কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৪, ০৯:০২ এএম
আপডেট : ২৭ নভেম্বর ২০২৪, ০৯:১০ এএম
অনলাইন সংস্করণ

লেবানন-ইসরায়েল যুদ্ধবিরতি শুরু

ইসরায়েলি বাহিনীর ট্যাংক। ছবি : সংগৃহীত
ইসরায়েলি বাহিনীর ট্যাংক। ছবি : সংগৃহীত

এক বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধের পর এবার বিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল ও লেবানন। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এ চুক্তিতে পৌঁছেছে দুপক্ষ। স্থানীয় সময় বুধবার (২৭ নভেম্বর) ভোর ৪টা থেকে এ বিরতি কার্যকর হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। বুধবার ভোর থেকেই এটি কার্যকর হয়েছে।

বিবিসি জানিয়েছে, চুক্তিটি বহাল থাকলে ইসরাইল ও ইরান সমর্থিত এ যোদ্ধাগোষ্ঠীর মধ্যকার এক বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধের অবসান ঘটবে। গত সেপ্টেম্বরে যুদ্ধটি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। এ সময় ইসরায়েল ব্যাপকহারে বোমা হামলা ও স্থল অভিযান শুরু করে।

যুদ্ধবিরতির শর্তানুসারে লেবানন থেকে ৬০ দিনের মধ্যে ইসরায়েলি বাহিনী তাদের সেনা প্রত্যাহার করবে। একই সময়ে হিজবুল্লাহ লেবাননের দক্ষিণাঞ্চলে মোতায়েন করা হবে।

এর আগে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতির ঘোষণা দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মঙ্গলবার (২৬ নভেম্বর) জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে এই ঘোষণা দেন তিনি।

নেতানিয়াহু দাবি করেন, বর্তমানে আগের মতো শক্তিশালী নেই হিজবুল্লাহ। ইসরায়েলি বাহিনী তাদের কয়েক দশক পিছিয়ে দিয়েছে। তেলআবিব যুদ্ধে লক্ষ্য পূরণ করেছে। এ সময় চুক্তি অমান্য করলে কঠোর জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১০

টিভিতে আজকের যত খেলা

১১

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১২

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৩

স্বর্ণের আজকের বাজারদর

১৪

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৫

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৬

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৭

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৮

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৯

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

২০
X