কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ মার্চ ২০২৫, ০৯:০৪ এএম
আপডেট : ০৬ মার্চ ২০২৫, ০৯:১৯ এএম
অনলাইন সংস্করণ

বিশ্বের ব্যস্ততম বিমানবন্দর হয়ে উঠল দুবাই

দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর। ছবি: সংগৃহীত
দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর। ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর বিশ্বের ব্যস্ততম বিমানবন্দরের শীর্ষে অবস্থান করছে। বিমান পরিবহন বিষয়ক যুক্তরাজ্যভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ‘ওএজি অ্যাভিয়েশন’ সম্প্রতি প্রকাশিত মাসওয়ারি তালিকায় এ তথ্য উঠে এসেছে। খবর রয়টার্সের।

তথ্য অনুযায়ী, গত এক মাসে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে ৫১ লাখ ৫৯ হাজার ৪০৯ জন যাত্রী পরিবহন করা হয়েছে। পরের স্থানে রয়েছে লন্ডনের হিথ্রো বিমানবন্দর, যেটিতে ৪০ লাখ ৮ হাজার ৬৪৪ জন যাত্রী চলাচল করেছে। তৃতীয় অবস্থানে রয়েছে জাপানের টোকিও (হানেদা) আন্তর্জাতিক বিমানবন্দর, যেটি ৪৭ লাখ ৩৪ হাজার যাত্রী পরিবহন করেছে।

তবে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক মিলিয়ে যুক্তরাষ্ট্রের হার্টসফিল্ড-জ্যাকসন আটলান্টা আন্তর্জাতিক বিমানবন্দর শীর্ষে রয়েছে। গত এক মাসে সেখানে মোট ৫৩ লাখ ৬৯ হাজার যাত্রী চলাচল করেছে। ২০২৪ সালে এই বিমানবন্দরই তালিকার শীর্ষে ছিল।

দুবাই অ্যাভিয়েশন ইঞ্জিনিয়ারিং প্রজেক্টের তথ্য অনুযায়ী, অত্যাধুনিক প্রযুক্তি ও সুবিধা থাকায় বন্দরটি ব্যস্ততম হয়ে উঠেছে । ছয়টি উপমহাদেশের ২৪০টি গন্তব্যে অসংখ্য উড়োজাহাজ সংস্থা এ বিমানবন্দর ব্যবহার করে। বিমানবন্দরে তিনটি প্রধান টার্মিনাল ও চারটি প্রশস্ত যাত্রী চলাচলের পথ রয়েছে।

বিমানবন্দরের ইতিহাসে মরুভূমির বালির মধ্যে মাত্র ১৮০০ মিটারের রানওয়ে নিয়ে ১৯৬০ সালে এর যাত্রা শুরু হয়েছিল। প্রাথমিক সময়ে ডগলাস ডিসি-৩ আকারের উড়োজাহাজের জ্বালানি নেওয়ার জন্য এটি ব্যবহৃত হতো। ধীরে ধীরে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর বছরে সাড়ে ১১ কোটি যাত্রী পরিবহন করে। ২০২৪ সালে ৯ কোটি ২৩ লাখ যাত্রী ব্যবহার করেছে।

তালিকার অন্যান্য শীর্ষ বিমানবন্দরের মধ্যে রয়েছে সিউল ইনচিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর (চতুর্থ), নেদারল্যান্ডসের আমস্টারডাম বিমানবন্দর (পঞ্চম) ও হংকং আন্তর্জাতিক বিমানবন্দর (ষষ্ঠ)। এরপর তালিকায় ইস্তানবুল, প্যারিসের শার্ল দ্য গল, ফ্রাঙ্কফুর্ট আন্তর্জাতিক বিমানবন্দর ও ব্যাংকক সুবর্ণভূমি আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাল সিল-স্বাক্ষরে ভবনের নকশা তৈরির অভিযোগ ডিপ্লোমা প্রকৌশলীর বিরুদ্ধে

সাদাপাথর লুট মামলার আসামিকে নিয়ে প্রতিমন্ত্রীর সফর

কাঁদলেন মেসি, কারণ ফুটবল নয় : হ্যাটট্রিকের পর জানালেন আবেগঘন সত্য

সংবাদ সম্মেলন করে আ.লীগের ৩ নেতার পদত্যাগ

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু

জিজ্ঞাসাবাদে দায় অস্বীকার মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / লেবানন থেকে ইসরায়েলের সেনা সরানোকে গুরুত্ব দিচ্ছে ইরান

বিশ্বকাপে প্রথম ম্যাচেই একগুচ্ছ নতুন রেকর্ড মেসির

দুমকিতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল পতাকা শোভাযাত্রা

এআইয়ের প্রভাব / চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

১০

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা

১১

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার 

১২

প্রায় ৭৫ বছর পর ইংল্যান্ডের এমন টেস্ট একাদশ

১৩

শারীরিক প্রতিবন্ধিতার কাছে হার মানেননি কামাল

১৪

সিলেটে জাল দলিল চক্রের দুই সদস্যকে কারাদণ্ড

১৫

আলজেরিয়ার গোলরক্ষকের মুখে মাস্ক, নেপথ্যে কী?

১৬

বাকি থাকা রেকর্ডটা ছুঁয়ে প্রমাণ করলেন তিনি কেন মেসি

১৭

যুক্তরাষ্ট্র-ইরানের বোঝাপড়াকে সমর্থন জানাল কাতার

১৮

নেইমার ভক্তদের জন্য সুখবর

১৯

আবারও কাশ্মীরে টহলরত ভারতীয় সেনাদের কাছে বিস্ফোরণ

২০
X