কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ মে ২০২৫, ১১:২৮ এএম
অনলাইন সংস্করণ

ইয়েমেনের কয়েকটি গুরুত্বপূর্ণ বন্দরে ইসরায়েলের হামলা

ইসরায়েলি ফাইটার জেট। ছবি: সংগৃহীত
ইসরায়েলি ফাইটার জেট। ছবি: সংগৃহীত

ইসরায়েলের বিমান বাহিনী হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রণাধীন ইয়েমেনের কয়েকটি গুরুত্বপূর্ণ বন্দরে একাধিক হামলা চালিয়েছে। রবিবার (১২ মে) ইসরায়েলি গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, হুতিদের নিয়ন্ত্রিত রাস ইসা, হোদায়দা এবং আস-সালিফ বন্দরে হামলা চালানো হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, এসব স্থান থেকে ইসরায়েলের ওপর হামলা চালানো হচ্ছিল। খবর শাফাক নিউজের।

হামলার আগে ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র অ্যাভিচাই আদ্রায়ি উক্ত এলাকাগুলোর মানুষদের দ্রুত সরে যাওয়ার নির্দেশ দেন। তিনি এই বন্দরগুলোকে ‘সক্রিয় হুমকি’ হিসেবে উল্লেখ করেন।

তবে এখনো পর্যন্ত এই হামলায় ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। হুতি পক্ষ থেকেও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য আসেনি।

এই হামলার পেছনে রয়েছে গত শুক্রবার হুতিদের একটি পাল্টা হামলা। ওই দিন হুতি যোদ্ধারা ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দর এবং তেলআবিবের ইয়াফা এলাকায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। তার আগে ইসরায়েল ইয়েমেনের রাজধানী সানায় বিমান হামলা চালিয়ে আন্তর্জাতিক বিমানবন্দর, বিদ্যুৎকেন্দ্র ও শিল্প এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়।

হুতি গোষ্ঠী দাবি করছে, গাজায় ইসরায়েলের সামরিক অভিযানে ৬১ হাজার ৭০০-র বেশি বেসামরিক মানুষ নিহত ও ১ লাখ ১১ হাজারের বেশি আহত হওয়ায় তারা এই হামলা চালাচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাঠে বসে বিশ্বকাপ দেখতে একজন দর্শকের কত খরচ হচ্ছে?

‘আর্জেন্টিনা জিতলে ন্যাড়া হবো’, কথা রাখলেন ব্রাজিল সমর্থক

যুদ্ধবিমান বিধ্বস্তের আগে ইরানের আকাশে যে অদ্ভুত বস্তু দেখেন মার্কিন পাইলট

শ্যালিকাকে অপহরণ ও ধর্ষণের মামলায় দুলাভাইয়ের যাবজ্জীবন

ইনস্টাগ্রামে পরিচয়, ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে কিশোরীকে ব্ল্যাকমেইল

গোপালগঞ্জে পুলিশ-সেনার সতর্ক পাহারা, দেখা মেলেনি আ.লীগ নেতাকর্মীদের

ইউরোপে তীব্র তাপপ্রবাহে বিদ্যুৎ গ্রিডে চাপ, ব্ল্যাকআউট ও দাম বৃদ্ধির শঙ্কা

ডেঙ্গুসহ মশাবাহিত সব রোগ প্রতিরোধে উচ্চপর্যায়ের ‘টাস্কফোর্স’ গঠন

মামলা জটে আটকে ৩২৫০০ প্রধান শিক্ষকের নিয়োগ: শিক্ষামন্ত্রী

কেন পাকিস্তান সফরে গেলেন ইরানের প্রেসিডেন্ট?

১০

নিরাপদ খাদ্যের লড়াইয়ে গণমাধ্যম : এফওপিএল নিয়ে সাংবাদিক কর্মশালা

১১

নারী মাদককারবারিকে পুলিশে দিল ছাত্রদল

১২

চট্টগ্রামে ডেঙ্গু ঝুঁকিতে তিন স্কুলের দেড় হাজার শিক্ষার্থী

১৩

সংসদ সদস্যদের প্রতি স্পিকারের কড়া নির্দেশনা

১৪

ডেঙ্গু মোকাবিলায় শ্রীলঙ্কায় সেনা মোতায়েন

১৫

পানি পান করে হাসপাতালে ৩২ শিক্ষার্থী

১৬

হোয়াইট হাউসে হামলার ষড়যন্ত্র, এফবিআইয়ের জালে আরও দুজন

১৭

কাউকে গ্রেপ্তারের আগে সঠিকভাবে পরিচয় নিশ্চিত করুন : মেয়র শাহাদাত

১৮

সিএনএনের বিশ্লেষণ / তেলের দাম কি এখন চীনের ওপর নির্ভর করবে?

১৯

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

২০
X