কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৪, ১০:২২ এএম
আপডেট : ১৮ নভেম্বর ২০২৪, ১১:১৯ এএম
অনলাইন সংস্করণ

শতাধিক বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি

সৌদি আরবের পতাকা। ছবি : সংগৃহীত
সৌদি আরবের পতাকা। ছবি : সংগৃহীত

বিচারিক প্রক্রিয়ায় বিশ্বের যেসব দেশে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় তার মধ্যে অন্যতম সৌদি আরব। দেশটির কঠোর আইনে প্রায়ই মৃত্যুদণ্ড কার্যকর করা হয়ে থাকে। চলতি বছরে তারা শতাধিক বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর করেছে।

রোববার (১৭ নভেম্বর) এএফপির বরাতে মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এএফপির বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালে ১০০ জনের বেশি বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব।

শনিবার সংবাদমাধ্যম সৌদি প্রেস এজেন্সি জানায়, মাদক চোরাচালানের অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় একজন ইয়েমেনির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এএফপির তথ্যানুসারে, এ নিয়ে ২০২৪ সালে এ পর্যন্ত ১০১ জন বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। যা ২০২২ ও ২০২৩ সালের তুলনায় প্রায় তিনগুণ।

বার্লিনভিত্তিক ইউরোপীয়-সৌদি অরগানাইজেশন ফর হিউম্যান রাইটসের (ইএসওএইচআর) আইনি পরিচালক তাহা আল-হাজি বলেন, এটি এক বছরে সর্বোচ্চসংখ্যক বিদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা। এক বছরে দেশটি আগে কখনও ১০০ বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর করেনি।

এএফপি জানিয়েছে, এ বছর পাকিস্তানের ২১ জন, ইয়েমেনের ২০ জন, সিরিয়ার ১৪ জন, নাইজেরিয়া থেকে ১০ জন, মিশরের ৯জন, জর্ডানের আটজন এবং ইথিওপিয়ার সাতজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব। এ ছাড়া মৃত্যুদণ্ড কার্যকর করা বিদেশিদের মধ্যে সুদান, ভারত ও আফগানিস্তানের তিনজন এবং শ্রীলঙ্কা, ইরিত্রিয়া ও ফিলিপাইনের একজন করে ছিলেন।

২০২২ সালে সৌদি আরব মাদক অপরাধীদের মৃত্যুদণ্ড কার্যকর করার ওপর তিন বছরের স্থগিতাদেশ বাতিল করে। এ ছাড়া চলতি বছরে এ সংক্রান্ত মৃত্যুদণ্ড কার্যকরের হার বাড়িয়েছে। দেশটিতে এ বছর মাদক-সম্পর্কিত অপরাধের জন্য ৯২টি মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিন সালমানের শাসনামলে ২০১৭ সালের ২১ জুন থেকে ২০২৪ সালের ৯ অক্টোবর পর্যন্ত অন্তত এক হাজার ১১৫ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশ চূড়ান্ত

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

১০

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

১১

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

১২

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত গ্রেপ্তার

১৩

সাকিবের পর এবার দীঘির ‘পল্টি’?

১৪

বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

১৫

লটকন বাগান দেখাবে বলে ২ শিক্ষার্থীকে অপহরণচেষ্টা

১৬

বকেয়া ৬ কোটি ৬ লাখ টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করল সিসিক

১৭

যুবকের গুলিবিদ্ধ লাশ পড়েছিল ভাসমান নৌকায়

১৮

বিদেশি নাগরিকদের হেনস্তা, প্রধান আসামি গ্রেপ্তার

১৯

সিএমএইচে চিকিৎসাধীন রাষ্ট্রদূত আনসারীর খোঁজ নিলেন ডা. রফিক

২০
X