কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৩, ০৪:২০ পিএম
অনলাইন সংস্করণ

পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর গুলিতে ২ ফিলিস্তিনি নিহত

গত কয়েক মাসে অধিকৃত পশ্চিম তীরে সহিংসতা বেড়েছে। ছবি : সংগৃহীত
গত কয়েক মাসে অধিকৃত পশ্চিম তীরে সহিংসতা বেড়েছে। ছবি : সংগৃহীত

অধিকৃত পশ্চিম তীরের জেরিকো শহরের একটি শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর অভিযানে গুলিবিদ্ধ হয়ে দুই ফিলিস্তিনি ‍নিহত হয়েছেন। কয়েকটি মেডিকেল সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

নিহতরা হলেন, ১৬ বছর বয়সী কুসায় আল-ওয়ালাজি এবং ২৫ বছর বয়সী মোহাম্মদ নুজুম।

আজ মঙ্গলবার জেরিকো হাসপাতালের পরিচালক রয়টার্সকে বলেন, বুকে গুলি লেগেছে এমন দুজন ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা হয়। এরপর তারা চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আজ ভোরে জেরিকোর শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর অভিযানে কুসায় আল-ওয়ালাজি ও মোহাম্মদ নুজুম বুকে গুলিবিদ্ধ হন। এরপর তাদের হাসপাতালে নেওয়া হলে তাদের মৃত্যু হয়।

স্থানীয় বাসিন্দারা বলছেন, আজ ভোরে জেরিকোর শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর সঙ্গে সশস্ত্র সংঘর্ষের ঘটনা ঘটে। এই অভিযান এক ঘণ্টা স্থায়ী হয়। তবে নিহত দুজন সংঘর্ষে জড়িত ছিল কিনা, তা স্পষ্ট না।

গত কয়েক মাসে অধিকৃত পশ্চিম তীরে ত্রিমুখী আক্রমণ-পাল্টা আক্রমণে ভয়াবহ সহিংসতা দেখা দিয়েছে। চলতি বছরে এখন পর্যন্ত ইসরায়েলি বাহিনীর হাতে ২১৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ছাড়া ২৮ জন ইসরায়েলি, একজন ইউক্রেনীয় ও একজন ইতালীয় নাগরিক নিহত হয়েছেন। দুই দেশের সরকারি সূত্রের বরাতে এসব তথ্য জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দীর্ঘ বিরতির পর ফের শুরু ফ্রান্স-ইরাক ম্যাচ

সেনেগালের মুখোমুখি নরওয়ে, বিশ্বমঞ্চে লড়াইয়ে নামলেন হলান্ড-মানে

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স–ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

বিশ্বকাপ জিতেছে ২বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

১০

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

১১

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

১২

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

১৩

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

১৪

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

১৫

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

১৬

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

১৭

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

১৮

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

১৯

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

২০
X