কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৫, ১১:০২ এএম
আপডেট : ২৮ এপ্রিল ২০২৫, ১১:১৩ এএম
অনলাইন সংস্করণ

এফ-১৬ দিয়ে ইরানকে রুখে দিয়েছিল ইসরায়েল

ইসরায়েলি যুদ্ধবিমান। ছবি : সংগৃহীত
ইসরায়েলি যুদ্ধবিমান। ছবি : সংগৃহীত

বিদ্রোহীদের অভিযানে গেল বছরের ডিসেম্বরে দেশ ছেড়ে পালান সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদ। সে সময় তার পাশে দাঁড়ানোর চেষ্টা করে ইরান। আসাদকে উদ্ধারে বিমানও পাঠিয়েছিল। তবে ইরানের সে প্রচেষ্টাকে এফ-১৬ যুদ্ধবিমান দিয়ে রুখে দেয় ইসরায়েল।

সোমবার (২৮ এপ্রিল) বার্তাসংস্থা এপির বরাতে টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, গত বছর ইসরায়েলি যুদ্ধবিমান সিরিয়াগামী ইরানি বিমান আটকেছিল। তারা সিরিয়ার তৎকালীন প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে সহায়তা করতে সেনা পৌঁছাতে চেয়েছিল।

জুইশ নিউজ সিন্ডিকেটের আয়োজিত এক সম্মেলনে বক্তৃতা দিতে গিয়ে নেতানিয়াহু এ তথ্য জানান। তিনি বলেন, ইরান চেয়েছিল আসাদকে রক্ষা করতে, বিশেষ করে যখন ইরান-সমর্থিত হিজবুল্লাহ লেবাননে ইসরায়েলের সাথে লড়াইয়ে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছিল।

নেতানিয়াহু দাবি করেন, তারা আসাদকে বাঁচাতে চেয়েছিল। ইরান এক বা দুইটি বিমানবাহিনী ডিভিশন সিরিয়ায় পাঠাতে চেয়েছিল।

তিনি আরও বলেন, আমরা তা থামিয়ে দিয়েছি। আমরা কিছু এফ-১৬ যুদ্ধবিমান পাঠিয়েছিলাম কিছু ইরানি বিমানের দিকে। এর ফলে বিমানটি ফিরে যেতে বাধ্য হয়। বিমানটি দামেস্কের দিকে যাচ্ছিল। তবে এ বিষয়ে নেতানিয়াহু বিস্তারিত কোনো তথ্য দেননি।

গত ডিসেম্বরে বাশার আল-আসাদ ইসলামপন্থি বিদ্রোহীদের কাছে ক্ষমতাচ্যুত হন। আসাদের পতনেরে পর থেকে ইসরায়েল ও ইরানের ভূমিকাকে ঘিরে ব্যাপক সমালোচনা চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশকে বন্যার তথ্য দেওয়া অব্যাহত রেখেছে ভারত

সাজাপ্রাপ্ত আ.লীগ নেতা কিবরিয়া গ্রেপ্তার

আমির হামজাকে জিজ্ঞাসাবাদ করতে দুদকে যুবদল নেতার আবেদন

বিশ্বকাপে প্রথম পূর্ণাঙ্গ অনুশীলন সেশনে অংশ নিলেন নেইমার

ট্রাম্পের কস্তানজা মতবাদ: বুদবুদের জগত, যেখানে তিনিই রাজা 

পাঁচ জেলায় বিজিবি মোতায়েন

এমবাপ্পেকে ঠেকাতে ৩ গোলকিপার!

চুয়াডাঙ্গায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

স্ত্রী-নবজাতক সন্তান হারিয়ে শোকে স্তব্ধ হাজতি, মানবিক উদ্যোগ কারা কর্তৃপক্ষের

হত্যার পর ফেলে দেওয়া হয়েছিল নদীতে, ৬ দিন পর ভেসে উঠলো লাশ

১০

ইরানের তেল বিক্রির অনুমতি দিল যুক্তরাষ্ট্র

১১

হোয়াটসঅ্যাপ প্রধানের পদ ছাড়লেন ক্যাথকার্ট, দায়িত্বে কুনাল শাহ

১২

অস্ট্রিয়া-আর্জেন্টিনা ম্যাচে কে জিতবে, কী বলছে অপ্টা?

১৩

৯০ বছর বয়সেও লাল-সবুজের ফেরিওয়ালা আব্দুর রফ

১৪

বৃষ্টিতে ধসে পড়ল কালভার্ট, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ

১৫

ফেনীতে ‘আমরা জুলাই যোদ্ধা’ কমিটি ঘোষণা 

১৬

তৃণমূলের চেয়ারম্যান পদ থেকে সরানো হলো মমতাকে, বিদ্রোহীদের নতুন কমিটি গঠন  

১৭

সাতক্ষীরায় শিক্ষা কর্মকর্তাকে ‘হুমকি’ দেওয়ার অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে

১৮

মাদ্রাসাশিক্ষকদের বেতন জুলাইতে পরিশোধ করা হবে: শিক্ষামন্ত্রী

১৯

মাজারের ৭০০ বছরের ‘রীতি ভাঙলেন’ ডিসি সারওয়ার

২০
X