কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৫, ০৬:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

পূর্ব জেরুজালেমে খ্রিস্টানদের সঙ্গে যা করল ইসরায়েলি পুলিশ

জেরুজালেম। ছবি : সংগৃহীত
জেরুজালেম। ছবি : সংগৃহীত

নিজেদের ধর্মীয় অনুষ্ঠান পালন করতে গিয়ে পূর্ব জেরুজালেমে বিপাকে পড়েছেন খ্রিস্টানরা। ভিডিও ফুটেজে দেখা যায়, ইসরায়েলি পুলিশের সঙ্গে তাদের ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। হোলি স্যাটারডে উপলক্ষে চার্চ অব হোলি সেপুলচারে ঢুকতে চেয়েছিলেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা। তবে তাদের ঢুকতে বাধা দেয় ইসরায়েলি পুলিশ। এরপর উভয়পক্ষের মধ্যে হাতাহাতি হয়।

ভিডিওতে দেখা যায়, চার্চের প্রবেশমুখে খ্রিস্টান ধর্মাবলম্বী কিছু ব্যক্তিকে ধাক্কা দিচ্ছে ইসরায়েলি পুলিশ। এ সময় একটি শিশুকে কাঁদতে দেখা যায়। প্রার্থনাকারীদের ওই এলাকা ছাড়ার নির্দেশ দেওয়ার পর এ ঘটনা ঘটে।

অর্থডক্স খ্রিস্টান কমিউনিটি গুড ফ্রাইডের পরদিন হোলি স্যাটারডে পালন করে থাকে। এর পরদিনই ইস্টার সানডে পালন করে অর্থডক্স খ্রিস্টানরা। এ উপলক্ষে চার্চে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। হোলি স্যাটারডেতে আবার হোলি ফায়ারও জ্বালিয়ে থাকেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা।

ফিলিস্তিনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ওয়াফার জানিয়েছে, ইসরায়েলি পুলিশ পুরাতন শহরের গির্জার দিকে যাওয়ার রাস্তাগুলোতে সামরিক চেকপয়েন্ট স্থাপন করেছে, পরিচয়পত্র পরীক্ষা করেছে এবং অনেক তরুণকে প্রবেশ করতে বাধা দিয়েছে। তবে ইসরায়েলি পুলিশ বলছে, হোলি স্যাটারডেতে নিরাপত্তা নিশ্চিতেই এ ধরনের পদক্ষেপ নিয়েছে তারা।

সংবাদ সংস্থাটি আরও জানিয়েছে, ইসরায়েলি পুলিশ দখলকৃত পশ্চিম তীরের হাজার হাজার খ্রিস্টানকে হোলি স্যাটারডে উপলক্ষে জেরুজালেমে প্রবেশে বাধা দিয়েছে। মুসলিম এবং খ্রিস্টান উভয় ফিলিস্তিনিদের জন্য নিজেদের ধর্মীয় গুরুত্বপূর্ণ স্থাপনায় প্রবেশে কঠোর বিধি নিষেধ প্রয়োগ আরোপ করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ।

গির্জা সূত্র ওয়াফাকে জানিয়েছে, ফিলিস্তিনি অঞ্চলজুড়ে খ্রিস্টান সম্প্রদায়ের মানুষের সংখ্যা প্রায় ৫০,০০০ হওয়া সত্ত্বেও, এই বছর পশ্চিম তীরের খ্রিস্টানদের জেরুজালেমে প্রবেশের জন্য মাত্র ৬,০০০ পারমিট জারি করা হয়েছে।

এক বিবৃতিতে, প্রার্থনাকারীদের জেরুজালেমে প্রবেশে ইসরায়েলি কর্তৃপক্ষের বাধার তীব্র প্রতিবাদ জানিয়েছে ফিলিস্তিনের চার্চ বিষয়ক উচ্চ প্রেসিডেন্সিয়াল কমিটি। তারা এ বিষয়ে জরুরি আন্তর্জাতিক পদক্ষেপ নিতে জাতিসংঘ, মানবাধিকার সংস্থা, গির্জা এবং বিশ্বব্যাপী খ্রিস্টান প্রতিষ্ঠানগুলোর কাছে আবেদন জানিয়েছেন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

১০

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

১১

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

১২

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

১৩

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১৪

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১৫

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১৬

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৭

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৮

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৯

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

২০
X