতে পারে। তার মতে, ইসরায়েল ভবিষ্যতে আরও বড় আকারের যুদ্ধে জড়াতে পারে, তবে এ মুহূর্তে সময় নিচ্ছে।

মিডল ইস্ট ইনস্টিটিউটের এক বিশ্লেষক মনে করেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর এ আক্রমণের পেছনে কেবল ইমেজ নয়, বরং বৃহৎ রাজনৈতিক স্বার্থ জড়িত। বিশেষত আমেরিকান প্রশাসন দুর্বল অবস্থানে থাকায় ইসরায়েল আরও স্বাধীনভাবে এ ধরনের কার্যক্রম চালাতে পারছে। এদিকে ইসরায়েলের অব্যাহত সামরিক পদক্ষেপকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রসহ মধ্যপ্রাচ্যের বেশ কিছু দেশ উদ্বিগ্ন। কুইন্সি ইনস্টিটিউটের ভাইস প্রেসিডেন্ট ত্রিতা পার্সি সতর্ক করে বলেন, ইরানের ওপর ইসরায়েলের এ সামরিক তৎপরতা আরও বিপজ্জনক পরিস্থিতির দিকে ইঙ্গিত দিচ্ছে। তিনি বলেন, আমরা এ সংঘর্ষের আরও কয়েকটি ধাপ দেখতে পারি, যার পরিণতি হতে পারে আরও ভয়াবহ।

ইসরায়েল-ইরান যুদ্ধ মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতা আরও বাড়িয়ে দিতে পারে। দেশটির জনগণের একাংশ এমন সামরিক আগ্রাসন নিয়ে শঙ্কিত। বিশ্লেষকদের মতে, ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা আপাতত সক্ষম বলে দাবি করা হলেও, এমন অব্যাহত যুদ্ধে দেশটি আরও দুর্বল হয়ে পড়তে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

১০

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

১১

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

১২

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

১৩

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

১৪

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

১৫

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

১৬

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত গ্রেপ্তার

১৭

সাকিবের পর এবার দীঘির ‘পল্টি’?

১৮

বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

১৯

লটকন বাগান দেখাবে বলে ২ শিক্ষার্থীকে অপহরণচেষ্টা

২০
X