কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৩, ০১:২৯ পিএম
অনলাইন সংস্করণ

ফিলিস্তিন নিয়ে ‘বড় পদক্ষেপ’ নিলো সৌদি আরব

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এবং সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। ছবি : সংগৃহীত
ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এবং সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। ছবি : সংগৃহীত

প্রথমবারের মতো ফিলিস্তিনে রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছে সৌদি আরব। এরই মধ্যে সৌদি রাষ্ট্রদূতকে ফিলিস্তিনে স্বাগত জানিয়েছেন ফিলিস্তিনি কর্মকর্তারা। গতকাল শনিবার (১২ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফার বরাতে আলজাজিরা জানিয়েছে, গতকাল শনিবার ফিলিস্তিনের অনাবাসী রাষ্ট্রদূত হিসেবে নায়েফ আল-সুদাইরির পরিচয়পত্রের একটি অনুলিপি পেয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কূটনৈতিক উপদেষ্টা মাজদি আল-খালিদি। তিনি জর্ডানে নিযুক্ত সৌদির বর্তমান রাষ্ট্রদূত। এখন জর্ডানের পাশাপাশি জেরুজালেমে কনসাল জেনারেল হিসেবেও দায়িত্ব পালন করবেন। এত দিন ফিলিস্তিন সম্পর্কিত সব ধরনের কাজ জর্ডানের সৌদি দূতাবাস দেখভাল করে আসছিল।

আল-খালিদি বলেন, ‘সৌদির এই পদক্ষেপ খুব গুরুত্বপূর্ণ। এটি দুদেশের ভ্রাতৃপ্রতিম সম্পর্ককে আরও শক্তিশালী করবে।’ শুধু আল-খালিদি নয় সৌদি আরবের পক্ষ থেকেও এই পদক্ষেপকে গুরুত্বপূর্ণ বলা হয়েছে।

সৌদি রাষ্ট্রদূত নায়েফ আল-সুদাইরি বলেন, ‘এই নিয়োগের মাধ্যমে ফিলিস্তিনের সঙ্গে সম্পর্ক জোরদারে বাদশাহ সালমান ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের ইচ্ছা প্রতিফলিত হয়েছে। একই সঙ্গে এটি সব ধরনের ক্ষেত্রে আনুষ্ঠানিক প্রেরণা দেবে।’

এ বিষয়ে ফিলিস্তিনি বিশ্লেষক তালাল ওকাল বলেন, ফিলিস্তিনে রাষ্ট্রদূত নিয়োগ অধিকৃত পশ্চিম তীরে সৌদি আরবের সরকারি অফিস নির্মাণের একটি পদক্ষেপ। এটি এই বার্তাও দেয় সৌদি আরব ফিলিস্তিনিদের জন্য একটি পূর্ণ সার্বভৌম রাষ্ট্রের বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ।

এদিকে ফিলিস্তিনে প্রথমবারের মতো রাষ্ট্রদূত নিয়োগ দিলেও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গেও আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার কথা ভাবছে সৌদি। যদিও তিন দেশই বলছে, এ ধরনের চুক্তি খুব শিগগিরই হচ্ছে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X