কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ মার্চ ২০২৫, ০৯:৪২ পিএম
আপডেট : ২০ মার্চ ২০২৫, ০৯:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

এবার গাজার পাল্টা হামলায় কাঁপল ইসরায়েল

আকশে ছোড়া রকেট। পুরোনো ছবি
আকশে ছোড়া রকেট। পুরোনো ছবি

ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেল আবিবে ব্যাপক রকেট হামলা চালানো হয়েছে। ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস এ হামলা চালিয়েছে।

বৃহস্পতিবার (২০ মার্চ) টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

হামাস জানিয়েছে, ইসরায়েল যুদ্ধবিরতি ভঙ্গ করে গাজায় স্থল ও আকাশপথে ব্যাপক হামলা চালিয়েছে। দেশটির এ হামলায় চার শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। দেশটির এ হামলার জবাবে ইসরায়েলে রকেট হামলা চালানো হয়েছে।

ইসরায়েল জানিয়েছে, গাজায় পুনরায় শুরু করা স্থল অভিযান আরও সম্প্রসারিত করতে বুধবার ওই অঞ্চলের উত্তর-দক্ষিণের প্রধান যোগাযোগব্যবস্থা বন্ধ করে দেওয়া হয়েছে। ইসরায়েলের সেনারা এ যোগাযোগ বন্ধ করে দিয়েছেন।

গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, নতুন করে ইসরায়েলি হামলায় গত দুদিনে ৯৭৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মধ্যে ১৯০ জনের বেশি শিশু রয়েছেন। বৃহস্পতিবার সকালের দিকে দেশটির হামলায় আরও ১০০ ফিলিস্তিনি নিহত হন।

হামাসের সামরিক শাখা আল কাসেম ব্রিগেড জানিয়েছে, গাজার বেসামরিক নাগরিকদের ওপর ইসরায়েলি গণহত্যার জবাবে তেল আবিবে রকেট হামলা চালানো হয়েছে। তেল আবিবে এম৯০ রকেটের একটি ব্যারেজ ছোড়া হয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, গাজা থেকে নিক্ষেপ করা একটি প্রোজাক্টাইল আটকে দেওয়া হয়েছে। এছাড়া অন্য দুটি প্রোজেক্টাইল জনবসতিহীন এলাকায় ফাকা জায়গায় পতিত হয়েছে।

এর আগে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। গোষ্ঠীটির হামলার কারণে ইসরায়েলজুড়ে সাইরেন বেজে উঠেছে।

ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ) জানিয়েছে, ইসরায়েলি বিমানবাহিনী (আইএএফ) ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলি আকাশসীমায় প্রবেশের আগেই তা প্রতিহত করেছে। এই ঘটনার পর কোনো ক্ষয়ক্ষতি বা গুরুতর আহতের খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত ১৮ মার্চ ইসরায়েলি বাহিনী গাজায় বিমান হামলা শুরু করে। জানুয়ারিতে ঘোষিত যুদ্ধবিরতির পর এটি সবচেয়ে তীব্র হামলা ছিল। এই হামলায় ৪০০-এরও বেশি ফিলিস্তিনি নিহত হন। যাদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই হামলাকে ‘কেবল শুরু’ হিসেবে বর্ণনা করেছেন এবং হামাসকে তাদের কর্মকাণ্ড বন্ধ না করলে আরও তীব্র হামলার হুমকি দিয়েছেন।

এই পরিস্থিতিতে, ইয়েমেনের হুথি বিদ্রোহীরা ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরের দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দাবি করেছে। তবে ইসরায়েলি সেনাবাহিনী এই ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করার দাবি করেছে। এই ঘটনায় সাইরেন বেজে ওঠে, তবে কোনো গুরুতর ক্ষয়ক্ষতি বা আহতের খবর পাওয়া যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচ গেট

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১০

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

১১

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

১২

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

১৩

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

১৪

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

১৫

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

১৬

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

১৭

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

১৮

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

১৯

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

২০
X