কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৫, ০৯:৩১ পিএম
আপডেট : ২৯ জানুয়ারি ২০২৫, ১০:১৮ পিএম
অনলাইন সংস্করণ

নিজের বাড়ি অক্ষত দেখে সিজদায় লুটিয়ে পড়লেন ফিলিস্তিনি নারী

যুদ্ধবিরতির পর গাজার উদ্বাস্তুরা তাদের বাড়িতে ফিরছেন। ছবি : সংগৃহীত
যুদ্ধবিরতির পর গাজার উদ্বাস্তুরা তাদের বাড়িতে ফিরছেন। ছবি : সংগৃহীত

যুদ্ধবিরতির পর গাজার লাখ লাখ উদ্বাস্তু তাদের বাড়িতে ফিরছেন। অথচ তাদের ঘরবাড়ি বলে কিছুই আর অবশিষ্ট নেই। ইসরায়েলি আগ্রাসনে সব ধূলিসাৎ হয়ে গেছে। ১৫ মাস আগেও যে সুন্দর সাজানো শহরে তারা প্রশান্তির নিঃশ্বাস নিয়েছেন তা এখন ধ্বংসস্তুপ। চারদিক শুধু ধুলোর মোটা আস্তরণে ঢাকা। যেন হাজার বছরের পরিত্যক্ত কোনো শহর কিংবা বিরাণভূমি।

বাড়িতে ফিরে তারা দেখছেন, বোমার আঘাতে ধ্বসে পড়া ঘরগুলো স্তুপ হয়ে আছে। কোনো কোনো বাড়ির শুধু ক্ষতবিক্ষত কাঠামোটাই দাড়িয়ে আছে, দেয়ালগুলো কোনো মস্ত দানবে খুলে নিয়েছে। অনেকে তাদের নিজ বাড়িটিই খুঁজে পাচ্ছেন না।

এর মধ্যেই একজন উদ্বাস্তু ফিলিস্তিনি নারী দেখলেন কয়েকটি বাড়ি অক্ষত দাড়িয়ে আছে। অবিশ্বাস নিয়ে তিনি তাকিয়ে থাকলেন একটি বাড়ির দিকে। না তিনি স্বপ্ন দেখছেন না, এটি তারই সাজানো ঘর। কংক্রিটের ভাঙা খন্ডের মধ্য দিয়ে তিনি দৌড়াতে থাকলেন বাড়িটির দিকে। গেট খুলে ভিতরে ঢুকেই তার অবিশ্বাস ভাঙলো। কান্নার সঙ্গে সঙ্গে আল্লাহর সিজদায় লুটিয়ে পড়লেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা একটি ভিডিওতে দেখা যায়, ওই ফিলিস্তিনি নারী একটি বাড়ির দিকে দৌড়াচ্ছেন এবং বলছেন ‘এটি আমার বাড়ি, এটি আমার বাড়ি’। বাড়ির বাহিরের গেট খুলে ভিতরে ঢুকলেন তিনি। এসময় বারবার তাকে ‘আলহামদুলিল্লাহ’ উচ্চারণ করতে শোনা যায়।

ভিডিওতে দেখা যায়, বিসমিল্লাহ বলে তিনি বাড়িটির গেট খুলছেন এবং ভেতরে ঢুকেই কান্নায় ভেঙে পড়েন। পরমুহুর্তেই দেখা যায় তিনি মহান আল্লাহর সিজদায় লুটিয়ে পড়লেন এবং কান্না করতে থাকলেন।

মিস ফালাসতেনিয়া নামে একটি একাউন্ট থেকে ভিডিওটি শেয়ার করা হয়েছে। শেয়ার করার ৪৮ ঘন্টার মধ্যে এটি প্রায় ৮লাখ বার দেখা হয়েছে। ১২ হাজার মানুষ ভিডিওটিতে মন্তব্য করেছেন এবং তিন হাজার মানুষ এটি শেয়ার করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

পর্তুগালের একাদশ ঘোষণা

এনজিওবিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

নাটোরে পাবলিক বিশ্ববিদ্যালয় ও কাঁচা রাস্তা পাকা করার দাবি এমপি তুলির

১০

২০০ বছরের শ্মশান রক্ষায় নিজেই আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক সাখাওয়াত

১১

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

১২

‘পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট চাই’, প্রধানমন্ত্রীর কাছে সারজিসের দাবি

১৩

বিশ্বকাপের এক রেকর্ডময় দিন

১৪

এইচএসসি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার নিয়ে জরুরি নির্দেশনা

১৫

সিরিজ জিতে সুখবর পেলেন মোস্তাফিজ-শরিফুলরা

১৬

যুক্তরাষ্ট্র আরও ২৫০ বছর টিকবে কি না, সন্দেহ ৩৮ শতাংশ মার্কিনির

১৭

গুলশান কার্যালয়ের সামনে যুবদলের পদবঞ্চিত নেতাদের অবস্থান

১৮

সংসদে ‘আই হ্যাভ অ্যা প্লান’ নিয়ে প্রশ্ন, ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী

১৯

ফ্রানসিস্কো মার্তিগারের যুদ্ধবিরোধী উচ্চারণ

২০
X