কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:০৯ পিএম
অনলাইন সংস্করণ

ফিলিস্তিনিদের রেখেই গাজা পুনর্গঠনের প্রস্তাব মিসরের

নতুন প্রস্তাবে মিসর স্পষ্ট করেছে, তারা গাজা থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক উচ্ছেদ না করে বরং তাদের রেখেই পুনর্গঠনে মনোযোগ দেবে। ছবি : সংগৃহীত
নতুন প্রস্তাবে মিসর স্পষ্ট করেছে, তারা গাজা থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক উচ্ছেদ না করে বরং তাদের রেখেই পুনর্গঠনে মনোযোগ দেবে। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের গাজা উপত্যকা পুনর্গঠনের জন্য নতুন পরিকল্পনা তৈরি করেছে মিসর। এই পরিকল্পনার মূল লক্ষ্য হলো গাজার ধ্বংসপ্রাপ্ত অবকাঠামো পুনরুদ্ধার করা এবং সেখানে বসবাসরত ফিলিস্তিনিদের পুনর্বাসন নিশ্চিত করা।

নতুন এই পরিকল্পনাটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবের বিপরীতে একটি বিকল্প উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। ট্রাম্পের পরিকল্পনায় গাজাকে ফিলিস্তিনিদের জন্য বসবাসের অনুপযোগী করে তোলার ইঙ্গিত দেওয়া হয়েছে। তবে মিসর স্পষ্ট করেছে, তারা গাজা থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক উচ্ছেদ না করে বরং তাদের রেখেই পুনর্গঠনে মনোযোগ দেবে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বার্তা সংস্থা এপি মিসরের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আল-আহরামের বরাত দিয়ে এক প্রতিবেদন প্রকাশ করে।

প্রতিবেদন থেকে জানা যায়, এই পরিকল্পনায় গাজা উপত্যকার ভেতরেই ‘নিরাপদ এলাকা’ গড়ে তোলার কথা বলা হয়েছে, যেখানে ফিলিস্তিনিরা থাকতে পারবে, যতক্ষণ না পুনর্গঠনের কাজ শেষ হয়।

এদিকে মিসর এই পুনর্গঠন পরিকল্পনা নিয়ে ইউরোপীয় দেশগুলোর পাশাপাশি সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে আলোচনা করছে। একটি আন্তর্জাতিক সম্মেলনের মাধ্যমে পুনর্গঠনের জন্য তহবিল সংগ্রহেরও পরিকল্পনা রয়েছে।

এ বিষয়ে মিসরীয় ও পশ্চিমা কর্মকর্তারা জানান, বিষয়টি এখনো আলোচনার পর্যায়ে রয়েছে, তবে এটি গাজার ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মিসরের পরিকল্পনায় একটি নতুন ফিলিস্তিনি প্রশাসন গঠনের কথা বলা হয়েছে, যা হামাস বা ফিলিস্তিনি কর্তৃপক্ষের সরাসরি নিয়ন্ত্রণে থাকবে না। এছাড়া, গাজায় একটি নিরাপত্তা বাহিনী গঠনের পরিকল্পনা রয়েছে, যেখানে আগের ফিলিস্তিনি নিরাপত্তা কর্মকর্তাদের পাশাপাশি মিসরীয় ও পশ্চিমা প্রশিক্ষিত বাহিনী অন্তর্ভুক্ত হতে পারে।

অপরদিকে ইসরায়েল গাজা থেকে হামাসকে সম্পূর্ণ নির্মূল করার পরিকল্পনা করেছে এবং পুনর্গঠনের অর্থায়নের ক্ষেত্রে আন্তর্জাতিক মহলও হামাসের শাসন থাকার বিষয়টিকে বাধা হিসেবে দেখছে। তবে মিসরের পরিকল্পনা হামাসের বিকল্প শাসনব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে এই সংকট মোকাবিলার চেষ্টা করছে।

ফ্রান্স ও জার্মানি মিসরের উদ্যোগকে সমর্থন জানিয়েছে। মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি এই পরিকল্পনা নিয়ে ফরাসি প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা করেছেন। এ সপ্তাহে সৌদি আরবের রিয়াদে মিসর, কাতার, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব ও জর্ডানের কর্মকর্তারা এই বিষয়ে আলোচনা করবেন।

চলতি মাসের ২৭ ফেব্রুয়ারি আরব দেশগুলোর শীর্ষ সম্মেলনে এই পরিকল্পনা উপস্থাপন করা হবে, যা গাজার পুনর্গঠন ও ভবিষ্যৎ শাসনব্যবস্থার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বয়ে আনতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X