কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ মার্চ ২০২৫, ০৩:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

মার্কিন হামলায় হতাহতের সংখ্যা জানাল ইয়েমেনের যোদ্ধারা

ইয়েমেনের মানচিত্র। ছবি : সংগৃহীত
ইয়েমেনের মানচিত্র। ছবি : সংগৃহীত

ইয়েমেনে টানা হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। বাদ যাচ্ছে না রাজধানী সানাও। এতে বেসামরিক নাগরিকসহ ইয়েমেনের হুথি গোষ্ঠীর সদস্যরাও নিহত হচ্ছেন। খবর আনাদোলু এজেন্সির।

বুধবার রাতে ইয়েমেনের হুথি গোষ্ঠী ঘোষণা করেছে, মার্কিন বিমান হামলায় তাদের ১৬ জন সদস্য নিহত হয়েছেন। হুথি-অনুমোদিত সাবা সংবাদ সংস্থা হতাহতের পরিস্থিতি, সময় বা সঠিক অবস্থান সম্পর্কে সুনির্দিষ্ট বিবরণ না দিয়ে এ তথ্য জানায়।

এর আগে, রাজধানী সানাসহ ইয়েমেনের বেশ কয়েকটি এলাকায় মার্কিন বিমান হামলায় সাতজন নারী এবং দুই শিশু আহত হয়েছেন।

হুথি-অনুমোদিত আল-মাসিরাহ টিভির তথ্য অনুসারে, আল-জাওফ প্রদেশের সাদা, আল-হাজম জেলা এবং আল-বায়দা প্রদেশের আস সাওয়াদিয়াহ জেলায় বিমান হামলা চালানো হয়েছে।

প্রসঙ্গত, শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি হুথিদের বিরুদ্ধে বড় আক্রমণ করার নির্দেশ দিয়েছেন। এরপরই বিমান হামলা শুরু করে মার্কিন বাহিনী।

যুক্তরাষ্ট্রের সামরিক হামলা ইয়েমেনের জন্য এক নতুন সংকটের জন্ম দিয়েছে। আন্তর্জাতিক মহলে মার্কিন হামলাকে যুদ্ধাপরাধ হিসেবে অভিহিত করা হচ্ছে। হুতি গোষ্ঠীও এর প্রতিক্রিয়া জানিয়ে বলেছে, তারা মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে। এরইমধ্যে, ইরান তাদের সমর্থন জানিয়ে ইয়েমেনের প্রতি সংহতি প্রকাশ করেছে এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একগুচ্ছ বিবৃতি দিয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইয়েমেনের প্রতিরোধ শক্তির প্রশংসা করেছেন, যা এই অঞ্চলকে আরও উত্তপ্ত করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে বসতে সুইজারল্যান্ডে পাকিস্তানের সেনাপ্রধান

নবম পে-স্কেল / শুরুতেই ১০০% বেসিক দাবি, আংশিক বাস্তবায়ন শুভঙ্করের ফাঁকি!

সরকারি কর্মসূচিতে বিতর্কিত নেতার উপস্থিতি, তদন্তে সিলেট জেলা প্রশাসন

সুইজারল্যান্ডে পৌঁছেছে ইরানের প্রতিনিধি দল 

ফের বাড়ছে তিস্তার পানি, আতঙ্কে চরাঞ্চলের মানুষ

অনিশ্চয়তার মধ্যেও সুইজারল্যান্ডে ভ্যান্স, নজর ইরানের ইউরেনিয়ামে

২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার

বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে চালক-সহকারী নিহত

ব্রাজিল-হাইতি ম্যাচে স্টেডিয়ামে বাংলাদেশের পতাকা

১০

বড় ধরনের রুশ হামলার আশঙ্কা, সতর্ক থাকার আহ্বান জেলেনস্কির

১১

১৪৮৫ জনকে নিয়োগ দেবে সমাজসেবা অধিদপ্তর, আবেদন করুন এখনই

১২

স্টেশন মাস্টারের ওপর হামলা, ব্রাজিল সমর্থক আটক

১৩

নিজের মতো চলছে ইসরায়েল, ট্রাম্প কি নেতানিয়াহুকে সামলাতে পারবেন

১৪

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১৫

৫০০ শয্যায় উন্নীত হচ্ছে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল

১৬

ডিগ্রি নয়, মানুষ হওয়াই বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য: সাঈদ আল নোমান

১৭

জাপানের গোল উৎসবে বিশ্বকাপ থেকে বিদায় নিল তিউনিসিয়া

১৮

মাঠে নামছে ৩২ বিশ্ববিদ্যালয় / ২৮ জুন শুরু হচ্ছে ‘আমা কফি ক্যাম্পাস ফুটসাল’

১৯

এইচএসসি পরীক্ষা ইস্যুতে কেন্দ্রসচিবদের নিয়ে বসছেন শিক্ষামন্ত্রী

২০
X