কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ মার্চ ২০২৫, ০৮:৫৫ এএম
আপডেট : ০২ মার্চ ২০২৫, ০৯:১৭ এএম
অনলাইন সংস্করণ

শান্তির পথে ফিরছে তুরস্কের কুর্দিরা

আবদুল্লাহ ওজালানের ছবি নিয়ে রাস্তায় কুর্দি জনতা | ছবি: রয়টার্স
আবদুল্লাহ ওজালানের ছবি নিয়ে রাস্তায় কুর্দি জনতা | ছবি: রয়টার্স

তুরস্কের সঙ্গে দীর্ঘ ৪০ বছরের সংঘাতের অবসানের ঘোষণা দিয়েছে নিষিদ্ধ ঘোষিত কুর্দি গোষ্ঠী কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে)। সংগঠনের কারাবন্দি নেতা আবদুল্লাহ ওজালানের আহ্বানে তারা অস্ত্রবিরতির ঘোষণা দিয়েছে এবং সংগঠন বিলুপ্ত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। পিকেকের এক বিবৃতির বরাত দিয়ে শনিবার বিবিসি এ খবর জানায়।

বিবৃতিতে পিকেকে জানিয়েছে, তুরস্ক সরকারের কাছে তারা ওজালানের মুক্তি চেয়েছে, যাতে তিনি নিরস্ত্রীকরণ প্রক্রিয়ার নেতৃত্ব দিতে পারেন। ১৯৯৯ সাল থেকে বন্দি থাকা ওজালান সম্প্রতি এক সপ্তাহব্যাপী অস্ত্র সমর্পনের আহ্বান জানান। এর পরিপ্রেক্ষিতে পিকেকে এই সিদ্ধান্ত নিয়েছে।

তুরস্ক সরকারের সঙ্গে শান্তি উদ্যোগের অংশ হিসেবে কয়েক মাস আগে মধ্যস্থতা শুরু হয়। সম্প্রতি ইস্তাম্বুলের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত ইমরালি দ্বীপের কারাগারে ওজালান কুর্দি নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন।

পিকেকের বিবৃতিতে বলা হয়েছে, নেতা আপো (ওজালান) শান্তি ও গণতান্ত্রিক সমাজ গঠনের যে আহ্বান জানিয়েছেন, তা বাস্তবায়নের পথ সুগম করতেই আমরা আজ থেকে অস্ত্রবিরতি ঘোষণা করছি। আমাদের ওপর আক্রমণ না হলে আমরা আর কোনো সশস্ত্র পদক্ষেপ নেব না।

১৯৮৪ সাল থেকে কুর্দিদের স্বতন্ত্র মাতৃভূমির দাবিতে বিদ্রোহ চালিয়ে আসছে পিকেকে। এই সংঘাতে প্রায় ৪০ হাজার মানুষ নিহত হয়েছে। তবে ওজালানের নতুন আহ্বানে দীর্ঘদিনের এই সংঘাতের অবসান ঘটতে পারে বলে মনে করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ছেলের হাতে প্রাণ গেল বাবার

ডিসি সারওয়ারকে শুভাকাঙ্ক্ষীর খোলা চিঠি, জানালেন অজানা তথ্য

যুব অধিকার পরিষদের নেতাকে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা

৬ জেলায় সেনা মোতায়েনের ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা, যুবলীগ নেতা আটক

কে হতে যাচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী

কাঠগড়ায় দাঁড়িয়ে ইনুর হুমকি, ‘কি করতেছে তা খাতায় সংরক্ষণ করে রাখছি’

নামাজে শরিক হওয়ার পর সামনে খালি জায়গা দেখলে যা করবেন

হাসপাতালে মনির খানের মা, স্বস্তির খবর দিলেন গায়ক

বিদায়ের আগে চা-শ্রমিককে কারামুক্ত করলেন ডিসি সারওয়ার

১০

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স বলাতেই সিলেট ডিসি প্রত্যাহার : শিবির সভাপতি

১১

মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী

১২

বরিশালের সাবেক প্যানেল মেয়র খোকন গ্রেপ্তার

১৩

গোনা হচ্ছে সিলেট শাহজালাল মাজারের ডেগ ও দানবাক্সের টাকা

১৪

দুদকের সার্চ কমিটি গঠন

১৫

ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিলেন আইআরজিসির ফোর্স প্রধান 

১৬

টিএন্ডটির টাকা আত্মসাতের দায়ে তিন কর্মকর্তার ১০ বছরের কারাদণ্ড

১৭

বাউফল উপজেলা ছাত্রদল সভাপতি কারাগারে

১৮

বারবার পিছিয়ে যাওয়া সেই সিনেমার মুক্তির তারিখ ঘোষণা

১৯

অভিযোগ চিফ প্রসিকিউটরের / নানা উপায়ে কালক্ষেপণ করছেন জিয়াউল আহসানের আইনজীবী 

২০
X