কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ মার্চ ২০২৫, ০১:৫২ পিএম
আপডেট : ৩০ মার্চ ২০২৫, ০১:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

উৎসবমুখর পরিবেশে আমিরাতে ঈদ উদযাপন

আরব আমিরাতে (ইউএই) ঈদ উদযাপনের দৃশ্য। ছবি : সংগৃহীত
আরব আমিরাতে (ইউএই) ঈদ উদযাপনের দৃশ্য। ছবি : সংগৃহীত

উৎসবমুখর পরিবেশে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) পালিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। দীর্ঘ এক মাস সিয়াম-সাধনার পর মানুষ ঈদ আনন্দ ভাগাভাগি করে নিচ্ছেন। গাল্ফ নিউজ প্রকাশিত বেশকিছু ছবিতে আমিরাতের বিভিন্ন মসজিদ ও ময়দানে মুসল্লিদের মুসল্লিদের ব্যাপক ভিড় দেখা গেছে।

সৌদি আরবের প্রতিবেশী দেশটিতে শনিবার সন্ধ্যায় শাওয়াল মাসের নতুন চাঁদ দেখা গেছে। ফলে রোববার (৩০ মার্চ) সেখানে পবিত্র ঈদুল ফিতর উদযাপন হচ্ছে।

গালফ নিউজ জানিয়েছে, আমিরাতে রোববার (৩০ মার্চ) ভোর থেকে ঈদুল ফিতর উদযাপন শুরু হয়েছে। দেশজুড়ে অসংখ্য মুসল্লি মসজিদ ও নামাজের মাঠে একত্রিত হয়ে ঈদের নামাজ আদায় করেছেন। পরে তারা একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

এর আগেই আমিরাতজুড়ে ঈদ জামাতের সময় ঘোষণা করে দেশটির সরকার। বিভিন্ন শহরে বা বিভিন্ন স্থানে ভিন্ন ভিন্ন সময়ে ঈদের নামাজ অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশ থেকে আরব আমিরাতের সময় দুই ঘণ্টা পিছিয়ে রয়েছে।

রাজধানী আবুধাবিতে ঈদের জামাত স্থানীয় সময় সকাল ৬টা ২২ মিনিটে, দুবাইয়ে ৬টা ২০ মিনিটে, আল আইনে ৬টা ২৩ মিনিটে, শারজাহ ও আজমানে ৬টা ১৯ মিনিটে, রাস আল খাইমায়ে ৬টা ১৭ মিনিটে, ফুজাইরাহে ৬টা ১৫ মিনিটে, খোরফাক্কানে ৬টা ১৬ মিনিটে এবং উম্মে আল কুইনে ৬টা ১৮ মিনিটে।

শারজাহের বাদশাহ ফয়সাল মসজিদে হাজার হাজার মুসল্লি ঈদের নামাজের জন্য একত্রিত হন। সেখানে নারীরাও দলে দলে জামাতে শরিক হয়েছেন। নামাজের পর আরব্য শিশুদের ঝুড়িতে করে চকলেট, মিষ্টান্ন ও জুস বিতরণের চমৎকার দৃশ্য দেখা যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে আজ কোথায় কী

কাতারে বিস্ফোরণ, নিহতরা সবাই ভারত ও পাকিস্তানের শ্রমিক

বদ্ধ ঘরে কেক কেটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

স্কটল্যান্ডের বিপক্ষে কি খেলবেন নেইমার? 

দেশের ১৫ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত

‘সিলেটে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে বন্যার আশঙ্কা, প্রস্তুত সিসিক’ 

প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে গিয়ে ধরা

হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত, পরিস্থিতি এখন ভালো রয়েছে: ট্রাম্প

বিএম কলেজে ছাত্রদলের দুই গ্রুপের হামলা, উত্তপ্ত ক্যাম্পাস

হালান্ডের জোড়া গোলে নকআউটে নরওয়ে

১০

২৩ জুন / ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

১১

ক্লোসাকে ছুঁয়ে মেসির পিছু ছুটছেন এমবাপ্পে

১২

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

১৩

সেনেগালকে গোলবন্যায় ভাসাচ্ছে নরওয়ে

১৪

ইরাককে নিয়ে ছেলেখেলা করে পরের রাউন্ডে ফ্রান্স

১৫

দীর্ঘ বিরতির পর ফের শুরু ফ্রান্স-ইরাক ম্যাচ

১৬

সেনেগালের মুখোমুখি নরওয়ে, বিশ্বমঞ্চে লড়াইয়ে নামলেন হালান্ড-মানে

১৭

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

১৮

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

১৯

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স-ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

২০
X