কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ মার্চ ২০২৫, ০১:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

সৌদিতে ব্যাপক ধরপাকড়, গ্রেপ্তার ছাড়াল ১৭ হাজার

সতর্ক অবস্থায় সৌদির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ছবি : সংগৃহীত
সতর্ক অবস্থায় সৌদির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ছবি : সংগৃহীত

সৌদি আরবে বাসস্থান, কর্মক্ষেত্র এবং সীমান্ত নিরাপত্তা বিধি লঙ্ঘনের অভিযোগে ১৭,৩৮৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সৌদি কর্তৃপক্ষ গত এক সপ্তাহে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। শনিবার সৌদি প্রেস এজেন্সি এ তথ্য জানায়।

সংবাদ সংস্থাটির বরাতে আরব নিউজের প্রতিবেদনে বলা হয়, বাসস্থান আইন লঙ্ঘনের জন্য ১০,৩৯৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অবৈধ সীমান্ত অতিক্রমের প্রচেষ্টার জন্য ৪,১২৮ জনকে এবং শ্রম-সম্পর্কিত বিষয়ের জন্য আরও ২,৮৬৪ জনকে আটক করা হয়েছে।

প্রতিবেদনে দেখা গেছে, অবৈধভাবে সৌদিতে প্রবেশের চেষ্টা করার জন্য গ্রেপ্তার হওয়া ১,৪৮৩ জনের মধ্যে ৫৬ শতাংশ ইথিওপিয়ান, ৪১ শতাংশ ইয়েমেনি এবং ৩ শতাংশ অন্যান্য জাতীয়তার।

এ ছাড়া প্রতিবেশী দেশে প্রবেশের চেষ্টা করার সময় আরও ১০৪ জনকে ধরা হয়েছে। আইন লঙ্ঘনকারীদের পরিবহন এবং আশ্রয় দেওয়ার সাথে জড়িত থাকায় আরও ১৫ জনকে আটক করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সৌদিতে অবৈধ প্রবেশে সহায়তাকারী যেই হোক না কেন তাকে শাস্তি দেওয়া হবে। এমন অপরাধীর সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১ মিলিয়ন রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে।

মন্ত্রণালয় অপরাধীদের ধরতে স্থানীয় বাসিন্দাদের সহায়তা চেয়েছে। বলেছে, সন্দেহজনক যে কোনো আইন লঙ্ঘনের খবর মক্কা ও রিয়াদ অঞ্চলে টোল-ফ্রি নম্বর ৯১১ এবং দেশটির অন্যান্য অঞ্চলে ৯৯৯ বা ৯৯৬ নম্বরে জানানো যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে বৈশ্বিক অবস্থান ধরে রাখল ডিআইইউ

লড়াই করেও অভিষেকটা রাঙাতে পারল না উজবেকিস্তান

জি৭ সম্মেলনে ট্রাম্পের ‘আমি-ই বস’ মন্তব্যে হাসির রোল

প্রয়াত বাবার নামে এলো মন্ত্রণালয়ের আমন্ত্রণপত্র, সংসদে আবেগাপ্লুত ছেলে

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

একই পরিবারের ৩ মাদককারবারি আটক, বাড়ি জ্বালিয়ে দিল বিক্ষুব্ধ জনতা 

যুক্তরাষ্ট্রের হাসপাতালে বন্দুক হামলা, গুলিতে নিহত ১

মালদ্বীপের সামুদ্রিক পর্যটনে বাংলাদেশি মোশারফ হোসেনের সাফল্যের দীপ্ত পদচারণা

গুদামে আটকা ৩৪০ টন চাল / মেয়াদোত্তীর্ণ ডিওতে খাদ্য সহায়তা থেকে বঞ্চিত উপকারভোগীরা

‘লোকসানের আলু’ মহাসড়কে, হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে অবরোধ

১০

বিছানায় মুক্তিপণের চিঠি, ময়লার ভাগাড়ে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ

১১

ঢাকার ১২০ গুরুত্বপূর্ণ স্পটে বসছে এআই ক্যামেরা

১২

উজবেকিস্তানের বিপক্ষে বিরতির পরও এগিয়ে আছে কলম্বিয়া

১৩

পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান

১৪

ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সেই নেতাকে অব্যাহতি

১৫

২০৩০ বিশ্বকাপ খেলবেন কি না, নিজেই জানালেন মেসি

১৬

তেলের দাম আবারও কমেছে, যুদ্ধবিরতি চুক্তির প্রভাবে বাজারে স্বস্তি

১৭

তিন দিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি

১৮

নতুন দায়িত্বে সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ

১৯

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল

২০
X