কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ জুলাই ২০২৫, ০৫:১৮ পিএম
অনলাইন সংস্করণ

ফিলিস্তিনিদের চাকরি দেওয়ায় বিশ্ববিদ্যালয়ের ক্যাফে সিলগালা

বন্ধের নোটিশ সাঁটাচ্ছে পুলিশ। ছবি  : সংগৃহীত
বন্ধের নোটিশ সাঁটাচ্ছে পুলিশ। ছবি : সংগৃহীত

তেলআবিব বিশ্ববিদ্যালয়ের ক্যাফে ৩০ দিনের জন্য বন্ধ করে দিয়েছে পুলিশ। অবৈধভাবে ইসরায়েলে প্রবেশকারী দুই ফিলিস্তিনিকে নিয়োগ দেওয়ার দায়ে এ শাস্তিমূলক সিদ্ধান্ত কার্যকর করা হয়।

রোববার (২৭ জুলাই) পুলিশ ক্যাফের সব কার্যক্রম বন্ধ করে শাটার নামিয়ে দেয়। পরে কর্মকর্তাদের উপস্থিতিতে ৩০ দিনের জন্য সিলগালা করে নোটিশ সাঁটিয়ে দেয় পুলিশ। খবর দ্য টাইমস অব ইসরায়েলের।

ওই ফিলিস্তিনিরা পশ্চিম তীরের বাসিন্দা। তারা অবৈধভাবে ইসরায়েলে প্রবেশ করেন। পরে তেলআবিব বিশ্ববিদ্যালয়ের একটি ক্যাফেতে স্বল্প বেতনে নিয়োগ পান।

পুলিশ জানিয়েছে, গত ১৮ জুলাই ক্যাফেতে তল্লাশি চালানোর সময় তারা অবৈধভাবে ইসরায়েলে প্রবেশকারী দুই ফিলিস্তিনিকে খুঁজে পেয়েছে। এদের একজন হেব্রনের বাসিন্দা এবং অপরজন বেইত উলার বাসিন্দা। দুজনের বয়স ২০ বছর।

ওই দিনই পুলিশ তাদের দুজনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করে। আর এ সময় বিশ্ববিদ্যালয়ের দায় নিয়ে তথ্য সংগ্রহ করে পুলিশ। প্রাথমিক তদন্তে তেলআবিব বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণের সুপারিশ আসে। এরপরই আজ আবার ক্যাম্পাসে পুলিশ প্রবেশ করে।

৩০ দিনের জন্য ক্যাফে বন্ধ রাখার নির্দেশ দিয়ে ইসরায়েল পুলিশ বলেছে, শাস্তির সময় শেষ হওয়ার আগে ক্যাফে চালু করলে নেওয়া হবে পরবর্তী পদক্ষেপ। চাকরি দেওয়ার ক্ষেত্রে নিয়োগকারী কর্তৃপক্ষকে আরও সতর্ক হতে হবে। এ ছাড়া অবৈধ ফিলিস্তিনিদের ব্যাপারে কোনো তথ্য পেলে সঙ্গে সঙ্গে পুলিশকে অবহিত করতে বলা হয়েছে।

কালবেলা/এএএম/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে হাম-নিউমোনিয়ায় ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২৭

পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশ প্রধানমন্ত্রীর

লালমনিরহাটে চোরাচালান মামলায় ভারতীয় নাগরিকের কারাদণ্ড

প্রধানমন্ত্রীর সঙ্গে রিহ্যাব প্রেসিডেন্টের সাক্ষাৎ

সেই ইকনের পাশে দাঁড়াচ্ছেন ডেপুটি স্পিকার ও লতিফ মাস্টার ফাউন্ডেশন

অনশন ভাঙতে যে শর্ত দিলেন সোনম ওয়াংচুক

মেসি-রোনালদোর কাতারে নাম লিখিয়ে অবসরে ওচোয়া

এমপি পদ ছাড়তে গাজী নজরুলকে জামায়াতের আলটিমেটাম

নাটোরে হত্যা ও ডাকাতি মামলায় ৪ জনের যাবজ্জীবন

নতুন টেস্ট ও ওয়ানডে অধিনায়কের নাম ঘোষণা করল আফগানিস্তান

১০

জুলাই আন্দোলনে সবচেয়ে বেশি প্রাণ দিয়েছে ছাত্রদল: ডিএনসিসি প্রশাসক

১১

বিয়ের আশ্বাসে বিধবাকে ধর্ষণের অভিযোগ, আদালতে মামলা

১২

জুলাই অভ্যুত্থানের দুই বছরেও পূরণ হয়নি শ্রমিকের প্রত্যাশা: সাইফুল হক

১৩

অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ, হুমকির মুখে দেখার হাওরের বিস্তীর্ণ ফসলাদি

১৪

ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই: মির্জা ফখরুল

১৫

ভারী বৃষ্টিতে বাড়ছে নদ-নদীর পানি, ফের দেশে বন্যার শঙ্কা

১৬

গণভোটের বিরুদ্ধে গিয়ে সংবিধান বাস্তবায়ন করছে বিএনপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৭

যুদ্ধে নিহত মার্কিন সেনাদের মরদেহ গ্রহণ সবচেয়ে কঠিন কাজ: ট্রাম্প

১৮

জনপ্রতিনিধিরা জনগণের কল্যাণে কাজ করবে, লুটপাট করা তাদের দ্বায়িত্ব না: খোকন

১৯

আমেরিকানরা ইরান যুদ্ধের বিরুদ্ধে নয়, দাবি ট্রাম্পের

২০
X