কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৩, ০৮:১৩ পিএম
অনলাইন সংস্করণ

ইরানে ভবন ধসে ২ পুলিশসহ চারজনের মৃত্যু

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইরানের রাজধানী তেহরানে কয়েকটি ভবন ধসে দুই পুলিশ কর্মকর্তাসহ চারজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্তত ১১ জন আহত হয়েছে। আজ সোমবার (৭ আগস্ট) ইরানি স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে এসব তথ্য জানিয়েছে আরব নিউজ।

বার্তা সংস্থা আইএসএনএ জানিয়েছে, গতকাল রোববার রাজধানীর দক্ষিণ-পশ্চিমে কয়েকটি অবৈধ ভবন উচ্ছেদ করছিলেন কর্তৃপক্ষ। এ সময় সেখানে পুলিশ সদস্যরা নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন। একপর্যায়ে ভবন ধসে তিনজনের মৃত্যু হয়।

আরও পড়ুন : ৬ মাসে ৩৫৪ জনকে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

এরপর আজ সোমবার বার্তা সংস্থা তাসনিম জানায়, এ ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে দুজন পুলিশ সদস্য এবং দুজন সাধারণ নাগরিক। ভবনের ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া অন্যদের খুঁজে বের করার জন্য ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে।

আইএসএনএ জানায়, রোববার কর্তৃপক্ষ একটি ভবন ভাঙার কাজ শুরু করলে পাশের পাঁচটি ভবন ধসে পড়ে। এই ভবনগুলো নির্মাণবিধি মেনে তৈরি করা হয়নি।

গত শনিবার তেহরানের এক কর্মকর্তা বলেন, গত দুই বছরে ৪৬ হাজারের বেশি অবৈধ ভবন উচ্ছেদ করেছে। এর আগে ২০২২ সালের মে মাসে ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি ভবন ধসে অন্তত ৪৩ জন মানুষ প্রাণ হারিয়েছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতিহাসে মাছ উৎপাদনে রেকর্ড, চাষের মাছই প্রধান ভরসা

৬ টুকরো করে শিশু আয়াত হত্যা, আসামির মৃত্যুদণ্ড

ফুল ছিটিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা 

মৌলভীবাজার পৌঁছেছেন প্রধানমন্ত্রী

জুনে আরও চার কার্গো এলএনজি আমদানি করবে সরকার

একাধিক মামলার আসামিকে কুপিয়ে হত্যা

হ্যাটট্রিকের রাতে মেসিকে কার্ড না দেখানোয় প্রশ্ন

এক মাসের মধ্যে ধর্ষণ মামলার রায়

মেসিকে নিয়ে কী বললেন ব্রাজিল সমর্থক বুবলী

স্ত্রীকে নির্যাতনের অভিযোগে বেরোবি ছাত্রদল নেতাকে অব্যাহতি

১০

চট্টগ্রাম ও জামালপুরের তিন প্রতিষ্ঠান পরিদর্শনে ওপিসিডব্লিউ পরিদর্শক দল

১১

নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

১২

হ্যাটট্রিকের পর মেসিকে জড়িয়ে ধরে যা বলেছিলেন আর্জেন্টাইন কোচ

১৩

মৌলভীবাজার ও শ্রীঙ্গলের পথে প্রধানমন্ত্রী

১৪

জাল সিল-স্বাক্ষরে ভবনের নকশা তৈরির অভিযোগ ডিপ্লোমা প্রকৌশলীর বিরুদ্ধে

১৫

সাদাপাথর লুট মামলার আসামিকে নিয়ে প্রতিমন্ত্রীর সফর

১৬

কাঁদলেন মেসি, কারণ ফুটবল নয় : হ্যাটট্রিকের পর জানালেন আবেগঘন সত্য

১৭

সংবাদ সম্মেলন করে আ.লীগের ৩ নেতার পদত্যাগ

১৮

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু

১৯

জিজ্ঞাসাবাদে দায় অস্বীকার মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার

২০
X