কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৪, ০৪:৩৯ পিএম
আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৪, ০৮:১৪ পিএম
অনলাইন সংস্করণ

অবৈধ বসতির অনুমোদন করল ইসরায়েল

১৯৬৭ সালে ছয়দিনের যুদ্ধের পর ইসরায়েল গোলান মালভূমির বড় অংশের দখল নেয়। আন্তর্জাতিক আইনে এ দখল অবৈধ। ছবি : সংগৃহীত।
১৯৬৭ সালে ছয়দিনের যুদ্ধের পর ইসরায়েল গোলান মালভূমির বড় অংশের দখল নেয়। আন্তর্জাতিক আইনে এ দখল অবৈধ। ছবি : সংগৃহীত।

ইসরায়েল গোলান মালভূমিতে নতুন করে আরও অবৈধ বসতি স্থাপনের পরিকল্পনা অনুমোদন করেছে, যা আন্তর্জাতিক আইন ভঙ্গ করছে। রবিবার (১৫ ডিসেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিতে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, সিরিয়ার আসাদ সরকারের পতন ও পরিস্থিতির পরিবর্তনের পর গোলান মালভূমিতে বসতি সম্প্রসারণ জরুরি হয়ে পড়েছে। এ ছাড়া নেতানিয়াহু গোলান মালভূমির জনসংখ্যা দ্বিগুণ করার লক্ষ্যও ঘোষণা করেছেন।

প্রসঙ্গত, ১৯৬৭ সালে ছয়দিনের যুদ্ধে ইসরায়েল এই এলাকা দখল করেছিল, যা আন্তর্জাতিক আইনে অবৈধ বলে বিবেচিত হয়। বর্তমানে, গোলান মালভূমিতে ৩০টির বেশি ইসরায়েলি বসতি রয়েছে, যেখানে প্রায় ২০ হাজার ইসরায়েলি বসবাস করছে।

এ ছাড়া, এই অঞ্চলে ২০ হাজারেরও বেশি ড্রুজ আরব গোষ্ঠীর সদস্য রয়েছেন, যারা সিরিয়ার নাগরিক হলেও ইসরায়েলের দখলে আসার পর এখানেই বাস করছেন।

নেতানিয়াহু গোলান মালভূমিতে বসতি সম্প্রসারণের পরিকল্পনার পক্ষে যুক্তি হিসেবে বলেছেন, সিরিয়ার সঙ্গে যুদ্ধের পরিস্থিতি এখন অনেকটাই পরিবর্তিত এবং ইসরায়েলকে সংঘাত এড়িয়ে চলতে হবে।

তবে সাবেক প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট বলেছেন, গোলান মালভূমিতে বসতি সম্প্রসারণের কোনো প্রয়োজনীয়তা নেই। তিনি মনে করেন, ইসরায়েল ইতোমধ্যেই অনেক সংকট মোকাবিলা করছে এবং এই ধরনের পদক্ষেপ সিরিয়ার সঙ্গে আরও উত্তেজনা বাড়াতে পারে।

গোলান মালভূমিতে ইসরায়েলি বাহিনী সিরিয়ার বিরুদ্ধে সামরিক হামলা চালানোর পাশাপাশি, সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠীও ইসরায়েলি হামলার সমালোচনা করেছে। সিরিয়ার নেতা আবু মোহাম্মদ আল-জোলানি ইসরায়েলি হামলার তীব্র সমালোচনা করে বলেছেন, এই হামলাগুলো আঞ্চলিক উত্তেজনা বাড়াচ্ছে এবং সিরিয়া যুদ্ধবিধ্বস্ত অবস্থায় নতুন সংঘাতে জড়াতে চায় না।

এদিকে, ইসরায়েলি বাহিনী ৮ ডিসেম্বর পর থেকে সিরিয়ায় ৪৫০টি বিমান হামলা চালিয়েছে বলে জানানো হয়েছে। তবে ইসরায়েলের দাবি, এই হামলাগুলোর উদ্দেশ্য হল চরমপন্থী গোষ্ঠীগুলোর কাছে অস্ত্র পৌঁছানো রোধ করা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা জারি

প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বদলি নিয়ে নতুন সিদ্ধান্ত

ডিজিটাল ডিসকভারি ডে ২০২৬: স্বাস্থ্যপ্রযুক্তির নতুন দিগন্ত

‘আমার বাবা কোথায়, সে আসছে না কেন?’

হরমুজ প্রণালিতে ইরান নয়, যুক্তরাষ্ট্র টোল নেবে: ট্রাম্প

বিশ্বকাপের পর ফুটবল ছেড়ে মসজিদের ইমাম হবেন মরক্কোর মাজরাউই!

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে এআই নিয়ে দুই দিনের কর্মশালা

চাঁদাবাজির অভিযোগে ডিবি হেফাজতে এমপির ছেলে

ডিএমপির ২ ডিসি পদে রদবদল

১০

সুনামগঞ্জে পাহাড়ি ঢল, তাহিরপুরের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

১১

হান্নান মাসউদ বসুন, এটা শাহবাগ নয় : ডেপুটি স্পিকার

১২

মাদকসহ গ্রেপ্তারের ৫ ঘণ্টা পর নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর মৃত্যু

১৩

বিশ্বকাপের উন্মাদনায় ‘কান্ডারি চল’, একসঙ্গে ফুয়াদ-পান্থ কানাই-মিলা

১৪

তরুণদের মাদকমুক্ত রাখতে বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

১৫

মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৬

মমতাজের জামিন বহাল

১৭

বাংলার জয়যাত্রার নাবিকদের দুঃসময় কাটছেই না

১৮

বিশ্বকাপের মাঝে শোকে ডুবল ফুটবলপ্রেমীরা, আর্জেন্টাইন ফুটবলার লাউতারোর মৃত্যু

১৯

হোয়াটসঅ্যাপে আসছে আকর্ষণীয় ২ ফিচার, যেসব সুবিধা পাবেন

২০
X