কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৫, ০৯:১৯ পিএম
আপডেট : ০৮ জানুয়ারি ২০২৫, ১০:২২ পিএম
অনলাইন সংস্করণ

নেতানিয়াহুর মূর্তি ধ্বংস করে প্রতিবাদ

ভিডিওতে দেখা যায় মুখোশধারী ব্যক্তি নেতানিয়াহুর মূর্তির ওপর হাতুড়ি নিয়ে হামলা চালাচ্ছেন এবং মূর্তিটিকে লাল রঙে রাঙিয়ে ফেলছেন। ছবি : সংগৃহীত
ভিডিওতে দেখা যায় মুখোশধারী ব্যক্তি নেতানিয়াহুর মূর্তির ওপর হাতুড়ি নিয়ে হামলা চালাচ্ছেন এবং মূর্তিটিকে লাল রঙে রাঙিয়ে ফেলছেন। ছবি : সংগৃহীত

মেক্সিকো সিটির একটি জাদুঘরে রাখা ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মোমের মূর্তি ধ্বংস করেছেন এক অজ্ঞাত মুখোশধারী ব্যক্তি। বুধবার (৭ জানুয়ারি) জেরুজালেম পোস্টের প্রতিবেদনে ভিডিওসহ এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

ভিডিওতে দেখা যায়, মুখোশধারী ব্যক্তি নেতানিয়াহুর মূর্তির ওপর হাতুড়ি নিয়ে হামলা চালাচ্ছেন এবং মূর্তিটিকে লাল রঙে রাঙিয়ে ফেলছেন। মূর্তির পায়ের কাছেই একটি ফিলিস্তিনি পতাকা পড়ে থাকতে দেখা যায়, যা একটি প্রতীকী প্রতিবাদের সূচনা বলে মনে হচ্ছে।

ক্যামেরার সামনে ওই ব্যক্তি বলেন, দীর্ঘজীবী হোক ফিলিস্তিন, দীর্ঘজীবী হোক সুদান, দীর্ঘজীবী হোক ইয়েমেন, দীর্ঘজীবী হোক পুয়ের্তো রিকো। তার এই বক্তব্যে বিশ্বব্যাপী একে অপরকে সমর্থন জানিয়ে সহানুভূতির প্রকাশের পাশাপাশি যুদ্ধবিরোধী বার্তা ছিল।

এই ঘটনার পর বিডিএস মেক্সিকো একটি বিস্তারিত ভিডিও প্রকাশ করেছে, যেখানে ওই ব্যক্তি লিখেছেন, এই যুদ্ধাপরাধীকে (নেতানিয়াহু) নির্মূল করা আমার নৈতিক দায়িত্ব, কারণ মেক্সিকো সিটির ওয়াক্স মিউজিয়াম তার মূর্তিকে ৪০ হাজার ফিলিস্তিনির রক্তে রাঙাতে ভুলে গেছে।

তিনি আরও যোগ করেন, আমি ইহুদিদের আলিঙ্গন করেই এই কাজ করছি, কারণ আমি তাদের খুবই ভালোবাসি। তাদের পরিচয়কে এসব গণহত্যাকারী (মানুষ) ছিনিয়ে নিয়েছে। এই মন্তব্যে তিনি নেতানিয়াহুর শাসনকালে ফিলিস্তিনিদের বিরুদ্ধে সংঘটিত অপরাধ ও মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদ জানান।

অপরাধীদের শহরে প্রবেশ ঠেকাতে এই ব্যক্তি বলেন, এ ধরনের যুদ্ধাপরাধীদের আমাদের শহরে স্বাগত জানানো হবে না।

শেষে তিনি লেখেন, সামগ্রিকভাবে আমাদের স্বাধীনতা অর্জন করতে হবে। এ ছাড়া কোনো বিকল্প নেই। সাম্রাজ্যবাদের মৃত্যু হোক।

এই ঘটনার পর মেক্সিকো সিটির ওয়াক্স মিউজিয়াম কর্তৃপক্ষের তরফ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে সামাজিক মাধ্যমের মাধ্যমে এই ঘটনাটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এবং বিশ্বব্যাপী ফিলিস্তিন সমর্থকদের মধ্যে তা আলোচনার জন্ম দিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত সেই তরুণের মৃত্যু

শিবির নেতাকে ছুরিকাঘাতে খুন

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে কেপ ভার্দে

মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী

বিয়ের দাবিতে ১৮ দিন ধরে অবস্থান তরুণীর, অন্য মেয়েকে ঘরে তুললেন প্রেমিক

যে শহর কাঁদিয়েছিল ম্যারাডোনাকে, সেখানেই মেসির প্রতিশোধের মিশন

বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান

ডিজেলের দাম কমাচ্ছে মালয়েশিয়া

৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির রোডম্যাপে একমত যুক্তরাষ্ট্র ও ইরান

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

১০

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

১১

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

১২

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

১৩

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচগেট

১৪

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

১৫

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

১৬

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

১৭

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

১৮

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১৯

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

২০
X