কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৫, ০৭:৪০ পিএম
অনলাইন সংস্করণ

সৌদিতে বজ্র-বৃষ্টির পূর্বাভাস, নাগরিকদের সতর্কবার্তা

পবিত্র কাবায় প্রার্থনারত মুসল্লি। ছবি : সংগৃহীত
পবিত্র কাবায় প্রার্থনারত মুসল্লি। ছবি : সংগৃহীত

শীতের মধ্যে বিরল বরফের সাক্ষী হয়েছে সৌদি আরব। এরই মধ্যে দেশটিতে বজ্র-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রাজধানী রিয়াদ ও মক্কাসহ বিভিন্ন এলাকায় এজন্য সতর্কবার্তা জানি করা হয়েছে।

বৃহস্পতিবার ( ২৩ জানুয়ারি) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সৌদির আবহাওয়া দপ্তর ন্যাশনাল সেন্টার অব মেটেরোলজির (এনসিএম) এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ববৃহস্পতিবার দক্ষিণ-পশ্চিম অঞ্চলের জাজান, আসির এবং আল বাহারের কিছু অংশে বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। এ অঞ্চলগুলোর পাশাপাশি পূর্ব প্রদেশের কিছু অংশে কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে।

এনসিএম জানিয়েছে, উত্তর সীমান্তের কিছু অংশ, আল জাওফ এবং হাইল অঞ্চলের উত্তরেও বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। যা মদিনা, আল কাসিমের কিছু অংশ এবং পূর্ব প্রদেশের উত্তর অংশ পর্যন্ত বিস্তৃত।

বৈরী আবহাওয়ায় নাগরিক ও বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সৌদির বেসমারিক প্রতিরক্ষা বাহিনী। এ সময়ে নাগরিকদের নিরাপদ স্থানে অবস্থান ও নিচু এলাকা তথা যেসব জায়গায় পানি জমতে পারে সেসব এলাকা এড়িয়ে চলতে পরামর্শ দেওয়া হয়েছে।

এছাড়া জরুরি পরিস্থিতিতে বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর সঙ্গে যোগাযোগের জন্য অনুরোধ জানিয়েছে দপ্তর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বঙ্গোপসাগরে নিখোঁজ, সৈকতে মিলল জেলের মরদেহ

কুষ্টিয়া সীমান্তে ফের বিএসএফের পুশইন, বিজিবির পুশ ব্যাক

বিজিবির অভিযানে বিদেশি পিস্তল ও উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক উদ্ধার

সম্পত্তির লোভে মাকে নির্যাতন, ছেলে গ্রেপ্তার

যমুনায় নেমেছিল গোসলে, লাশ হয়ে ফিরল ২ শিক্ষার্থী 

ফেসবুকে ‘কোস্টা গ্রুপ অস্ট্রেলিয়া’ খুলে প্রতারণা, আটক ৩

স্ত্রীর সঙ্গে অভিমান করে বিদ্যুতের খুঁটিতে উঠলেন যুবক

জিম্বাবুয়ে সফরে ওয়ানডে সিরিজের দল ঘোষণা, সুযোগ পেলেন যারা

মতবিনিময় সভায় বক্তারা / জুলাই কারো একার নয়, জুলাই সবার 

আসামির প্রক্সি দেওয়ার সময় আদালতে আটক নারীসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

১০

শিক্ষাই জাতির উন্নয়ন ও অগ্রগতির মূল ভিত্তি: মিফতাহ্ সিদ্দিকী

১১

ইপিজেড-সল্টগোলার জলাবদ্ধতা নিরসনে নয়ারহাট খালে স্লুইসগেট নির্মাণের উদ্যোগ

১২

শিক্ষাজীবন থেকেই সঞ্চয় ও বিনিয়োগের অভ্যাস গড়ে তোলা উচিত: ড. জামাল উদ্দিন

১৩

ভারতের সাথে পারল না বাংলাদেশ

১৪

পানিতে ডুবে একই পরিবারের ৩ জনের মৃত্যু

১৫

বিশ্বকাপের মাঝে একই ঘরে স্বামী-স্ত্রী! পাকিস্তান মহিলা দলে বিতর্কের আগুন

১৬

আশুরা স্মরণ করিয়ে দেয় ইসলামের মূল শিক্ষা শান্তি : প্রধানমন্ত্রী

১৭

ভুলে পাকিস্তানের আকাশসীমায় ভারতীয় বিমান, যা ঘটল পাইলটের সঙ্গে

১৮

এ পর্যন্ত বিশ্বকাপ থেকে ছিটকে গেল যারা

১৯

বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র

২০
X