রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৬, ০২:০২ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকা-১০ আসনে বিএনপি প্রার্থী রবিউল আলম রবির মনোনয়ন বৈধ

রবিউল আলম রবি। ছবি : সংগৃহীত
রবিউল আলম রবি। ছবি : সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী রবিউল আলম রবির মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) সকালে রাজধানীর সেগুনবাগিচায় রিটার্নিং অফিসারের কার্যালয়ে যাচাই-বাছাই শেষে তার দাখিলকৃত মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়।

মনোনয়ন বৈধ ঘোষণার পর প্রতিক্রিয়ায় রবিউল আলম রবি বলেন, আজকের নির্বাচনী প্রক্রিয়ায় যে অগ্রগতি হয়েছে, তা একটি গ্রহণযোগ্য নির্বাচনের চূড়ান্ত পর্যায়ের দিকে দেশকে এগিয়ে নিচ্ছে। গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমেই জনগণ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব একটি দলের হাতে তুলে দেবে এবং নির্বাচিত জনপ্রতিনিধিদের মধ্য দিয়ে গণতন্ত্র পূর্ণভাবে পুনঃপ্রতিষ্ঠিত হবে। এটি জাতির জন্য অত্যন্ত ইতিবাচক ও আশাব্যঞ্জক।

তিনি আরও বলেন, যারা ভোটার হিসেবে সবসময় নিজেদের মতামত ও রায়ের মাধ্যমে গণতন্ত্র ও রাষ্ট্র ব্যবস্থাপনাকে সঠিক পথে রাখতে চান, তাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সময়।

রবিউল আলম বলেন, বাস্তবতা হলো সরকার ও প্রশাসন সব রাজনৈতিক দল ও প্রার্থীকে সমান সুযোগ দিচ্ছে। এ বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার ও প্রশাসন তাদের দায়িত্ব পালনে সংকল্পবদ্ধ।

তিনি বলেন, ভোটারদের সমর্থন, জনপ্রিয়তা, কর্মীদের সক্রিয়তা ও সাংগঠনিক শক্তির দিক থেকে বড় দলগুলো স্বাভাবিকভাবেই এগিয়ে থাকবে। এটিই রাজনীতির স্বাভাবিক বাস্তবতা।

তিনি আরও বলেন, তারপরও সব রাজনৈতিক দল ও প্রার্থী তাদের নির্বাচনী কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে সমান সুযোগ পাচ্ছে। তাই বিভ্রান্তি ছড়ানোর কোনো সুযোগ নেই।

অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থী ও কর্মীদের উদ্দেশে তিনি বলেন, অন্য দলের কার্যক্রম বেশি মনে হলে সেটিকে অসমতা হিসেবে না দেখে নিজেদের রাজনৈতিক কার্যক্রম ও জনসম্পৃক্ততা আরও বাড়ানো উচিত। সমর্থন ও জনপ্রিয়তা বাড়ানোর মধ্য দিয়েই প্রতিযোগিতায় সমান অবস্থানে আসা সম্ভব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১০

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১১

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১২

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১৩

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১৪

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১৫

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১৬

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১৭

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৮

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৯

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

২০
X