কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ মার্চ ২০২৫, ০৮:৪২ পিএম
অনলাইন সংস্করণ

৭২ ঘণ্টায় গাজায় ২০০+ শিশু নিহত : ইউনিসেফ

আশ্রয় নেওয়া এক ফিলিস্তিনি শিশু আকাশের দিকে তাকিয়ে হয়তো বলছে আমিও আসছি। প্রতীকী ছবি
আশ্রয় নেওয়া এক ফিলিস্তিনি শিশু আকাশের দিকে তাকিয়ে হয়তো বলছে আমিও আসছি। প্রতীকী ছবি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের সামরিক হামলায় চলতি সপ্তাহে দুই শতাধিক শিশু নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফ।

সংস্থাটির মুখপাত্র রোজালিয়া পাওলিন জানিয়েছেন, যুদ্ধবিরতির চুক্তি ভেঙে ইসরায়েল যখন গাজায় পুনরায় হামলা শুরু করে, তখন থেকেই এ মৃত্যুর মিছিল অব্যাহত রয়েছে।

শুক্রবার (২১ মার্চ) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি হামলায় এ পর্যন্ত অন্তত ৪৯ হাজার ৬১৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহতের সংখ্যা ১ লাখ ১২ হাজার ৯৫০ ছাড়িয়েছে।

তবে গাজার সরকারি প্রচার মাধ্যম অফিস দাবি করেছে, মোট নিহতের সংখ্যা ৬১ হাজার ৭০০-এর বেশি হতে পারে। ধ্বংসস্তূপের নিচে এখনো বহু মানুষ চাপা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে।

চিকিৎসা সূত্রের বরাত দিয়ে আল-জাজিরা জানায়, মঙ্গলবার থেকে শুরু হওয়া নতুন আক্রমণে ৫৯০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েলের বিমান হামলা এবং স্থল অভিযানের ফলে মৃতের সংখ্যা দ্রুত বাড়ছে।

এদিকে, ইসরায়েলি সামরিক বাহিনী নিশ্চিত করেছে যে, তাদের বাহিনী দক্ষিণ গাজার রাফাহ শহরে স্থল অভিযান শুরু করেছে। পাশাপাশি, উত্তর গাজার বেইত লাহিয়া এবং গাজার মধ্যাঞ্চলের দিকেও তারা অগ্রসর হচ্ছে। ফলে মানবিক সংকট আরও তীব্র হয়ে উঠেছে।

গত বছরের ৭ অক্টোবর হামাস ইসরায়েলে হামলা চালালে ১,১৩৯ জন নিহত হয় এবং ২০০ জনেরও বেশি ইসরায়েলিকে গাজায় আটক করে। এর প্রতিক্রিয়ায় ইসরায়েল ব্যাপক সামরিক অভিযান চালায়, যা ভয়াবহ প্রাণহানি ও মানবিক বিপর্যয় সৃষ্টি করেছে।

ইউনিসেফ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলো যুদ্ধ বন্ধ করে গাজায় দ্রুত মানবিক সহায়তা পৌঁছানোর আহ্বান জানিয়েছে। শিশুদের ব্যাপকহারে হতাহতের ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

১০

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

১১

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

১২

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

১৩

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

১৪

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

১৫

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

১৬

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত গ্রেপ্তার

১৭

সাকিবের পর এবার দীঘির ‘পল্টি’?

১৮

বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

১৯

লটকন বাগান দেখাবে বলে ২ শিক্ষার্থীকে অপহরণচেষ্টা

২০
X