কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৫, ০৮:৪০ পিএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্র-ইরান পরামাণু বৈঠক, তেহরান সফরে সৌদির প্রতিরক্ষামন্ত্রী

ইরান সফরে সৌদি প্রতিরক্ষামন্ত্রী। ছবি : সংগৃহীত
ইরান সফরে সৌদি প্রতিরক্ষামন্ত্রী। ছবি : সংগৃহীত

ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার আগেই তেহরান সফরে গিয়েছেন সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) তিনি ইরানের রাজধানী তেহরানে পৌঁছেছেন।

বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেতনে এ তথ্য জানানো হয়েছে।

সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদসংস্থা সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, সফরে ইরানের শীর্ষ রাজনৈতিক ও নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন প্রতিরক্ষামন্ত্রী। তিনি একটি একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। সফরে ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মোহাম্মদ বাঘেরিসহ অন্যান্য শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে।

বাতাংসংস্থা ইরনা জানিয়েছে, আলোচনার মূল বিষয়বস্তু হবে প্রতিরক্ষা সম্পর্ক জোরদার, আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি, শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে যৌথ লড়াই।

সৌদির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ জানায়, প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ দ্বিপাক্ষিক সম্পর্ক ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে একাধিক বৈঠকে অংশ নেবেন।

২০২৩ সালের মার্চ মাসে, চীনের মধ্যস্থতায় সৌদি আরব ও ইরান কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের ঘোষণা দেয়। ২০১৬ সালে তেহরানে সৌদি দূতাবাস ও মাশহাদে কনস্যুলেটে হামলার পর সৌদি আরব ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিল।

এর আগে গত বছরের নভেম্বর মাসে, সৌদি সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ ফায়াদ আল-রুওয়াইলি তেহরানে ইরানি প্রতিরক্ষা প্রধান বাঘেরির সঙ্গে বৈঠক করেন। সেই সময়ও প্রতিরক্ষা কূটনীতি ও দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জর্ডানকে হারিয়ে বিশ্বকাপে টিকে রইল আলজেরিয়া

স্কুলছাত্রী মারিয়া হত্যাকাণ্ডে ১৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৮

বিশ্বকাপের গোল্ডেন বুটের লড়াইয়ে মেসির প্রতিদ্বন্দ্বী কারা

ধানমন্ডি ৩২ নম্বরে সাংবাদিকদের ওপর হামলা

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সেনা টহল

চারটি বিশাল গ্যাস ক্ষেত্রের সন্ধান পেল মিয়ানমার

‘বাংলার জয়যাত্রার’ দীর্ঘ প্রতীক্ষার অবসান

পবিত্র আশুরা উপলক্ষে ডিএমপির নির্দেশনা

ডিবির এসআইসহ ৬ পুলিশ সদস্য প্রত্যাহার

সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’

১০

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে জেন্টল পার্ক, বেতন ২০ হাজার টাকা

১১

এমপিপুত্রের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি ডিবি

১২

যুবলীগের মিছিল থেকে পুলিশকে হত্যার হুমকি, গ্রেপ্তার ৩৪

১৩

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, মুক্তির জন্য ছাত্রদলের তদবিরের অভিযোগ

১৪

জমি বিক্রি-বাড়িতে সাজ, বিশ্বকাপ জিতলেই বিয়ে মেসি মুগ্ধ শামীমের

১৫

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে পাঠাও

১৬

সাভারে দুই এএসআই ও কনস্টেবল প্রত্যাহার

১৭

ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র 

১৮

সরকারি সহায়তার তালিকায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ বারহাট্টার প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকরা

১৯

রাজধানীতে আজ কোথায় কী

২০
X