কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৫, ০৮:২৩ পিএম
আপডেট : ০৫ এপ্রিল ২০২৫, ০৯:০১ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলের বিরুদ্ধে ‘জিহাদের’ আহ্বান জানিয়ে ‘ফতোয়া’ জারি

মুসলিম ধর্মতাত্ত্বিকদের অভিজাত সংগঠন ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব মুসলিম স্কলার্স (আইইউএমএস) মহাসচিব আলি আল কারদাঘি। ছবি : সংগৃহীত
মুসলিম ধর্মতাত্ত্বিকদের অভিজাত সংগঠন ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব মুসলিম স্কলার্স (আইইউএমএস) মহাসচিব আলি আল কারদাঘি। ছবি : সংগৃহীত

বিশ্বের সব মুসলিম ও মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশকে ইসরায়েলের বিরুদ্ধে ‘জিহাদ’ করার আহ্বান জানিয়ে একটি বিরল ধর্মীয় ফরমান বা ‘ফতোয়া’ জারি করেছেন বেশ কয়েকজন বিশিষ্ট মুসলিম পণ্ডিত।

অবরুদ্ধ গাজার বাসিন্দাদের ওপর ১৭ মাস ধরে চলা নৃশংস ও নির্বিচার ইসরায়েলি হামলার প্রতিক্রিয়ায় শুক্রবার তারা এ ফতোয়া জারি করেন। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডেল ইস্ট আই তাদের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়, এই ফতোয়া ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব মুসলিম স্কলারস (আইইউএমএস)-এর মহাসচিব আলি আল কারদাঘি কর্তৃক জারি করা হয়েছে।

স্থানীয় সময় শুক্রবার (৪ এপ্রিল) ফতোয়াটি প্রকাশিত হয় এবং এতে বিশেষভাবে গাজার মুসলিমদের বিরুদ্ধে ইসরায়েলের চলমান সহিংসতার বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে সমন্বিত সামরিক, অর্থনৈতিক ও রাজনৈতিক হস্তক্ষেপের আহ্বান জানানো হয়েছে।

আইইউএমএস-এর নেতা আলি আল কারদাঘি বলেন, গাজায় ধ্বংসযজ্ঞ বন্ধে আরব ও ইসলামিক দেশগুলো ব্যর্থ হলে, তা ইসলামিক আইন অনুযায়ী আমাদের নিপীড়িত ফিলিস্তিনি ভাইদের বিরুদ্ধে একটি বড় অপরাধ হবে।

এই ফতোয়ার মধ্যে ১৫টি দফা রয়েছে, যা ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকরী পদক্ষেপ গ্রহণের জন্য আহ্বান জানায়। বিশেষত, ইসরায়েলকে অস্ত্র বিক্রি করা, তাদের পরিবহন পথকে সহায়তা করা এবং শান্তিচুক্তি পুনর্বিবেচনা করার ওপর জোর দেওয়া হয়েছে।

এই ফরমানের প্রতি বিশ্বের ১৪ জন মুসলিম পণ্ডিত সমর্থন জানিয়েছেন এবং তারা সকল মুসলিম দেশকে ইসরায়েলির সঙ্গে করা শান্তিচুক্তিগুলো পুনঃমূল্যায়ন করতে বলছেন।

কারদাঘি বলেন, গাজার মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করতে সহায়তা করা কাফের শত্রুকে (ইসরায়েল) সমর্থন করার চেষ্টাও নিষিদ্ধ। তিনি আরও বলেন, এদের কাছে অস্ত্র বিক্রি কিংবা আন্তর্জাতিক জলসীমায় সাহায্য করা কোনোভাবেই মেনে নেওয়া যাবে না।

এই ফতোয়া বিশ্বব্যাপী সুন্নি মুসলিমদের মধ্যে বিশেষ গুরুত্ব বহন করে, কারণ কারদাঘি একজন প্রখ্যাত ধর্মীয় নেতা। তার কথাগুলো বিশ্বের ১৭০ কোটি সুন্নি মুসলমানের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়।

বিশ্লেষকরা বলছেন, এটি শুধু একটি ধর্মীয় আদেশ নয়, বরং একটি আন্তর্জাতিক রাজনৈতিক ও সামরিক স্তরে ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর আহ্বান। এই ফতোয়া আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য একটি স্পষ্ট বার্তা বহন করছে, যাতে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সব দলের দুই ম্যাচ শেষে কার অবস্থান কোথায়

কারাগারে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতার মৃত্যু

ডেঙ্গু প্রতিরোধে ১৯ সদস্যের জাতীয় টাস্কফোর্স গঠন

‘তিথির হাতের মেহেদী দেওয়া ছবিতে আলভী লেখা এআই জেনারেটেড’

গান আছে, সম্মান আছে; নেই শুধু চিকিৎসার টাকা

দুই দিনের রিমান্ডে আলভী

বান্দরবানের পাহাড়ে মিলল কঙ্কাল, পাশে কাঁধের ব্যাগ

তৃষার এক পোস্টেই সকল গুঞ্জনের সমাপ্তি

সামনের সারির একটি আসনের বিনিময়ে নীতি বিকিয়ে দিলেন: তাসনিম জারা

নকআউটে যেতে যে সমীকরণ মেলাতে হচ্ছে ব্রাজিলকে

১০

রাজধানীতে ৩ দিন যেসব সড়ক এড়িয়ে চলবেন

১১

দেশে ফিরলেন লিবিয়ায় আটক সেই যুবক  ‎

১২

মালিকানা পরিবর্তন নিয়ে বিআরটিএ’র জরুরি নির্দেশনা

১৩

নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক ৪

১৪

বহু বছর পর আবারও এক হলেন তিন কিংবদন্তি, কিন্তু কেন?

১৫

মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’: মাহফুজ আলম

১৬

ইরানে পুনরায় ফ্লাইট চালু করতে আগ্রহী লুফথানসা

১৭

রাতের আঁধারে বাংলাদেশে প্রবেশ, এলাকাবাসীর হাতে আটক ৪

১৮

করপোরেট রূপান্তরের নতুন যাত্রায় সুপার স্টার গ্রুপ

১৯

ফের সচল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের তৃতীয় ইউনিট

২০
X