স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৬, ০২:১৩ পিএম
অনলাইন সংস্করণ

মুস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত, পাশে দাঁড়ালেন ভারতেরই তারকারা

মুস্তাফিজুর রহমান। ছবি : সংগৃহীত
মুস্তাফিজুর রহমান। ছবি : সংগৃহীত

টাইগার পেসার মুস্তাফিজুর রহমানের আইপিএল খেলা নিয়ে তৈরি হয়েছে সংশয়। বেশ কয়েকদিন ধরে বাংলাদেশি ক্রিকেটারদের নিষিদ্ধ করার দাবিতে আন্দোলন করে আসছে ভারতের কট্টর হিন্দুত্ববাদী কয়েকটি সংগঠন। তারই প্রতিক্রিয়ায় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) মুস্তাফিজকে কলকাতার দল থেকে বাদ দেওয়ার নির্দেশনা দিয়েছে।

বিসিসিআই সচিব দেবজিত সাইকিয়া ভারতের বার্তা সংস্থা এএনআইকে বলেন, ‘সাম্প্রতিক সার্বিক পরিস্থিতির প্রেক্ষাপটে বিসিসিআই কেকেআরকে তাদের বাংলাদেশি খেলোয়াড় মুস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেয়ার নির্দেশ দিয়েছে। প্রয়োজনে তারা বিকল্প খেলোয়াড় চাইলে বিসিসিআই তা অনুমোদন করবে।’

এ ঘটনায় মুস্তাফিজের পাশে দাঁড়িয়েছে ভারতের তারকারা। দেশটির সাবেক বিশ্বকাপজয়ী ক্রিকেটার মদন লাল মনে করেন, খেলাধুলায় রাজনীতির প্রভাব বাড়ছে যা উদ্বিগ্নের। মুস্তাফিজকে ছাড়তে কলকাতাকে বিসিসিআইয়ের নির্দেশনা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার মনে হয়, বিসিসিআই এই সিদ্ধান্ত নিয়েছে কারণ তাদের সিদ্ধান্তকে কেউ চ্যালেঞ্জ করতে পারে না। এমনকি শাহরুখ খানও নন। কারণ ফ্র্যাঞ্চাইজিগুলো বিসিসিআইয়ের অধীনেই পড়ে। তাই বিসিসিআই যা চায়, সেটাই কার্যকর হয়।’

মুস্তাফিজ ইস্যুতে কংগ্রেস সাংসদ শশী থারু বলেন, ‘বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের সঙ্গে ক্রিকেটকে জড়ানোর কোনো মানে নেই। মুস্তাফিজুর একজন ক্রিকেটার। এই সবের সঙ্গে ওকে জড়ানো ঠিক নয়। ও কারও বিরুদ্ধে ঘৃণা ছড়ায়নি। কাউকে আক্রমণ করেনি। কিংবা এই ধরনের ঘৃণ্য কাজগুলোকে সমর্থন করেনি। যদি ভারত প্রতিবেশী দেশগুলোকে এভাবে দূরে সরিয়ে দেয়, তাহলে কেউই আর খেলতে আসবে না।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ জনের

ইসরায়েলের রামাত ডেভিড বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

ভাইরাল অডিওর জেরে পদ হারালেন বিএনপি নেত্রী

শেষ মুহূর্তে অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ৩ পরিবর্তন

উত্তেজনা চরমে, ইসরায়েল-ইরানে পাল্টাপাল্টি হামলা চলছে

চরমোনাই পীর / বাজেটের অর্থ বাস্তবায়নে অপচয় করার অধিকার জনগণ কাউকে দেয়নি

গ্রাহকদের জন্য জরুরি বার্তা / প্রিপেইড মিটার রিচার্জের পর আসছে ২২০ ডিজিটের টোকেন?

সুন্দরবনে মালবাহী জাহাজে বনদস্যুদের হামলা, লুটপাট ও গুলি

কোরআনে চুমু দিয়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরান পেল উষ্ণ অভ্যর্থনা

সাবেক ইউপি চেয়ারম্যান তাহের গ্রেপ্তার

১০

লক্ষ্মীপুরে ‘চন্দ্রগঞ্জ’ উপজেলা গঠনের গেজেট প্রকাশ

১১

ডিফেন্ডারের জায়গায় মিডফিল্ডার নিয়ে বড় চমক আনচেলত্তির

১২

৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

১৩

আইনজীবী আমিনুল গণির মৃত্যুতে অ্যাটর্নি জেনারেল ও চিফ প্রসিকিউটরের শোক

১৪

৭২’র সংবিধান নিয়ে ‘অতিকথন’ রয়েছে: আসিফ নজরুল

১৫

ডাকাতির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত

১৬

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৫

১৭

বিশ্বকাপ শিরোপা জয়ের দৌড়ে এগিয়ে কারা?

১৮

বাস খাদে পড়ে নিহত ৪

১৯

নতুন করে সংঘাত, নাগরিকদের ইরান ছাড়তে বলল ভারত

২০
X