কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৪, ০৮:০৫ এএম
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৪, ১১:২০ এএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ অস্ট্রেলিয়ার

ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ অস্ট্রেলিয়ার
গাজায় ইসরায়েলি বাহিনীর সেনা ও ট্যাংক। ছবি : সংগৃহীত

অস্ট্রেলিয়া ঐতিহাসিকভাবে ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র। কিন্তু গাজায় চলমান যুদ্ধ দুই দেশের সম্পর্কে ফাটল তৈরি করেছে। বিশেষ করে গাজা উপত্যকায় গণহত্যা নিয়ে আগের চেয়ে বেশি সোচ্চার হচ্ছে বিশ্ব। সেই তালিকায় যুক্ত হয়েছে অস্ট্রেলিয়াও। সম্প্রতি তারই এক ঝলক দেখাও মিলল।

গেল বছরের ৭ অক্টোবর থেকে গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল। এতে ৪৫ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। গাজার অনেক এলাকা পুরোপুরি মাটির সঙ্গে মিশে গেছে। উদ্বাস্তু হয়েছে লাখ লাখ মানুষ। তারপরও থেমে নেই ইসরায়েলি অভিযান। প্রতিদিনই হামলা চালাচ্ছে ইসরায়েল।

এবার ইসরায়েলের দুই সেনার বিরুদ্ধে কড়া অ্যাকশন নিল অস্ট্রেলিয়া। ইসরায়েলি সংবাদপত্র ওয়াইনেট জানিয়েছে, ওই দুই সেনাকে অস্ট্রেলিয়া ঢুকতে দেওয়া হয়নি। যুদ্ধাপরাধে তাদের ভূমিকা কী ছিল, এ নিয়ে একটি ফরম পূরণের পরই কপাল পোড়ে তাদের।

সম্প্রতি ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াইনেটের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, পরিবারের অন্য সদস্যদের সঙ্গে দুই মাস আগে অস্ট্রেলিয়ার ভিসার জন্য আবেদন করেছিলেন ওমের বার্গার ও এল্লা বার্গার নামের দুই ইসরায়েলি সেনা। পরিবারের অন্য সদস্যের ভিসা প্রক্রিয়াকরণ করা হলেও এই দুজনকে ১৩ পৃষ্ঠার একটি নথি পূরণ করতে বলা হয়। ইসরায়েলি সেনাবাহিনীর অংশ হিসেবে কী ধরনের নির্যাতনে অংশ নিয়েছেন? যুদ্ধাপরাধ বা গণহত্যায় অংশ নিয়েছেন কিনা তারা?

তবে ওই ফরম পূরণ করার পর অস্ট্রেলিয়ার পক্ষ থেকে তাদের সঙ্গে আর যোগাযোগ করা হয়নি। এরপর এল্লা ইসরায়েল ফিরে এলেও ওমের জবাবের আশায় এখন থাইল্যান্ড অপেক্ষা করছেন।

অস্ট্রেলিয়া বলছে, নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসেবেই এ ধরনের ফরম পূরণ করতে বলা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের নকআউটে উঠেছে যেসব দল, বিদায় নিশ্চিত যাদের

বান্দরবানে ভ্রমণে কোনো নিষেধাজ্ঞা নেই: জেলা প্রশাসন

দেশের ১৩ জেলায় রাতের মধ্যে ঝড় ও বজ্রবৃষ্টির আশঙ্কা

অধ্যক্ষ ইউনুছ আহমাদ / দেশকে অস্থিতিশীল করতে একটি অপশক্তি সক্রিয়

অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে রাজশাহীতে যুবদলের বিক্ষোভ

পাকিস্তান সফরে ইরানের শীর্ষ নেতারা

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৭ নেতাকর্মী গ্রেপ্তার

আমাদের যুক্তরাষ্ট্রের ওপর থেকে নির্ভরতা কমাতে হবে: নেতানিয়াহু

পানি সংকট মোকাবিলায় এশিয়ার দেশগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান স্পিকারের

১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

১০

‘সোমেশ্বরী’ সিনেমা দিয়ে নির্মাণে নাম লেখালেন নওশাবা

১১

ডেঙ্গু মোকাবিলায় টাস্কফোর্স গঠন, নেতৃত্বে প্রতিমন্ত্রী শাহে আলম

১২

কওমিপড়ুয়া আলেমদের জন্য বড় সুখবর

১৩

পৌরসভার সাবেক মেয়রকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিল নেতাকর্মী ও স্বজনরা

১৪

জাবির নিষিদ্ধ ছাত্রলীগ নেতা দেলোয়ার গ্রেপ্তার

১৫

নারীর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও ভাইরালের পর বরখাস্ত হলেন বিআইডব্লিউটিএ কর্মকর্তা

১৬

বিপৎসীমার ওপরে তিস্তার পানি 

১৭

‘১৫ বছরের মধ্যে মিসরের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ হবে’

১৮

অক্সিজেন-কুয়াইশ সড়ক / ১৮ বছরের দুর্নীতির ছায়ায় ১১ বছরের জনদুর্ভোগ

১৯

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলা / বহিরাগতদের উসকানিতে এই অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি: জামায়াত

২০
X