কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ মার্চ ২০২৫, ১০:৪৭ এএম
অনলাইন সংস্করণ

ওআইসির সদস্যপদ ফিরে পেল সিরিয়া

এক দশকেরও বেশি সময় ওআইসির সদস্যপদ ফিরে পেয়েছে সিরিয়া। ছবি : সংগৃহীত
এক দশকেরও বেশি সময় ওআইসির সদস্যপদ ফিরে পেয়েছে সিরিয়া। ছবি : সংগৃহীত

দীর্ঘ ১৩ বছর পর ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) সিরিয়ার সদস্যপদ ফিরে দিয়েছে। শুক্রবার জেদ্দায় সংস্থাটির সদরদপ্তরে অনুষ্ঠিত পররাষ্ট্রমন্ত্রী পরিষদের (সিএফএম) ২০তম জরুরি অধিবেশনে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

ওআইসির মহাসচিব হুসেইন ইব্রাহিম তাহা এ সিদ্ধান্তকে ‘ঐতিহাসিক’ উল্লেখ করে স্বাগত জানান। তিনি বলেন, ‘এটি সিরিয়ার জনগণের জন্য এক গুরুত্বপূর্ণ মুহূর্ত। দেশটির রাজনৈতিক উত্তরণ, আঞ্চলিক অখণ্ডতা এবং আন্তর্জাতিক পর্যায়ে মর্যাদা পুনরুদ্ধারে এই সিদ্ধান্ত সহায়ক হবে।’

২০১২ সালে সিরিয়ায় তৎকালীন সরকারবিরোধী বিক্ষোভকারীদের ওপর সহিংস দমন-পীড়নের কারণে দেশটির সদস্যপদ স্থগিত করা হয়েছিল। আসাদ সরকারের পতন এবং সাবেক বিদ্রোহী গোষ্ঠীর ক্ষমতায় আসার পর আন্তর্জাতিক সম্প্রদায় দেশটির নতুন প্রশাসনকে স্বীকৃতি দিতে শুরু করেছে।

ওআইসি জানায়, সিরিয়ার জনগণকে সহায়তা এবং ইসলামি সংহতি জোরদারে সংস্থাটি পূর্ণ সহযোগিতা দেবে।

এ ছাড়া সভায় ফিলিস্তিন সংকট নিয়েও আলোচনা হয়। ফিলিস্তিনি ভূখণ্ড থেকে ইসরাইলি বাহিনী প্রত্যাহারের আহ্বান জানিয়ে ওআইসি সদস্যরা ইসরাইলি আগ্রাসনের নিন্দা জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১০

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১১

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১২

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১৩

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

১৪

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

১৫

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

১৬

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

১৭

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

১৮

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

১৯

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

২০
X