কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৪, ১০:০১ পিএম
অনলাইন সংস্করণ

দামেস্কে কারফিউ জারি

সিরিয়ার রাজধানী দামেস্ক। ছবি : সংগৃহীত
সিরিয়ার রাজধানী দামেস্ক। ছবি : সংগৃহীত

আসাদ সরকারের পতনের পর রাজধানীজুড়ে বিশৃঙ্খল পরিস্থিতি মোকাবিলায় দামেস্কে কারফিউ জারি করেছে বিদ্রোহীরা। রোববার স্থানীয় সময় বিকেল ৪টা থেকে পরের দিন ভোর ৫টা পর্যন্ত কারফিউ জারি থাকবে বলে জানিয়েছে ক্ষমতা দখলকারী বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম বা এইচটিএস।

কারফিউ ঘোষণা আসার পর পরই আস্তে আস্তে করে দামেস্কের রাস্তাঘাট ফাঁকা হতে শুরু করে। এর আগে দামেস্কের বিভিন্ন জায়গা থেকে গোলাগুলির শব্দ পাওয়া যাচ্ছিল।

রোববার দিনের শুরুতে দামেস্কের রাস্তায় রাস্তায় প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের পতন উৎযাপন করতে দেখা যায় সিরীয় নাগরিক ও বিদ্রোহী বাহিনীকে। এদিন দামেস্কের ইতালীয় দূতাবাসে সশস্ত্র হামলার খবর পাওয়া গেছে। ইতালির পররাষ্ট্রমন্ত্রী এ তথ্য নিশ্চিত করেছেন।

হামলা হয়েছে দামেস্কে অবস্থিত ইরানি দূতাবাসেও। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, সিরিয়ায় সরকার পতনের পর বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহারির আশ শামের যোদ্ধারা ইরানের দামেস্ক দূতাবাসে হামলা চালায়। এ সময় তারা দূতাবাসের জানালা ভাঙচুর করে এবং সেখানে লুটতরাজ চালায়। অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দূতাবাসের ভেতরে অস্ত্রধারীদের ভাঙচুর চালাতে দেখা যায়।

এদিকে, রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, প্রেসিডেন্ট বাশার আল আসাদ সিরিয়া ছেড়েছেন। বিবৃতিতে আরও বলা হয়, সিরিয়ায় সশস্ত্র সংঘাতে লিপ্ত গোষ্ঠীগুলোর সঙ্গে আলোচনার পর আসাদ প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নেন এবং শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের নির্দেশ দিয়ে দেশ ত্যাগ করেন। তবে, রাশিয়া এই আলোচনায় অংশ নেয়নি বলে জানিয়েছে মস্কো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

১০

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

১১

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

১২

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

১৩

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

১৪

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

১৫

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

১৬

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত গ্রেপ্তার

১৭

সাকিবের পর এবার দীঘির ‘পল্টি’?

১৮

বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

১৯

লটকন বাগান দেখাবে বলে ২ শিক্ষার্থীকে অপহরণচেষ্টা

২০
X