কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৪, ০৭:৫১ এএম
আপডেট : ১৮ নভেম্বর ২০২৪, ১১:১৬ এএম
অনলাইন সংস্করণ

বাণিজ্যিক ক্ষেত্রে ধর্মীয় প্রতীক ব্যবহার নিয়ে সৌদির নতুন নির্দেশনা

সৌদি আরবের পতাকা। ছবি : সংগৃহীত
সৌদি আরবের পতাকা। ছবি : সংগৃহীত

বাণিজ্যিক ক্ষেত্রে জাতীয়, ধর্মীয় ও সাম্প্রদায়িক প্রতীকের ব্যবহার নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে সৌদি আরব। দেশটিতে এসব প্রতীকের বাণিজ্যিক ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।

রোববার (১৭ নভেম্বর) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, অপব্যবহার ও শোষণ রোধে এমন নির্দেশনা দেওয়া হয়েছে। ফলে বাণিজ্যিক ক্ষেত্রে জাতীয়, ধর্মীয় ও সাম্প্রদায়িক প্রতীকের ব্যবহার করা যাবে না।

সৌদি আরব তাদের অপব্যবহার বা শোষণ রোধ করার লক্ষ্যে দেশগুলোর প্রতীক এবং লোগোর পাশাপাশি ধর্মীয় এবং সাম্প্রদায়িক প্রতীকগুলোর বাণিজ্যিক ব্যবহার নিষিদ্ধ করেছে।

দেশটির বাণিজ্যমন্ত্রী ড. মাজেদ আল কাসাবি এ নির্দেশনা জারি করেছেন। এসব প্রতীকের পবিত্রতা রক্ষায় সৌদি আরবের যে প্রতিশ্রুতি রয়েছে তার আলোকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

প্রতিবেদনে বলা হয়েছে, নতুন এ নির্দেশনা অনুসারে জাতীয়, ধর্মীয় বা সাম্প্রদায়িক প্রতীকগুলোকে ব্যবসায়িক স্বার্থে পণ্য, প্রচারমূলকসামগ্রী বা অন্যান্য বাণিজ্যিক লেনদেনে ব্যবহারকে নিষিদ্ধ করে।

আইন অমান্যকারীরা সৌদি আরবের মিনিউসিপাল আইন অনুসারে শাস্তির মুখোমুখি হবেন। এ বিষয়ে সরকারি গেজেট প্রকাশের ৯০ দিন পর থেকে নির্দেশনা কার্যকর করা হবে। নতুন নিয়মের সঙ্গে সামঞ্জস্য করার জন্য এ সময় দেওয়া হবে।

মন্ত্রণালয় জানিয়েছে, আগে থেকেই সৌদিতে জাতীয় পতাকা ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা রয়েছে। এর উপর ভিত্তি করে নতুন এ নির্দেশনা দেওয়া হয়েছে। কেননা পতাকায় কালেমা ও ক্রস তলোয়ার এবং একটি পাম গাছের প্রতীক রয়েছে।

নতুন এ নির্দেশনায় সৌদি নেতাদের ছবি এবং নাম মুদ্রিত সামগ্রী, পণ্য, বিশেষ উপহার এবং প্রচারমূলক কার্যক্রমে নিষিদ্ধ করা হয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, সাংস্কৃতিক ও ধর্মীয় গুরুত্ব বজায় রেখে অপব্যবহার রোধ করতে এ ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র

আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ব্যবহারের নির্দেশনা

ইসরায়েলি সীমান্তের কাছে হিজবুল্লাহর গোপন ড্রোন কারখানার সন্ধান

বিএটি বাংলাদেশের নতুন হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ

গৃহবধূর আপত্তিকর ভিডিও ফাঁস, যুবকের বিরুদ্ধে মামলা

অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে আছেন যারা

কালবেলার সাংবাদিককে কুপিয়ে জখম

১০

ট্রাম্পের কথায় চলবে না ইসরায়েল: নেতানিয়াহু

১১

ক্যালকুলেটরে হিসাব করে ‘ঘুষ’ চাইলেন সরকারি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

১২

দায়িত্ব ছাড়লেন সারওয়ার, সিলেটের ভারপ্রাপ্ত ডিসি পিংকি সাহা

১৩

অস্ট্রিয়ার বিপক্ষে যে জার্সি পরে মাঠে নামবে আর্জেন্টিনা

১৪

সুনামগঞ্জে পাহাড়ি ঢলে ভেসে যাওয়া যুবকের লাশ উদ্ধার

১৫

মেসি-রোনালদোকেই সেরা মানেন এমবাপ্পে

১৬

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

১৭

অসংক্রামক রোগ প্রতিরোধে সরকারের প্রচেষ্টা জোরদার, ৩৫ মন্ত্রণালয়ের সভা

১৮

মুজিব শতবর্ষের লোগোযুক্ত খামে চিঠি পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি

১৯

সিলেটে তুমুল সংঘর্ষ, নিহত ১

২০
X