কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৪, ১১:১০ এএম
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৪, ১১:৩০ এএম
অনলাইন সংস্করণ

সিরিয়ার আরেক শহর দখলে নিল বিদ্রোহীরা

সিরিয়ায় পুড়িয়ে দেওয়া একটি বিলবোর্ড। ছবি : সংগৃহীত
সিরিয়ায় পুড়িয়ে দেওয়া একটি বিলবোর্ড। ছবি : সংগৃহীত

সিরিয়ায় বিদ্রোহীদের দাপটে নাজেহাল হয়ে পড়েছে দেশটির সেনাবাহিনী। বিদ্রোহীদের হামলার মুখে পিছু হটতে বাধ্য হচ্ছেন তারা। এবার দেশটির বিদ্রোহীরা আরও এক শহর দখলে নিয়েছে।

বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আলেপ্পোর পর সিরিয়ার মধ্যাঞ্চলের হামা শহরও দখলে নিয়েছে দেশটির বিদ্রোহীরা। শহর থেকে সরকারি বাহিনী প্রত্যাহারের পর বিদ্রোহীরা এ ঘোষণা দেয়। দ্রুততম সময়ে দুই শহর হারিয়ে বড় চাপে পড়েছে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ ও তার মিত্র বাহিনী।

বিবিসি জানিয়েছে, গত সপ্তাহে হামলা চালিয়ে বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) ও তাদের মিত্ররা আলেপ্পো দখল করে। এরপর তারা উত্তরাঞ্চলের হামা শহরের দিকে অগ্রসর হয়।

ব্রিটিশ পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, বুধবার হামা অগ্রসর হওয়ার পথে বিদ্রোহীদের সঙ্গে সেনাবাহিনীর বিভিন্ন সড়কে সংঘর্ষ হয়েছে। তারা কয়েক দিক থেকে শহরে হামলা চালিয়েছে।

বিদ্রোহীরা জানিয়েছে, তারা হামার কেন্দ্রীয় কারাগারের দখল নিয়েছে। এ সময় সেখানে থাকা সব বন্দিদের মুক্তি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সেনাবাহিনী হামার নিয়ন্ত্রণ হারানোর কথা স্বীকার করেছে। এলাকাটি আলেপ্পো ও রাজধানী দামেস্কের মধ্যকার একটি কৌশলগত গুরুত্বপূর্ণ জায়গা।

থিংক ট্যাংক সেঞ্চুরি ইন্টারন্যাশনালের ফেলো অ্যারন লুন্দ হামার এটিকে সিরিয়া সরকারের জন্য বিশাল ও ব্যাপক ধাক্কা বলে অভিহিত করেছেন। কেননা সেনাবাহিনী সেখানে থাকলে বিদ্রোহীদের ঠেকানো সহজ হতো। তবে বাস্তবে তা সম্ভব হয়নি।

এক ভিডিওবার্তায় বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শামের নেতা আবু মোহাম্মদ আল-জোলানি বলেন, সিরিয়ার ৪০ বছরের ক্ষত দূর করতে বিদ্রোহীরা হামায় প্রবেশ করেছেন। ১৯৮২ সালে মুসলিম ব্রাদারহুডকে দমনের নামে হত্যাযজ্ঞের কথা উল্লেখ করে তিনি এ কথা বলে

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১০

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১১

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১২

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৩

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১৪

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

১৫

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

১৬

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

১৭

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

১৮

ডেঙ্গুতে এক দিনে ২ নারীর মৃত্যু

১৯

ডিসি সারওয়ার প্রত্যাহার / মাজার ভক্তদের দাবি, ‘ওলির সঙ্গে বেয়াদবির খেসারত’

২০
X