বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৪, ১১:৪৬ এএম
আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৪, ১২:৫১ পিএম
অনলাইন সংস্করণ

আরেক দেশের সঙ্গে যুদ্ধে জড়ানোর হুমকি ইসরায়েলের

আরেক দেশের সঙ্গে যুদ্ধে জড়ানোর হুমকি ইসরায়েলের
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্যজুড়ে চলছে অস্থিরতা। গাজা, লেবানন এবং ইরানের সঙ্গে সংঘাতে জড়িয়েছে দেশটি। এবার আরেক দেশের সঙ্গে যুদ্ধে জড়ানোর হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

রোববার (২২ ডিসেম্বর) টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নেতানিয়াহু এক সতর্কবার্তায় বলেন, ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিদের বিরুদ্ধে হামলা চালাবে ইসরায়েল। ইরানের মিত্র এ গোষ্ঠীর সন্ত্রাসী অস্ত্রের বিরুদ্ধে সমান শক্তি দিয়ে হামলা চালানো হবে। নেতানিয়াহুর এমন বক্তব্য ইরানের এ প্রক্সি গোষ্ঠীর বিরুদ্ধে অভিযানের ইঙ্গিত দিচ্ছে। চলতি সপ্তাহে তেল আবিবে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতিরা।

নেতানিয়াহুর এমন ঘোষণার মধ্যে দেশটির প্রতিরক্ষা বিভাগের কর্মকর্তারা ইরানে সরাসরি হামলার ইঙ্গিত দিয়েছেন। গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধানসহ কর্মকর্তারা বলছেন, ইয়েমেনে প্রক্সি গোষ্ঠীর ওপর হামলার চেয়ে ইরানে সরাসরি হামলার এখনই মোক্ষম সময়।

উত্তর ইসরায়েলের সাফেদ শহরে নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠকের পরে একটি ভিডিও বিবৃতিতে নেতানিয়াহু বলেন, হুতিদের বিরুদ্ধে ইসরায়েল একা নয়। অতীতে গোষ্ঠীটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্র এবং ব্রিটিশ বাহিনী বারবার হামলা চালানোর দিকে ইঙ্গিত করেন তিনি।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশ আমাদের মতো হুতিদের হুমকি হিসেবে দেখে। এটা কেবল বিশ্বব্যাপী জাহাজ চলাচলের জন্য নয়, বিশ্বব্যবস্থার জন্যও হুমকি তারা।

নেতানিয়াহু আরও বলেন, আমরা যেভাবে ইরানের অশুভ অক্ষের সন্ত্রাসীদের বিরুদ্ধে জোরপূর্বক কাজ করেছি, তেমনি আমরা হুতিদের বিরুদ্ধে শক্তি, সংকল্প এবং সততার সঙ্গে কাজ করব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

১০

পর্তুগালের একাদশ ঘোষণা

১১

এনজিওবিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

১২

নাটোরে পাবলিক বিশ্ববিদ্যালয় ও কাঁচা রাস্তা পাকা করার দাবি এমপি তুলির

১৩

২০০ বছরের শ্মশান রক্ষায় নিজেই আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক সাখাওয়াত

১৪

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

১৫

‘পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট চাই’, প্রধানমন্ত্রীর কাছে সারজিসের দাবি

১৬

বিশ্বকাপের এক রেকর্ডময় দিন

১৭

এইচএসসি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার নিয়ে জরুরি নির্দেশনা

১৮

সিরিজ জিতে সুখবর পেলেন মোস্তাফিজ-শরিফুলরা

১৯

যুক্তরাষ্ট্র আরও ২৫০ বছর টিকবে কি না, সন্দেহ ৩৮ শতাংশ মার্কিনির

২০
X