কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ মে ২০২৫, ১০:৩০ পিএম
অনলাইন সংস্করণ

আবারও বিস্ফোরণে কেঁপে উঠল ইরান

বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের পর আকাশে ধোয়া উড়তে দেখা যায়। ছবি : সংগৃহীত
বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের পর আকাশে ধোয়া উড়তে দেখা যায়। ছবি : সংগৃহীত

সম্প্রতি একের পর এক দুর্ঘটনায় ইরানের নিরাপত্তা ব্যবস্থাকে ঘিরে যখন নানা প্রশ্ন উঠছে, ঠিক তখনই ফের ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে কেঁপে উঠেছে দেশের পবিত্র নগরী মাশহাদ।

রোববার (৪ মে) ইরানের মেহের নিউজ এজেন্সি তাদের প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদন থেকে জানা যায়, স্থানীয় সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, শহরের একটি অঞ্চলে ভয়াবহ আগুন ও কালো ধোঁয়ার কুন্ডলি আকাশে উঠে যাচ্ছে। খবর

মাশহাদ শহরের ফায়ার সার্ভিসের প্রধান জানিয়েছেন, শহরের একটি মোটরসাইকেল কারখানা সংলগ্ন ৪ হাজার বর্গমিটারের একটি টায়ার ও কার্ডবোর্ড গুদামে এই আগুন লাগে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পুরো গুদামটিকে গ্রাস করে নেয়।

প্রতক্ষ্যদর্শীরা জানান, বিস্ফোরণের শব্দ এতটাই তীব্র ছিল যে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

মাশহাদ ফায়ার সার্ভিসের সিইও জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ কয়েকটি ইউনিট নিরবচ্ছিন্নভাবে কাজ করছে। তবে ততক্ষণে পুরো গুদাম ধ্বংস হয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার সঠিক কারণ জানা না গেলেও, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে কারখানায় থাকা দাহ্য পদার্থ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। এছাড়া কোনো ইঞ্জিনিয়ারি ত্রুটি বা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেও এই অগ্নিকাণ্ড ঘটতে পারে।

এই ঘটনার ফলে এখনো পর্যন্ত কোনো হতাহত বা প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে গুদামের সম্পূর্ণ অংশ ধ্বংস হওয়ায় ব্যাপক আর্থিক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

গত কয়েক মাসে ইরানের বিভিন্ন স্থানে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা বেড়ে গেছে। বিশেষ করে গুরুত্বপূর্ণ স্থাপনায় একের পর এক দুর্ঘটনা দেশের নিরাপত্তা ব্যবস্থার ওপর প্রশ্ন তুলেছে। এর আগে ইরানের সেনা স্থাপনা ও শিল্প কারখানায় বিস্ফোরণের ঘটনায় আন্তর্জাতিকভাবে আলোচনার সৃষ্টি হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঞ্চল্যকর শিশু তাবাসসুম ধর্ষণ মামলায় আসামির মৃত্যুদণ্ড

মায়ের জন্য অ্যাম্বুলেন্স পাইনি, তবু প্রতিশোধ চাই না: প্রধানমন্ত্রী

বাসের ধাক্কায় ইউপি সচিব নিহত

পর্তুগালে অনিশ্চয়তায় অভিবাসী শ্রমিকরা, চলছে চিরুনি অভিযান

সবার পায়ে গোলাপি জুতা, মেসির পায়ে কেন সাদা?  

‘সিলেটবাসীর দরকার, ডিসি সারওয়ার’

ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

নাটকের পর এবার ওটিটিতে কাজ করার ইঙ্গিত দিলেন জিম

আইসিএপিপির স্থায়ী কমিটির সদস্য হলেন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ

যুবদল নেতা সজিবের বহিষ্কারাদেশ প্রত্যাহার দাবি

১০

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

১১

প্রায় ৫০ বছর পর ভিসা ফি পাঁচ গুণ বাড়াল জাপান

১২

বাংলাদেশ-মালয়েশিয়া বৈঠকে তিন সমঝোতা চুক্তি স্বাক্ষর

১৩

ড্রেসিংরুমে চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান

১৪

মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ, পাশে মিলল লাল শাড়ি

১৫

‘ব্রেকিং ব্যাড’ খ্যাত হলিউড তারকার ইসলাম গ্রহণ

১৬

হারপিক ঢেলে ‘আর্জেন্টিনার জার্সি’ বানাল ব্রাজিল সমর্থকরা

১৭

উচ্চশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে শিক্ষক প্রশিক্ষণ সিরিজ শুরু করল ইউল্যাব

১৮

মাদক সেবনের অভিযোগে সিনিয়র-জুনিয়রের সংঘর্ষ, হাসপাতালে উভয় শিক্ষার্থী

১৯

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পর কত কমল তেলের দাম?

২০
X