মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৫, ০৩:২৯ পিএম
আপডেট : ১৬ এপ্রিল ২০২৫, ০৪:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

সৌদি আরবের জন্য খুলছে ইউরোপের দ্বার

সৌদি আরবের পতাকা ও ভিসার আবেদন। ছবি : সংগৃহীত
সৌদি আরবের পতাকা ও ভিসার আবেদন। ছবি : সংগৃহীত

দীর্ঘদিন ধরে ইউরোপ সফর সৌদি নাগরিকদের জন্য ছিল একরকম কাগজপত্রের যুদ্ধ। ভিসার আবেদন, সাক্ষাৎকার, নানা রকম নিয়মকানুন—সব মিলিয়ে ইউরোপে পা রাখা সহজ ছিল না। অথচ সৌদি আরব শুধু তেলসমৃদ্ধ দেশই নয়, মুসলিম বিশ্বের অন্যতম কৌশলগত ও কূটনৈতিক শক্তিও। সেই শক্তির ঝলক দেখাল মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশটি। দেশটির জন্য খুলছে ইউরোপের দ্বার।

মঙ্গলবার (১৫ এপ্রিল) গালফ নিউজের এক প্রতিবেদেনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি নাগরিকদের জন্য ভিসা-মুক্ত ইউরোপ সফরের দরজা খুলতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন-ইইউ। খুব শিগগিরই সৌদি নাগরিকরা শেনজেন অঞ্চলে প্রবেশ করতে পারবেন বিনা ভিসায়। এই তথ্য জানিয়েছেন সৌদি আরবে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত ক্রিস্টোফ ফার্নাউড।

সংবাদমাধ্যম এআরওয়াই নিউজ জানিয়েছে, মুসলিম বিশ্বের অন্যতম প্রভাবশালী দেশ সৌদি আরবকে ভিসা-মুক্ত প্রবেশাধিকার দিতে চলেছে ইউরোপীয় ইউনিয়ন। ফলে সৌদি নাগরিকরা শিগগিরই শেনজেন অঞ্চলে ভিসা-মুক্ত ভ্রমণ করতে পারবেন।

সৌদি আরবে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত ক্রিস্টোফ ফার্নাউড সম্প্রতি জানিয়েছেন, এই উদ্যোগ কার্যকর হলে সৌদি নাগরিকরা ইউরোপীয় ইউনিয়নের ২৭টি সদস্য রাষ্ট্রে স্বল্পমেয়াদি ভ্রমণের জন্য ভিসা ছাড়াই যাতায়াত করতে পারবেন।

ইউরোপীয় কমিশন ইতোমধ্যেই সৌদি আরবসহ বাহরাইন, কুয়েত, কাতার ও ওমানের নাগরিকদের জন্য ভিসার নিয়ম সহজ করেছে। নতুন নিয়ম অনুযায়ী, এসব দেশের নাগরিকদের ৫ বছর মেয়াদি মাল্টিপল এন্ট্রি ভিসা দেওয়া হচ্ছে, যার মাধ্যমে একাধিকবার স্বল্পমেয়াদে ইউরোপে ভ্রমণ করা যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ জিতেছে ২বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

১০

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

১১

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

১২

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

১৩

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

১৪

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৫

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

১৬

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

১৭

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

১৮

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

১৯

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

২০
X