কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৫, ০৮:৫৩ পিএম
আপডেট : ১৪ জানুয়ারি ২০২৫, ০৯:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

গাজায় যুদ্ধবিরতির চেষ্টা চূড়ান্ত পর্যায়ে, কাতারের দিকে তাকিয়ে ফিলিস্তিনিরা

ইসরায়েলি হামলার পর ধোঁয়া উড়ছে। ছবি : সংগৃহীত
ইসরায়েলি হামলার পর ধোঁয়া উড়ছে। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতির চেষ্টা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) দোহায় এক সংবাদ সম্মেলনে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি এ তথ্য জানান। খবর আলজাজিরার।

মাজেদ আল-আনসারি বলেন, ১৫ মাস ধরে চলমান সংঘাতের অবসানের জন্য আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। যুক্তরাষ্ট্র ও মিসরের পাশাপাশি কাতার বহু মাস ধরে একটি চুক্তিতে ইসরায়েল ও হামাসকে আনতে মধ্যস্থতার চেষ্টা করে আসছে।

তিনি আরও বলেন, হামাস এবং ইসরায়েল উভয়ের কাছেই একটি খসড়া চুক্তি হস্তান্তর করা হয়েছে। উভয়পক্ষের মধ্যে গুরুত্বপূর্ণ বিতর্কিত বিষয়গুলোতে আলোচনা হয়েছে। এতে চুক্তির পথে প্রধান বাধাগুলো সমাধান করা হয়েছে। দোহায় বর্তমান আলোচনার অবশিষ্ট ইস্যু চূড়ান্ত করার উপর দৃষ্টি নিবদ্ধ করে। আজ আমরা একটি চুক্তি করার সবচেয়ে কাছাকাছি পর্যায়ে আছি।

এ সময় মুখপাত্র আশা প্রকাশ করেন, যুদ্ধবিরতি চুক্তি চূড়ান্ত হওয়ার খুব কাছে। শিগগির এ ঘোষণা আসতে পারে।

এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার স্বাধীনতাকামী সংগঠন হামাস ৪২ দিনের যুদ্ধবিরতিতে ৩৩ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে বলে জানিয়েছে ইসরায়েলি কর্মকর্তারা। কাতারের দোহায় গাজায় যুদ্ধবিরতির মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুদ্ধবিরতির চূড়ান্ত খসড়া হামাস ও ইসরায়েলের হাতের পৌঁছানোর পর এ বক্তব্য প্রদান করেন ইসরায়েলি কর্মকর্তারা। যুদ্ধবিরতির চূড়ান্ত খসড়া নিয়ে ইসরায়েলি কর্মকর্তারা আরও জানিয়েছেন, এই যুদ্ধবিরতির প্রথম পর্যায়ে হামাস জিম্মিদের মুক্তি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

প্রসঙ্গত, কাতারে যুদ্ধবিরতি চুক্তির আলোচনা চলাকালেও ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান বিমান হামলায় আরও ১৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া হামলায় নিহতের সংখ্যা প্রায় ৪৬ হাজার ৬০০-এ পৌঁছেছে। হামলায় আহত হয়েছেন আরও লাখো ফিলিস্তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মঙ্গলবার টানা ৪ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

ইয়েমেনের বিমানবন্দরে হামলার ঘটনায় জাতিসংঘের প্রতিক্রিয়া

রেলওয়ে কর্মকর্তাকে হত্যা: পরকীয়া নয়, ‘হানি ট্র্যাপ’ ও পরিকল্পিত হত্যার দাবি

বিশ্বকাপ থেকে বাদ পড়া রেফারির মরদেহ পাওয়া গেল সড়কে

নাটোরে কর্তব্যরত দুই চিকিৎসকের ওপর হামলাকারীদের শাস্তির দাবি ড্যাবের

ডেমরায় মাদ্রাসায় বিস্ফোরণ, আহত ৫ শিক্ষার্থী

বন্যায় ধ্বংসস্তূপে পরিণত চকরিয়া ও মাতামুহুরী 

বিটোপিয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হলেন মনির হোসেন

বিশ্বকাপে গোল মিস করায় হত্যার হুমকি, আত্মগোপনে ফুটবলার

পল্লবীতে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের মাঝে বিএনপি নেতার আর্থিক সহায়তা

১০

মৌলভীবাজারে বন্যায় সাড়ে ৩ হাজারের বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত

১১

বরিশালে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১২

ডিএনসিসি প্রশাসক / খাল পুনরুদ্ধার না করা পর্যন্ত নগরের জলাবদ্ধতা কমবে না

১৩

পল্লবীতে জলাবদ্ধতা নিরসনের দাবিতে সড়ক অবরোধ

১৪

যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালির ‘অভিভাবক’ হবে এবং টোল নেবে: ট্রাম্প

১৫

আগামী ৫ দিন কেমন থাকবে আবহাওয়া?

১৬

গৃহবন্দি ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ

১৭

বাংলাদেশের ভূ-পর্যবেক্ষণ স্যাটেলাইটে প্রকল্পে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

১৮

৬ বিভাগে ভারী বৃষ্টির আভাস, নদী বন্দরে সতর্কতা

১৯

বন্যা পরিস্থিতিতে এইচএসসি পরীক্ষা সাময়িক স্থগিতের দাবি ছাত্রশিবিরের

২০
X