কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ মার্চ ২০২৫, ০৭:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

তুরস্ককে সতর্কবার্তা দিল ইরান

ইরানের সাবেক প্রেসিডেন্ট রাইসি ও তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান। ছবি : সংগৃহীত
ইরানের সাবেক প্রেসিডেন্ট রাইসি ও তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান। ছবি : সংগৃহীত

তুরস্ককে হুঁশিয়ার করে সতর্কবার্তা দিয়েছে ইরান। দেশটি দ্বিপাক্ষিক সম্পর্কে উত্তেজনা সৃষ্টি করতে পারে এমন বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

মঙ্গলবার ( ০৪ মার্চ) মেহের নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রীর একজন সহকারী তুরস্কের শীর্ষ কূটনীতিকের ইরান সম্পর্কিত সাম্প্রতিক মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি তেহরানে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতকে ‘মিথ্যা বক্তব্য এবং অবাস্তব বিশ্লেষণ’ এড়ানো উচিত বলে উল্লেখ করেন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সহকারী মাহমুদ হেইদারি বলেন, ইরান ও তুরস্কের সাধারণ স্বার্থ দ্বিপাক্ষিক সম্পর্কে উত্তেজনা সৃষ্টি করতে পারে এমন ‘মিথ্যা বক্তব্য’ এড়ানো প্রয়োজন।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হেইদারি সোমবার তেহরানে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত হিকাবি কিরলানগিচের সঙ্গে বৈঠকে এ মন্তব্য করেন।

ইরানি কর্মকর্তা বলেন, উভয় দেশের সাধারণ স্বার্থ এবং অঞ্চলের সংবেদনশীল পরিস্থিতি মিথ্যা বক্তব্য এবং অবাস্তব বিশ্লেষণ এড়ানো প্রয়োজন, যা দ্বিপাক্ষিক সম্পর্কে মতবিরোধ ও উত্তেজনা সৃষ্টি করতে পারে। তিনি তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের পশ্চিম এশিয়া অঞ্চলে ইরানের নীতি সম্পর্কিত গত সপ্তাহের মন্তব্যের কথা উল্লেখ করে এ কথা বলেন।

হেইদারি আরও বলেন, ইসরাইলি শাসনের অব্যাহত আগ্রাসন ও সম্প্রসারণবাদ অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য সবচেয়ে বড় হুমকি। তিনি যোগ করেন, প্রধান ইসলামিক দেশগুলোকে ফিলিস্তিনি জনগণ এবং সিরিয়াসহ অন্যান্য আঞ্চলিক দেশগুলোর বিরুদ্ধে ইসরাইলি আগ্রাসন বন্ধ করতে সর্বোচ্চ প্রচেষ্টা চালানো উচিত।

হিকাবি কিরলানগিচ তার অংশে বলেন যে, তুরস্কের অবস্থান ইরানের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখা এবং প্রসারিত করার উপর দৃষ্টি নিবদ্ধ করে।

তুরস্কের রাষ্ট্রদূত বলেন, আমরা আরও বিশ্বাস করি যে, দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন, আঞ্চলিক মিথস্ক্রিয়া এবং বিদ্যমান হুমকি মোকাবিলায় দুটি দেশের ঘনিষ্ঠ সহযোগিতা থাকা উচিত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাঠে নামছে ৩২ বিশ্ববিদ্যালয় / ২৮ জুন শুরু হচ্ছে ‘আমা কফি ক্যাম্পাস ফুটসাল’

এইচএসসি পরীক্ষা ইস্যুতে কেন্দ্রসচিবদের নিয়ে বসছেন শিক্ষামন্ত্রী

সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার ১৫ হাজার

বেফাঁস মন্তব্যের জেরে কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনারকে প্রত্যাহার

ইসলামে পিতার সম্মান

সন্তানের ঐতিহাসিক পারফরম্যান্স দেখতে অবশেষে যুক্তরাষ্ট্রে ভোজেনিয়ার মা

ইরানের তেল খাতই হবে চুক্তির সবচেয়ে বড় পরীক্ষা

বাবা নেই, তবুও প্রতিদিন আছেন

উজানের ঢল ও বৃষ্টিতে কুড়িগ্রামের নদ-নদীর পানি বাড়ছে

সুখবর দিলেন সামান্থা

১০

কুমারখালী-খোকসায় থাকতে হলে বিএনপি নেতাদের কথা শুনতে হবে: পুলিশকে এমপি ফরিদা

১১

বাংলাদেশের কাছেও ৭ গোল খেয়েছিল ব্রাজিল!

১২

পোল্যান্ডের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ফেরত দিলেন জেলেনস্কি

১৩

বিটিআইয়ের সিইও হিসেবে যোগ দিলেন মাহবুবুর রহমান

১৪

প্রথমার্ধেই জাপানের দাপট, বিশ্বকাপ থেকে বিদায়ের শঙ্কায় তিউনিসিয়া

১৫

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিলের চেষ্টা, আটক ১০

১৬

‘সবার আগে পরিবার’  / ইরানের বিপক্ষে ম্যাচের আগেই বেলজিয়াম শিবিরে দুঃসংবাদ

১৭

এমপি হানজালাকে চিড়িয়াখানায় রাখা হোক: রাশেদ খাঁন 

১৮

মাদক সেবনের ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে অব্যাহতি; কমিটিও বিলুপ্ত

১৯

মাদরাসা ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক

২০
X