কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ মার্চ ২০২৫, ০৩:০৭ পিএম
অনলাইন সংস্করণ

প্রতিবন্ধী সেজে পালাচ্ছিলেন ‘আসাদের মুফতি’, পরে যা হলো

শেখ আহমেদ বাদরেদ্দিন হাসোন ও বাশার আল আসাদ। ছবি : সংগৃহীত
শেখ আহমেদ বাদরেদ্দিন হাসোন ও বাশার আল আসাদ। ছবি : সংগৃহীত

সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের সহযোগী ছিলেন গ্র্যান্ড মুফতি শেখ আহমেদ বাদরেদ্দিন হাসোন। এ কারণে তাকে অনেকে ‘আসাদের মুফতি’ হিসেবে ডাকতেন। সিরিয়ার গৃহযুদ্ধ এবং পরবর্তী সময়ে আসাদের চালানো গণহত্যায় সমর্থন জানান সাবেক এই গ্র্যান্ড মুফতি। এমনকি ২০১৭ সালে মিয়ানমারের রোহিঙ্গা মুসলিমদের ওপর দেশটির সেনাবাহিনী ও বৌদ্ধ সন্ত্রাসীরা যে নির্মম গণহত্যা চালায় সেটিতেও সমর্থন জানিয়েছিলেন তিনি।

২০১৭ সালে জানা যায়, আসাদবিরোধী যে হাজার হাজার মানুষকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে সেগুলোর অনুমোদন দিয়েছিলেন তিনজন। যার অন্যতম হলেন এই বিতর্কিত গ্র্যান্ড মুফতি শেখ আহমেদ বাদরেদ্দিন হাসোন।

জানা গেছে, আসাদ শিয়া ধর্মাবলম্বী হলেও বিতর্কিত এ গ্র্যান্ড মুফতি ছিলেন সুন্নি মুসলিম। আসাদের পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন তিনি। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর প্রতিবন্ধীর ছদ্মবেশে দেশ থেকে পালানোর পরিকল্পনা করেন তিনি।

কিন্তু শেষ রক্ষাটা আর হয়নি। প্রতিবন্ধী সেজে বিদেশে পালানোর জন্য বিমানবন্দরে প্রবেশে করেন তিনি। ঢুকে যান দামেস্ক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জেও। কিন্তু সন্দেহ হওয়ায় সেখানে থাকা নিরাপত্তারক্ষীরা আটক করেন তাকে। পরে জানা যায়, এই ব্যক্তিই আসাদের অপরাধমূলক কর্মকাণ্ডে সমর্থন দেওয়া একজন। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়। বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম নিউ আরব।

শেখ আহমেদ বাদরেদ্দিন হাসোন ২০০৫ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত সিরিয়ার গ্র্যান্ড মুফতি ছিলেন। ওই বছর এ পদটি বিলোপ করেন সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদ। গত ডিসেম্বরে আসাদের পতনের পর তাকে আটক করে আবার ছেড়ে দেওয়া হয়েছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পোল্যান্ডের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ফেরত দিলেন জেলেনস্কি

বিটিআইয়ের সিইও হিসেবে যোগ দিলেন মাহবুবুর রহমান

প্রথমার্ধেই জাপানের দাপট, বিশ্বকাপ থেকে বিদায়ের শঙ্কায় তিউনিসিয়া

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিলের চেষ্টা, আটক ১০

‘সবার আগে পরিবার’  / ইরানের বিপক্ষে ম্যাচের আগেই বেলজিয়াম শিবিরে দুঃসংবাদ

এমপি হানজালাকে চিড়িয়াখানায় রাখা হোক: রাশেদ খাঁন 

মাদক সেবনের ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে অব্যাহতি

মাদরাসা ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মারা গেছেন

১০

গোলের আনন্দ থেকে সবুজের বার্তা: বিশ্বকাপ ঘিরে ব্যতিক্রমী উদ্যোগ

১১

কুমিল্লা বিসিকে তৈরি হচ্ছিল অবৈধ ওষুধ, মালিক আটক

১২

লন্ডনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩

১৩

সোমবার পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

১৪

দাম কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১৫

ছাগল উদ্ধারে গিয়ে নিহত ৪: পরিবারের পাশে আইসিটি মন্ত্রী

১৬

ভাঙল রেকর্ড, ব্রাজিলকেও ছাড়িয়ে গেল নেদারল্যান্ডস

১৭

২১ জুন / আজকের নামাজের সময়সূচি

১৮

১৩ বছর আগের হত্যা মামলায় জামায়াত নেতা গ্রেপ্তার

১৯

কানাডায় মসজিদের ইমামের ওপর হামলা

২০
X