কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৪৭ পিএম
আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:১৩ পিএম
অনলাইন সংস্করণ

মুক্তি পেলেন ১৮৩ ফিলিস্তিনি

ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পাওয়া ফিলিস্তিনিদের সঙ্গে স্বজনদের আবেগঘন মুহুর্ত। ছবি : সংগৃহীত
ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পাওয়া ফিলিস্তিনিদের সঙ্গে স্বজনদের আবেগঘন মুহুর্ত। ছবি : সংগৃহীত

ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পেলেন আরও ১৮৩ জন ফিলিস্তিনি। শনিবার (১ ফেব্রুয়ারি) হামাস তিন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়ার পর এসব ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে ইসরায়েল। গাজায় যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবেই উভয় পক্ষ তাদের হাতে থাকা এসব বন্দিকে মুক্তি দিচ্ছে।

বিবিসির খবরে বলা হয়েছে, মুক্তি পাওয়া এসব ফিলিস্তিনি ইতোমধ্যে গাজা উপত্যকায় পৌঁছেছেন। এর আগে সকালে তিন ইসরায়েলি পণবন্দিকে রেড ক্রসের মাধ্যমে তেলআবিবের কাছে হস্তান্তর করে হামাস।

এএফপি’র এক সংবাদদাতা জানান, বাসটি রামাল্লার কাছে বেইতুনিয়ায় পৌঁছানোর পর বন্দীরা নেমে আসেন এবং তাদের স্বাগত জানান সেখানে জড়ো হওয়া ফিলিস্তিনিরা। এসময় স্বজনদের সঙ্গে তাদের আবেগঘণ মুহুর্ত দেখা যায়। অনেককে সেখানে উল্লাসধ্বনি এবং নানা রকম স্লোগান করতেও শোনা যায়।

এদিন সকালে এক বিবৃতিতে ইসরায়েল নিশ্চিত করেছিল, ১৮৩ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে তারা। যুদ্ধবিরতি চুক্তির শর্ত অনুযায়ীই তাদের মুক্তি দেওয়া হচ্ছে বলে জানানো হয় বিবৃতিতে। প্রাথমিকভাবে, ৯০ জন বন্দি মুক্তি দেওয়ার কথা বলা হলেও পরে এই সংখ্যা ১৮৩-তে বাড়ানোর কথা বলা হয়।

বিবৃতিতে জানানো হয়, মুক্তি পাওয়া ১৮৩ ফিলিস্তিনির মধ্যে ১৮ জন যাবজ্জীবন কারাভোগ করছিলেন এবং ৫৪ জনের বিরুদ্ধে দীর্ঘমেয়াদি কারাদণ্ড ছিল। বাকি ১১ জনকে ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর আটক করা হয়েছিল।

উল্লেখ্য, ১৯ জানুয়ারি থেকে ইসরায়েল ও হামাসের মধ্যে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসপাতালে মনির খানের মা, স্বস্তির খবর দিলেন গায়ক

বিদায়ের আগে চা-শ্রমিককে কারামুক্ত করলেন ডিসি সারওয়ার

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স বলাতেই সিলেট ডিসি প্রত্যাহার : শিবির সভাপতি

মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী

বরিশালের সাবেক প্যানেল মেয়র খোকন গ্রেপ্তার

গোনা হচ্ছে সিলেট শাহজালাল মাজারের ডেগ ও দানবাক্সের টাকা

দুদকের সার্চ কমিটি গঠন

ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিলেন আইআরজিসির ফোর্স প্রধান 

টিএন্ডটির টাকা আত্মসাতের দায়ে তিন কর্মকর্তার ১০ বছরের কারাদণ্ড

বাউফল উপজেলা ছাত্রদল সভাপতি কারাগারে

১০

বারবার পিছিয়ে যাওয়া সেই সিনেমার মুক্তির তারিখ ঘোষণা

১১

অভিযোগ চিফ প্রসিকিউটরের / নানা উপায়ে কালক্ষেপণ করছেন জিয়াউল আহসানের আইনজীবী 

১২

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১৩

‘ঝরা বকুল’-এ মনিরা হয়ে হৃদয় ছুঁয়েছেন সুনেরাহ

১৪

স্কুলশিক্ষার্থী হত্যা মামলায় শিক্ষক-ছাত্র গ্রেপ্তার, আদালতে সোপর্দ

১৫

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ 

১৬

এনসিপির নতুন কর্মসূচি, নেতাকর্মীদের জরুরি নির্দেশনা

১৭

ডিসি সারওয়ারকে পুনর্বহালের দাবি গণঅধিকার পরিষদের নেতার

১৮

মেসিকে নিয়ে লিখতে গেলে একটি বইও যথেষ্ট নয়

১৯

চাঞ্চল্যকর শিশু তাবাসসুম ধর্ষণ মামলায় আসামির মৃত্যুদণ্ড

২০
X