কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:১৭ এএম
অনলাইন সংস্করণ

গাজার যোদ্ধারা শর্ত না মানলে আবারও যুদ্ধ শুরুর হুমকি

বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত
বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের স্বাধীনতাকামী যোদ্ধা হামাস যুদ্ধবিরতির শর্ত না মানলে আবারও গাজায় হামলা শুরুর হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইতোমধ্যে তিনি তার সেনাবাহিনীকে গাজার ভেতরে ও চারপাশে যুদ্ধাবস্থান নেওয়ার নির্দেশ জারি করেছেন; যাতে সবুজ সংকেত পাওয়ার সঙ্গে সঙ্গে আবারও গাজায় হামলা শুরু করা সম্ভব হয়। খবর আনাদোলু এজেন্সির।

নেতানিয়াহু বলেন, ‘হামাসকে যুদ্ধবিরতির শর্ত অবশ্যই মানতে হবে। যদি হামাস শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরের মধ্যে আমাদের জিম্মিদের ফেরত না দেয়, তাহলে যুদ্ধবিরতি বাতিল করা হবে এবং হামাস চূড়ান্তভাবে পরাজিত না হওয়া পর্যন্ত ইসরায়েলি সেনাবাহিনী তীব্র লড়াইয়ে ফিরে আসবে।’ মঙ্গলবার চার ঘণ্টার নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠকের পর এক ভিডিও বিবৃতিতে নেতানিয়াহু এসব বলেন।

গাজা থেকে ফিলিস্তিনিদের স্থানান্তরের জন্য মার্কিন রাষ্ট্রপতির আহ্বানের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, শনিবার দুপুরের মধ্যে আমাদের জিম্মিদের মুক্তি দেওয়ার জন্য রাষ্ট্রপতি ট্রাম্পের দাবি এবং গাজার ভবিষ্যতের জন্য তার বিপ্লবী দৃষ্টিভঙ্গিকে আমরা স্বাগত জানাই।

এর আগে ফিলিস্তিনের গাজায় আটক সব জিম্মিকে মুক্তির আলটিমেটাম দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনিও ওই সময়ের মধ্যে তাদের মুক্তি না দিলে আবারও যুদ্ধের হুমকি দিয়েছেন।

মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, আমি বলব- যুদ্ধবিরতি বাতিল করুন। তাহলে সব বাজি শেষ হয়ে যাবে এবং সেখানে নরক শুরু হোক।

ট্রাম্প সোমবার ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে এ নিয়ে কথা বলেন। এ সময় তিনি শনিবারের মধ্যে গাজা উপত্যকায় থাকা ইসরায়েলি জিম্মিদের মুক্তি না দিলে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি বাতিলের প্রস্তাব করে বলেন, আমি যতদূর জানি, যদি শনিবার দুপুর ১২টার মধ্যে সমস্ত জিম্মিকে ফেরত না দেওয়া হয় আমার মনে হয় এটিই উপযুক্ত সময়- আমি বলব, এটি বাতিল করুন, সমস্ত বাজি বন্ধ হয়ে যাক এবং নরক শুরু হোক। আমি বলব, শনিবার ১২টার মধ্যে তাদের ফেরত দেওয়া উচিত।

তিনি আরও বলেন, শনিবার দুপুর ১২টার পরে একটি ভিন্ন খেলা হতে চলেছে। শনিবারের সময়সীমার পরে গাজায় মার্কিন হস্তক্ষেপ করা হবে কি না জানতে চাইলে তিনি বলেন, আমরা দেখব কী হয়।

এ ছাড়া গাজায় চলমান সংঘাতের মধ্যে হামাসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন ইসরায়েলের যোগাযোগমন্ত্রী শ্লোমো কারহি। তিনি বলেন, হামাসের জন্য নরকের সব দরজা খুলে দেওয়ার সময় এসেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত সেই তরুণের মৃত্যু

শিবির নেতাকে ছুরিকাঘাতে খুন

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে কেপ ভার্দে

মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী

বিয়ের দাবিতে ১৮ দিন ধরে অবস্থান তরুণীর, অন্য মেয়েকে ঘরে তুললেন প্রেমিক

যে শহর কাঁদিয়েছিল ম্যারাডোনাকে, সেখানেই মেসির প্রতিশোধের মিশন

বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান

ডিজেলের দাম কমাচ্ছে মালয়েশিয়া

৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির রোডম্যাপে একমত যুক্তরাষ্ট্র ও ইরান

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

১০

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

১১

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

১২

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

১৩

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচগেট

১৪

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

১৫

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

১৬

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

১৭

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

১৮

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১৯

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

২০
X