কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৪, ১০:১৭ এএম
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৪, ১২:২৫ পিএম
অনলাইন সংস্করণ

বরফে জমে যাচ্ছে মরুময় সৌদি আরব

বরফে জমে যাচ্ছে মরুময় সৌদি আরব
সৌদিতে জমে যাওয়া বরফ। ছবি : সংগৃহীত

শৈত্যপ্রবাহে অভূতপূর্ব এক অভিজ্ঞতার স্বাক্ষী হয়েছে সৌদি আরব। মরুভূমির এ দেশটিতে যেখানে বালুঝড় আর লু হাওয়ার উত্তাপ ঠিক সেই দেশটিতে অভূতপূর্ব বরফের দেখা মিলেছে। দেশটির উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে তাপমাত্রা মাইনাস ৩ ডিগ্রিতে নেমেছে।

সোমবার (১৬ ডিসেম্বর) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, রোববার সৌদি আরবের উত্তরাঞ্চলে অস্বাভাবিক শৈত্যপ্রবাহের দেখা মিলেছে। এছাড়া বিভিন্ন এলাকায় অভূতপূর্ব সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আল জাউফ প্রদেশের তাবারজালে চলতি বছরে প্রথমবারের মতো পানি বরফে পরিণত হয়েছে। যা অঞ্চলের অন্যতম বিরল ঘটনা।

সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছেম যেখানে দেখা গেছে, বোতল থেকে পানি ফেলার সঙ্গে সঙ্গে তা বরফে পরিণত হচ্ছে। এছাড়া উত্তর সীমান্ত প্রদেশ তুরাইফে সর্বনিম্ন মাইনাস তিন ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

প্রদিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের আল কুরায়ায়াত ও আল জউফ অঞ্চলের মাইনাস ১ ডিগ্রি, রাফহায় শূন্য ডিগ্রি, আরারে ২ ডিগ্রি, হাফার আল বাতেনে ৩ ডিগ্রি, তাবুক এবং হাইলে ৪ ডিগ্রি, বুরাইদাহতে ৬ ডিগ্রি এবং রাজধানী রিয়াদ ও আবহায় ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এছাড়া সমুদ্র উপকূলবর্তী শহর দাম্মাম, আল আহসা, জেদ্দা ও তায়েফের তাপমাত্রা ৯ ডিগ্রিতে নেমেছে।

সৌদি আরবের আবহাওয়া বিভাগ জানিয়েছে, সাইবেরিয়ান অঞ্চলের শীতল এই অঞ্চল দিয়ে প্রবাহিত হওয়ার কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এছাড়া মঙ্গলবার পর্যন্ত তাবুক, আল জাউফ, হাইল এবং উত্তর সীমান্ত প্রদেশসহ উত্তরাঞ্চলে তাপমাত্রা শুন্য থেকে মাইনাস তিন ডিগ্রির মধ্যে থাকতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। একইসাথে শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, সোমবার ও মঙ্গলবার কাসিম, রিয়াদ এবং পূর্ব প্রদেশে শৈত্য প্রবাহ আরও বাড়তে পারে। এ অঞ্চলে তাপমাত্রা দুই থেকে পাঁচ ডিগ্রিতে নামতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান

ডিজেলের দাম কমাচ্ছে মালয়েশিয়া

৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির রোডম্যাপে একমত যুক্তরাষ্ট্র ও ইরান

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচগেট

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

১০

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

১১

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

১২

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১৩

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

১৪

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

১৫

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

১৬

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

১৭

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

১৮

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

১৯

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

২০
X